Maha Shivratri 4 Prahar Puja Timing: রবিবার মহাশিবরাত্রি, ৪ প্রহরের পুজো কখন করবেন? জানুন নিশীথ কালের সময়

Maha Shivratri Puja Timing: ভোলেনাথ সমস্ত ভক্তের উপর তার আশীর্বাদ বর্ষণ করেন। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। মহাশিবরাত্রির দিনটি শিব ভক্তদের কাছে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়।

Advertisement
রবিবার মহাশিবরাত্রি, ৪ প্রহরের পুজো কখন করবেন? জানুন নিশীথ কালের সময় মহাশিবরাত্রি ৪ প্রহর

হিন্দু ধর্মে সর্বোচ্চ দেবতা মনে করা হয় শিব হলেন। মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হল মহা শিবরাত্রি। বিশ্বাস করা হয়, এদিন ভক্তি মনে পুজো করলে শিব ভক্তদের মনবাঞ্ছা পূরণ হয়। ভোলেনাথ সমস্ত ভক্তের উপর তার আশীর্বাদ বর্ষণ করেন। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। মহাশিবরাত্রির দিনটি শিব ভক্তদের কাছে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। এই দিনটিকে ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়।

শিবরাত্রি (Shivratri) 

'শিবরাত্রি' কথাটা দুটি শব্দ থেকে এসেছে। 'শিব' ও 'রাত্রি', যার অর্থ শিবের জন্য রাত্রী। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়। । আবার শোনা যায় এদিন থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনই পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ- এই চতুর্বিধ ফল লাভ হয়। 

আরও পড়ুন: শনির রাশি কুম্ভতে প্রবেশ করবে সূর্য! ১৩ ফেব্রুয়ারি থেকে এদের প্রচুর সম্পদ প্রাপ্তি 

শিবরাত্রির দিনক্ষণ (Shivratri 2026 Date & Time)  

সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে। এই বছর ১৫ ফেব্রুয়ারি, রবিবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। ১৫ ফেব্রুয়ারি বিকেল ৪/৪৮ মিনিট থেকে ১৬ ফেব্রুয়ারি, সোমবার সন্ধ্যা ৫/৩২ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি। 

শিবরাত্রি ২০২৬-র নিশীথ কাল (Shivratri 2026 Nishith Kaal Puja)

শাস্ত্র মতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীথ কাল। এই তিথিতে চার প্রহরে পুজো হয়। অনেকে কোনও একটি প্রহর বা চার প্রহরেই পুজো করেন। শাস্ত্র মতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত। বিশ্বাস অনুযায়ী, ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যেকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত। আবার কোনও কোনও ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রতভঙ্গ করা শ্রেয়। এবছর মহাশিবরাত্রির নিশীথ কাল ১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫২ মিনিট থেকে রাত ১২টা ৪২ মিনিট পর্যন্ত। 

Advertisement

শাস্ত্র মতে মহাশিবরাত্রির তিথিতে ৪ প্রহরে ভক্তি মনে শিব পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। চার প্রহরে মহাদেবের পুজো করলে, ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পায়। পাশাপাশি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভ করে। 

আরও পড়ুন:  ফেব্রুয়ারির সূর্যগ্রহণ গঠিত হবে পঞ্চগ্রহী যোগ! ৪ রাশির প্রচুর অর্থ উপার্জন

মহাশিবরাত্রির চার প্রহরের পুজোর সময় (Shivratri 4 Prahar Puja Timing) 

* প্রথম প্রহরের পুজো: সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে রাত ৯টা ৯মিনিট পর্যন্ত

* দ্বিতীয় প্রহরের পুজো: রাত ৯টা ৯ মিনিট থেকে মাঝরাত ১২টা ২৭ মিনিট পর্যন্ত

* তৃতীয় প্রহরের পুজো: মাঝ রাত ১২টা ১৭ মিনিট থেকে ১৬ ফেব্রুয়ারি ভোর ৩টে ২৫ মিনিট পর্যন্ত

* চতুর্থ প্রহরের পুজো: ১৬ ফেব্রুয়ারি ভোর ৩টে ২৫ মিনিট থেকে সকাল ৫টা ৩৪ মিনিট পর্যন্ত

শিবরাত্রি ব্রতের নিয়ম (Shivratri Vrat Rules & Rituals) 

শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। এদিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এদিন। এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন। তবে সন্দক লবণ দিয়েই রান্না করতে হয়। এদিন সাধারণ লবণ একদমই খেতে নেই। ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব।   

আরও পড়ুন:  ৩ রাশির খরচ বাড়বে, এদের টাকা প্রাপ্তির যোগ! কার অর্থ ভাগ্য কেমন?

শিবরাত্রি ব্রত পালনের উপকরণ (Required Items For Shivratri Vrats) 

সেই জলে থাকে গঙ্গা জল, দুধ, ঘি, মধু এবং চিনির মিশ্রণ। পুরাণে বলা আছে, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব বসুন্ধরার ভাল করেন।
 

POST A COMMENT
Advertisement