Devi Durga Arrival Departure 2026: ২০২৬-এ দেবী দুর্গার আগমন ও গমন কিসে? জানুন শুভ না অশুভ ইঙ্গিত

Durga Puja 2026: দেবী দুর্গা, মহিষাসুরকে বধ করেছিলেন, এই জন্যেই বিশ্বাস করা হয় যে, এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভশক্তির বিজয়। জানুন, ২০২৬ সালে দেবী দুর্গার আগমন ও গমন কিসে হবে এবং মহালয়া থেকে দশমীর দিনক্ষণ।

Advertisement
২০২৬-এ দেবী দুর্গার আগমন ও গমন কিসে? জানুন শুভ না অশুভ ইঙ্গিত দেবীর দুর্গা আগমন গমন

সামনেই রথযাত্রা। আর রথ মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়া। ইতিমধ্যেই বেশ কিছু প্যান্ডেলে খুঁটিপুজো শুরু হয়েছে। সব মিলিয়ে বলা চলে, বাংলায় পুজো নিয়ে আলোচনা শুরু হয়েছে। বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালি যে দিনগুলিতে সবার আগে চোখ বোলায়, তার মধ্যে দুর্গাপুজো অন্যতম। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো। এক বছরের পুজো শেষ মানে, অপেক্ষা শুরু হয় আরও এক বছরের। দুর্গা পুজোর সমাপ্তি হতে না হতেই, বাঙালিরা প্ল্যানিং শুরু করে, পরের বছরের। 

দেবী দুর্গা, মহিষাসুরকে বধ করেছিলেন, এই জন্যেই বিশ্বাস করা হয় যে, এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভশক্তির বিজয়। জানুন, ২০২৬ সালে দেবী দুর্গার আগমন ও গমন কিসে হবে এবং মহালয়া থেকে দশমীর দিনক্ষণ।

বাংলা বর্ষপঞ্জির আশ্বিন ও কার্তিক মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় দুর্গাপুজো। মূলত দশ দিনের উৎসব, যার মধ্যে শেষ পাঁচদিন সবচেয়ে তাৎপর্যপূর্ণ। হিন্দু শাস্ত্র অনুযায়ী, দেবীর দুর্গার মর্তে আগমন ও গমনের উপর প্রকৃতির পরিবর্তন নির্ভরশীল। এর ওপরই নির্ভর করে গোটা বছর সকলের কেমন কাটবে। শাস্ত্র মতে, বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমীতে গমন হয়। 

সপ্তমী ও দশমী তিথি 

সপ্তমী ও দশমী কী বার পড়ছে তার ওপর নির্ভর করে, দুর্গার কিসে আগমন এবং গমন সেটা বোঝা যায়।  সপ্তমী ও দশমী তিথি রবিবার বা সোমবার হলে গজে আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী ও দশমী তিথি মঙ্গলবার বা শনিবার হলে ঘোটকে বা ঘোড়ায় আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী ও দশমী তিথি বুধবার হলে নৌকায় আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী ও দশমী তিথি বৃহস্পতিবার বা শুক্রবার হলে দোলায় আগমন বা গমন নির্দেশ করে।

২০২৬-এ দেবী দুর্গার আগমন

২০২৬ সালে দেবী দুর্গার আগমন ঘোটকে, যার অর্থ ছত্রভঙ্গ হওয়া।  

Advertisement

২০২৬-এ দেবী দুর্গার গমন

দেবীর গমন নৌকা- শস্য বৃদ্ধি, জলবৃদ্ধি। 

২০২৫-সালে দেবী দুর্গার আগমন- গমন
 
২০২৫ সালে দেবী দুর্গার আগমন হয় গজে, যার অর্থ বসুন্ধরা শস্য শ্যামলা। দেবীর গমন হয় দোলায়, যা মহামারী বা মড়কের প্রতীক।  

অশুভ কোনটা? 

শাস্ত্রে বলা আছে, কোনও বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ।  ২০২৩ সালে দেবীর আগমন ও গমন দুটোই হয়েছিল ঘটকে। 

দেবীর কোন বাহন কিসের প্রতীক? 

দোলা: দোলা অর্থাৎ পালকি হল মহামারী বা মড়কের প্রতীক। 

নৌকা: নৌকা শস্য বৃদ্ধি বা বন্যার প্রতীক।  অনেকে মনে করেন, নৌকায় দেবী দুর্গার আগমন হলে চারিদিকে ভাল ফসল হয়। 

গজ: গজ বা হাতি হল শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়। 

ঘোটক: ঘোটক বা ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা। যুদ্ধ-বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সংকেত। 

মহালয়া ২০২৬

১০ অক্টোবর(২২ আশ্বিন), শনিবার 

দুর্গা পুজো ২০২৬-র ক্যালেন্ডার 

পঞ্চমী- ১৫ অক্টোবর (২৭ আশ্বিন), বৃহস্পতিবার 

ষষ্ঠী - ১৬ অক্টোবর (২৮ আশ্বিন), শুক্রবার 

সপ্তমী - ১৭ অক্টোবর (২৯ আশ্বিন), শনিবার

সপ্তমী - ১৮ অক্টোবর (৩০ আশ্বিন), রবিবার 

মহাষ্টমী - ১৯ অক্টোবর (১ কার্তিক), সোমবার 

মহানবমী - ২০ অক্টোবর (২ কার্তিক), মঙ্গলবার 

দশমী - ২১ অক্টোবর (৩ কার্তিক), বুধবার 
  

POST A COMMENT
Advertisement