
লাঠমার হোলি সারা দেশের একটি অবাক করা ধর্মীয় প্রথা।

এই প্রথায় উত্তরপ্রদেশের বরসানা গ্রামের মহিলারা পাশের নন্দগ্রামের পুরুষদের লাঠিপেটা করে।

পৌরাণিক কাহিনি অনুযায়ী এই বরসানা গ্রামেই থাকতেন ভাগবান কৃষ্ণের প্রেয়সী রাধা।

আর নন্দগ্রামে কৃষ্ণ কিশোর বয়স পর্যন্ত তাঁর লীলা খেলা দেখিয়ে সকলকে মোহিত করেছিলেন।

লাঠমার হোলিতে প্রতীকী ভাবে নন্দগ্রামের পুরুষরা বরসানা গ্রামের মহিলাদের টোন-টিটকিরি কাটেন।

তারই জবাবে লাঠিপেটা করেন বরসানা গ্রামের মহিলারা। তবে এই পুরোটাই প্রতীকী।

হোলির দিন কৃষ্ণ এবং তাঁর সখাদের লীলার পুনরাবৃত্তি করে এই প্রথা পালিত হচ্ছে বহু যুগ ধরে।