Akshaya Tritiya 2026 Date Gold Silver Buying Time: নববর্ষের পরেই অক্ষয় তৃতীয়া, সোনা- রুপো কেনার সবচেয়ে শুভ সময় কখন?

Akshaya Tritiya 2026 Puja: লক্ষ্মী- নারায়ণের আরাধনা এবং নতুন জিনিস কেনার জন্যও এই দিনটিকে সেরা মনে করা হয়। কথিত আছে, এই শুভ তিথিতে কেনা জিনিসের ফল চিরস্থায়ী হয়। বিশেষ করে এদিন সোনা কেনা খুবই শুভ।  

Advertisement
নববর্ষের পরেই অক্ষয় তৃতীয়া, সোনা- রুপো কেনার সবচেয়ে শুভ সময় কখন? অক্ষয় তৃতীয়া ২০২৬

হিন্দু ধর্মে প্রায় সারা বছরই নানা উৎসব চলতে থাকে। যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হল অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হয়। বিশ্বাস অনুযায়ী, যে কোনও কাজ সম্পন্ন করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। লক্ষ্মী- নারায়ণের আরাধনা এবং নতুন জিনিস কেনার জন্যও এই দিনটিকে সেরা মনে করা হয়। কথিত আছে, এই শুভ তিথিতে কেনা জিনিসের ফল চিরস্থায়ী হয়। বিশেষ করে এদিন সোনা কেনা খুবই শুভ।  

অক্ষয় তৃতীয়া ২০২৬-র কবে পড়েছে?

আগামী ১৯ এপ্রিল (বাংলায় ৫ বৈশাখ) অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে। 

তৃতীয়া তিথি কতক্ষণ থাকবে?

১৯ এপ্রিল বেলা  ১/১৩/১৮ থেকে ২০ এপ্রিল সকাল ১০/৫১/৫৮ পর্যন্ত তৃতীয়া থাকবে।

 সোনা- রুপো কেনার শুভ সময়

১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার সবচেয়ে শুভ সময় হল সকাল ১০:৪৯ থেকে শুরু করে ২০ এপ্রিল ভোর ৫:৫১ পর্যন্ত।

কেনাকাটার শুভ লগ্ন

প্রাতঃকালীন মুহূর্ত (চর, লাভ, অমৃত) - সকাল ১০:৪৯ থেকে দুপুর ১২:২০ পর্যন্ত

অপরাহ্ণ মুহূর্ত (শুভ) - দুপুর ১:৫৮ থেকে বিকেল ৩:৩৫ পর্যন্ত

সায়ংকালীন মুহূর্ত (শুভ, অমৃত, চর) - সন্ধ্যা ৬:৪৯ থেকে রাত ১০:৫৭ পর্যন্ত

দৃক পঞ্চাঙ্গ অনুসারে, ২০ এপ্রিল সোনা কেনাকেও শুভ বলে মনে করা হয়। এই ক্ষেত্রে সোনা কেনার শুভ সময়টি হল ভোর ৫:৫১ থেকে সকাল ৭:২৭ পর্যন্ত।

কথিত আছে যে, অক্ষয় তৃতীয়ার দিন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। তাই এই শুভ উপলক্ষে সোনা ও রুপো কেনাকে মানুষ অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করেন। তবে, বর্তমানে সোনার অত্যধিক দামের কারণে সকলের পক্ষে তা কেনা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে এমন কিছু সহজলভ্য ও স্বল্পমূল্যের সামগ্রী রয়েছে, যেগুলিকে সোনা ও রুপোর মতোই মূল্যবান ও শুভ বলে গণ্য করা হয়। 

Advertisement

স্বল্পমূল্যের এই সামগ্রী কিনুন

যদি অক্ষয় তৃতীয়ায় আপনার পক্ষে সোনা বা রুপো কেনা সম্ভব না হয়, তাহলে এদিন ধনে বীজ, তামার বাসনপত্র, লাল রঙের বস্ত্র, চাল, ঘি, মাটির পাত্র, প্রদীপ, ফুলের টব এবং ছোট ছোট দেব-দেবীর মূর্তি কিনতে পারেন।

অক্ষয় তৃতীয়ায় মাটির তৈরি সামগ্রী কেনা শুভ কেন? 

জ্যোতিষীদের মতে, মাটির তৈরি বস্তু মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত। মঙ্গলকে শক্তি, ভূমি এবং সাহসের কারক হিসেবে বিবেচনা করা হয়। তাই, অক্ষয় তৃতীয়ায় মাটির তৈরি বস্তু কিনলে মঙ্গলের অবস্থান শক্তিশালী হয় এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। এর ফলে ঋণমুক্তি বা দেনামুক্তির সম্ভাবনাও তৈরি হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এদিন একটি মাটির পাত্র কিনে তাতে বিশুদ্ধ জল অথবা গঙ্গা জল পূর্ণ করে গৃহে স্থাপন করলে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। এই কারণেই, এই বিশেষ দিনে কেবল গয়নার দোকানগুলোতেই নয়,  মৃৎশিল্পীদের দোকানেও প্রচুর ভিড় দেখা যায়।

 

POST A COMMENT
Advertisement