Falharini Kali Puja 2026 Date: কবে পড়েছে এবারের ফলহারিণী কালীপুজো? জানুন দিনক্ষণ ও আসল মাহাত্ম্য

Falharini Kali Puja 2026 Date: মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করছেন। তিনিই নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্না হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে।

Advertisement
কবে পড়েছে এবারের ফলহারিণী কালীপুজো? জানুন দিনক্ষণ ও আসল মাহাত্ম্য   ফলহারিণী কালী পুজো

হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে  মা কালীর বিভিন্ন রূপের পুজো  হয়। দেবীর আরাধনা সর্বজনবিদিত। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়। ফলহারিণী কালী পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকগুলি পৌরাণিক গল্প। 

ফলহারিণী কালী পুজো ২০৬২-র নির্ঘণ্ট 

আগামী ১৬ মে (বাংলায় ১ জ্যৈষ্ঠ), শনিবার, এবারের ফলহারিণী কালী পুজোর দিন পড়েছে। ১৫ মে, শেষরাত্রি২ ৪/০/৫৯ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি।

ফলহারিণী কালীপুজো কেন হয়?

মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করছেন। তিনিই নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্না হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে। সেই সঙ্গে শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয়। কথিত আছে, রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। এদিন শ্রীমা সারদাকে ষোড়শীরূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণমঠ ও আশ্রমে এই পুজো 'ষোড়শী' পুজো নামে পরিচিত। 

এছাড়া ১২৮০ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি সগুণরূপের পুজো করেছিলেন। সেজন্যে এইদিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ। শ্রীরামকৃষ্ণ তাঁর মোক্ষপ্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলাম্বীরা নানাবিধ মরসুমী ফল দিয়ে কালীর পুজো করে থাকেন।

ফল দেওয়ার রীতি আছে?

আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি রকমারি ফল জ্যৈষ্ঠ মাসে সহজে পাওয়া যায়। ভক্তেরা তাদের ইষ্টদেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন। শাস্ত্রে বলা আছে, 'জীবনেয সর্বস্ব'। যার অর্থাৎ একদিকে ফলহারিণী, সাধকের কর্মফল হরণ করেন। 

মোক্ষফল

কর্মফল হরণ করে ভক্তদের, তাদের অভীষ্টফল, মোক্ষফল প্রদান করেন দেবী কালী। ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং, তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাঁদের অশুভ ফলও হরণ করে থাকেন। 

মানুষ সারা জীবন কর্ম করে যান। কিন্তু মনে করা হয়, এই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা। তিনি সমস্ত কিছু শক্তি, জ্ঞান, ইচ্ছা ও কর্মশক্তিরূপে বিরাজিতা। আর ফলহারিণী কালী পুজো প্রত্যেকের বিদ্যা, কর্ম ও সেই সঙ্গে অর্থভাগ্যের উন্নতি ঘটে। প্রেম-প্রণয়ে সমস্ত বাধা দূর হয়। দাম্পত্য সাংসারিক জীবনেও সুখশান্তি লাভ হয়।

Advertisement

 

POST A COMMENT
Advertisement