Advertisement

Delhi Mandir Marg এ কালীবাড়ির ১০৫ বছরের প্রাচীন Durga Puja, মহা ধুমধাম, দেখুন

রাজধানী দিল্লির বুকে বাঙালির দুর্গাপুজোর ঐতিহ্য বহু বছরের। সেই ঐতিহ্যের অন্যতম সাক্ষী মন্দির মার্গের কালী বাড়ি। ১৯৩০ সালে প্রতিষ্ঠিত এই মন্দিরে দুর্গাপুজো শুরু হয়েছিল ১৯৩১ সালে। চলতি বছর ১০৫ বছরে পা দিল এই পুজো। আজ দুর্গাপুজোর সপ্তমীতে ঢাক, কাঁসর, ঘণ্টার আওয়াজে উৎসবের আমেজে মেতে উঠেছে কালীবাড়ি চত্বর। দিল্লিতে বাঙালির ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রে নিউ দিল্লি কালী বাড়ির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

New Delhi Kali Bari Durga Puja 2026

Advertisement
POST A COMMENT