বাড়তে থাকা ঋণের বোঝা থেকে মুক্তি চান? বাস্তুতে করুন এই প্রতিকারVastu Tips Debt Clear Money: লক্ষ্মী মানেই শ্রী, লক্ষ্মী মানেই সম্পদ। সনাতন ধর্মে মা লক্ষ্মীকে ধনের দেবী হিসেবে পুজো করা হয়। মনে করা হয়, তাঁর কৃপা থাকলে শুধু আর্থিক শ্রীবৃদ্ধিই নয়, জন্মকুণ্ডলীতে শুক্র গ্রহ এবং কুবেরের আশীর্বাদও বজায় থাকে। কিন্তু অনেক সময় কঠোর পরিশ্রম করেও অর্থের মুখ দেখা যায় না। বাস্তুশাস্ত্র বলছে, শুক্রবারের বিশেষ কিছু নিয়ম বা টোটকা মানলে সহজেই ফিরতে পারে ভাগ্য।
ঋণ থেকে মুক্তির পথ
আপনি কি ঋণের জালে জর্জরিত? বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, শুক্রবার একটি নিমের ডাল বা নিম কাঠ বাড়িতে নিয়ে আসুন। সেটি ভালো করে ধুয়ে একটি কাঁচের পাত্রে নুন মেশানো জলে ডুবিয়ে রাখুন। বিশ্বাস করা হয়, এই সাধারণ টোটকাতেই ধারের সমস্যা ধীরে ধীরে মিটে যায়।
সম্পত্তি লাভের যোগ
স্থাবর সম্পত্তি বা বাড়ি-গাড়ির স্বপ্ন পূরণ হচ্ছে না? শুক্রবার মা লক্ষ্মীকে গোলাপী ফুলের মালা দিয়ে বরণ করুন। এরপর ঘিয়ের প্রদীপ জ্বেলে ভক্তিভরে আরতি সারুন। এই দিনে নারীদের সাদা মিষ্টি দান করা অত্যন্ত শুভ। এতে সম্পত্তি লাভের পথ প্রশস্ত হয়।
কর্মক্ষেত্রে উন্নতি ও পদোন্নতি
চাকরি নিয়ে দুশ্চিন্তা কাটছে না? বাস্তু মতে, শুক্রবার অশ্বত্থ গাছের গোড়ায় মিষ্টি ও জল অর্পণ করুন। এরপর গাছটিকে তিনবার প্রদক্ষিণ করে নিজের উন্নতির জন্য প্রার্থনা জানান। নিয়মিত এই অভ্যাসে কর্মক্ষেত্রের বাধা কেটে গিয়ে অর্থাগম ঘটে।
ব্যবসায় শ্রীবৃদ্ধি
ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে শুক্রবার গোলাপ ফুলের উপর বসা মা লক্ষ্মীর ছবি বা মূর্তি নিজের দোকানে বা অফিসে স্থাপন করুন। দেবীকে গোলাপের সুগন্ধি (পারফিউম) নিবেদন করুন। প্রতিদিন কাজে বেরোনোর আগে সেই সুগন্ধি ব্যবহার করলে ব্যবসায়িক বাধা দূর হয় বলে মনে করা হয়।
আটকে থাকা টাকা ফেরতের উপায়
কারোর কাছে টাকা দিয়ে আর ফেরত পাচ্ছেন না? শুক্রবার গরিবদের মিষ্টি ও বস্ত্র দান করুন। রাতে চন্দ্রদেবকে দুধ মেশানো জল দিয়ে অর্ঘ্য নিবেদন করে নিজের আটকে থাকা অর্থ ফেরতের জন্য প্রার্থনা করুন। ভক্তি আর নিষ্ঠার সাথে এই নিয়মগুলি পালন করলে আর্থিক অভাব আপনার ধারেকাছে ঘেঁষবে না।