Buddha Purnima 2026 Date And Time: আগামিকাল বুদ্ধ পূর্ণিমা, এই ৫টি কাজ বাদ দিলেই হবে লক্ষ্মীলাভ

Buddha Purnima 2026 Date And Time: শাস্ত্র মতে, এই দিনেই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন ভগবান বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ। আবার এই তিথিতেই বোধিপ্রাপ্ত হয়েছিলেন তিনি। জ্যোতিষবিদদের মতে, অত্যন্ত শুভ এই দিনে অজান্তে করা কিছু ছোট ভুল আপনার জীবন থেকে সৌভাগ্য কেড়ে নিতে পারে। রুষ্ট হতে পারেন ধনলক্ষ্মী।

Advertisement
আগামিকাল বুদ্ধ পূর্ণিমা, এই ৫টি কাজ বাদ দিলেই হবে লক্ষ্মীলাভBuddha Purnima 2026 Date And Time: আগামিকাল বুদ্ধ পূর্ণিমা, এই ৫টি কাজ বাদ দিলেই হবে লক্ষ্মীলাভ

Buddha Purnima 2026 Date And Time: বৈশাখী পূর্ণিমা মানেই পবিত্র বুদ্ধ পূর্ণিমা। আগামিকাল, ১ মে ২০২৬ পালিত হবে এই মহাপুণ্য তিথি। হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মাবলম্বীদের কাছেই এই দিনটির মাহাত্ম্য অপরিসীম। শাস্ত্র মতে, এই দিনেই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন ভগবান বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ। আবার এই তিথিতেই বোধিপ্রাপ্ত হয়েছিলেন তিনি। জ্যোতিষবিদদের মতে, অত্যন্ত শুভ এই দিনে অজান্তে করা কিছু ছোট ভুল আপনার জীবন থেকে সৌভাগ্য কেড়ে নিতে পারে। রুষ্ট হতে পারেন ধনলক্ষ্মী। তাই গৃহশান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে আগামিকাল কোন ৫টি কাজ এড়িয়ে চলবেন, দেখে নিন একনজরে।

তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ
হিন্দুশাস্ত্রে তুলসী গাছকে লক্ষ্মীর রূপ হিসেবে দেখা হয়। বুদ্ধ পূর্ণিমার দিন, বিশেষ করে সন্ধ্যার পর ভুলেও তুলসী পাতায় হাত দেবেন না বা পাতা ছিঁড়বেন না। এতে পুজো বা ব্রতের শুভ ফল পাওয়া যায় না এবং ঘরের ইতিবাচক শক্তি নষ্ট হয়।

আমিষ ও নেশাদ্রব্য ত্যাগ
ভগবান বুদ্ধ অহিংসা ও করুণার মূর্ত প্রতীক। তাই এই পবিত্র দিনে মাছ-মাংস বা মদ্যপান করা চরম অশুভ বলে মনে করা হয়। এই ধরনের তামসিক আহার মনে নেতিবাচকতা তৈরি করে, যা বুদ্ধের উপদেশের পরিপন্থী। এই দিন সাত্ত্বিক আহারই শ্রেয়।

অপরিচ্ছন্নতা
বুদ্ধ পূর্ণিমা মানেই শুদ্ধতা। এদিন নোংরা বা ছেঁড়া কাপড় পরা উচিত নয়। অনেকে এই দিনে নতুন জামাকাপড় কেনার পরিকল্পনা করেন, তবে কালো বা অশুভ রং এড়িয়ে সাদা বা হালকা রঙের পোশাক পরাই মঙ্গলজনক।

হিংসা ও আমিষ ভক্ষণ
ক্ষুদ্রাতিক্ষুদ্র কোনো প্রাণীকেও এদিন কষ্ট দেবেন না। গৌতম বুদ্ধের প্রধান শিক্ষাই ছিল জীবপ্রেম। কোনো জীবকে আঘাত করলে আপনার অর্জিত পুণ্য ক্ষয় হতে পারে।

মহিলাদের জন্য বিশেষ নিয়ম
শাস্ত্রীয় মতে, এই দিন পুজোর সময় মহিলাদের চুল খুলে রাখা অনুচিত। খোলা চুলকে অশুচিতা ও অস্থিরতার প্রতীক ধরা হয়। মনে করা হয়, এতে একাগ্রতা নষ্ট হয় এবং পুজোর পূর্ণ ফল পাওয়া যায় না।

Advertisement

কী কী কেনাকাটা এড়িয়ে চলবেন?
জ্যোতিষ মতে, এদিন লোহা বা লোহার তৈরি দ্রব্য কেনা ঠিক নয়, কারণ এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া চামড়ার জুতো বা বেল্ট (যেহেতু এটি মৃত পশুর অংশ), কাঁচি বা ছুরির মতো ধারালো অস্ত্র এবং গাঢ় কালো রঙের কোনো বস্তু এই দিনে না কেনাই বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, পবিত্র দিনে মনের জানলা খোলা রেখে বুদ্ধের করুণা প্রার্থনা করলেই ঘরে ফিরবেন মা লক্ষ্মী।

 

POST A COMMENT
Advertisement