২০২৬ সালের দুর্গাপুজোয় দক্ষিণ কলকাতার অন্যতম পরিচিত পুজো চেতলা অগ্রণী ক্লাবের থিম ‘বিশ্বরূপে বিশ্বরূপিণী’। শিল্পী সাম্যব্রত মল্লিকের ভাবনায় এ বার মণ্ডপসজ্জায় ফুটে উঠেছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ এবং আদিশক্তি দেবী দুর্গার মহাজাগতিক রূপের এক অনন্য মেলবন্ধন। ধর্মীয় ভাবনা ও শিল্পের মেলবন্ধনে তৈরি এই থিমে বিশ্বব্রহ্মাণ্ডের অসীম শক্তি এবং সৃষ্টির নানা রূপ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। চেতলা অগ্রণীর এই পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায়নি ক্লাবের অন্যতম পরিচিত মুখ তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমকে। তাঁর অনুপস্থিতি নিয়ে জোর চর্চা।
CM Suvendu Adhikari Inaugurates Chetla Agrani Durga Puja 2026