IIT Bombay Student Death Case: হস্টেলে ঝাঁপ দিয়ে 'আত্মহত্যা' IIT-র ছাত্রের, মেলেনি সুইসাইড নোট

পুলিশ জানিয়েছে,দর্শন সোলাঙ্কি আমদাবাদের বাসিন্দা। আইআইটি-তে বি-টেক পড়ছিলেন। মাত্র ৩ মাস আগে ভর্তি হয়েছিলেন দর্শন। শনিবারই শেষ হয়েছিল প্রথম সেমেস্টারের পরীক্ষা।

Advertisement
হস্টেলে ঝাঁপ দিয়ে 'আত্মহত্যা' IIT-র ছাত্রের, মেলেনি সুইসাইড নোট     আইআইটি বম্বের ছাত্রের 'আত্মহত্যা'।
হাইলাইটস
  • আইআইটি বম্বের ছাত্রের ঝাঁপ।
  • আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান।

আইআইটি ছাত্রাবাস থেকে ঝাঁপ দিয়ে 'আত্মহত্যা' করলেন এক পড়ুয়া। মাত্র মাস তিনেক আগে বম্বে আইআইটি-তে পড়তে এসেছিলেন। রবিবার দুপুরে ছাত্রাবাসের আট তলা থেকে থেকে ঝাঁপ দেন ১৮ বছরের দর্শন সোলাঙ্কি। মেঝে রক্তে ভেসে গিয়েছিল। ওই ছাত্রের আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়

পুলিশ জানিয়েছে,দর্শন সোলাঙ্কি আমদাবাদের বাসিন্দা। আইআইটি-তে বি-টেক পড়ছিলেন। মাত্র ৩ মাস আগে ভর্তি হয়েছিলেন দর্শন। শনিবারই শেষ হয়েছিল প্রথম সেমেস্টারের পরীক্ষা। তার পর রবিবার দুপুরে হস্টেলের আটতলা থেকে দর্শন ঝাঁপ দেন। দুপুর ১টা নাগাদ হস্টেলের নিরাপত্তারক্ষীরা দেখতে পান তাঁকে। দর্শনকে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি।

পুলিশ ও অন্যান্য পড়ুয়ারা হাসপাতালে নিয়ে গেলে দর্শনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গুজরাতে পরিবারকে মৃত্যুর খবর দিয়েছে পুলিশ। কেন এই ধরনের পদক্ষেপ করলেন দর্শন তা তদন্ত করে দেখছে পুলিশ। 

দর্শন আত্মহত্যাই করেছেন কিনা তা এখনও স্পষ্ট করে বলতে পারছে না পুলিশ। কারণ কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্তা বুধান সবন্ত। পুলিশ জানিয়েছে, সোলাঙ্কিকে ঝাঁপ দিতে দেখেছেন সহপাঠীরা। তাঁদের বয়ান নথিবদ্ধ করার চেষ্টা চালাচ্ছি।  আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা পুলিশকে সবরকম সাহায্য করছি। 

পড়াশুনোর চাপে ছাত্রদের আত্মহত্যার ঘটনার বিষয়টি দেখানো হয়েছিল আমির খানের জনপ্রিয় ছবি থ্রি ইডিয়টস-এ। ওই ছবির শুরুতেই আত্মহত্যা করেছিলেন এক পড়ুয়া। তার পর ছবির অন্যতম চরিত্র রাজু রস্তোগি প্রিন্সিপ্যালে বকা খেয়ে ঝাঁপ দিয়েছিলেন। দর্শন সোলাঙ্কির ক্ষেত্রে অবশ্য আত্মহত্যার কারণ জানা যায়নি। 
 

আরও পড়ুন- রাজ্যসভায় ধনখড়ের দিকে আঙুল জয়ার, বিজেপির কটাক্ষ, যেমন দল তেমন আচরণ

Advertisement

POST A COMMENT
Advertisement