Buddha Purnima 2021: ভগবান বুদ্ধের এই ১০ বাণী সর্বদা প্রাসঙ্গিক!

হিন্দু বর্ষপঞ্জী অনুসারে, বৈশাখ মাসের পূর্ণিমায় বৌদ্ধ জয়ন্তী (Buddha Jayanti) পালিত হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, এটি এপ্রিল বা মে মাসেই পালিত হয় সাধারণত।

Advertisement
Buddha Purnima 2021: ভগবান বুদ্ধের এই ১০ বাণী সর্বদা প্রাসঙ্গিক! গৌতম বুদ্ধের সেরা কয়েকটি বাণী
হাইলাইটস
  • বুদ্ধ একজন আধ্যাত্মিক শিক্ষক ছিলেন যার শিক্ষায় বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল।
  • ভগবান বুদ্ধ হলেন ভগবান বিষ্ণুর অবতার।
  • গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, এটি এপ্রিল বা মে মাসেই পালিত হয় সাধারণত।

ভগবান বুদ্ধের (Lord Buddha) জন্মবার্ষিকী পালন হয় বুদ্ধ পূর্ণিমায় (Buddha Purnima)। বুদ্ধ একজন আধ্যাত্মিক শিক্ষক ছিলেন যার শিক্ষায় বৌদ্ধ ধর্ম (Buddhism) প্রতিষ্ঠিত হয়েছিল। বৈদিক সাহিত্য অনুসারে, ভগবান বুদ্ধ হলেন ভগবান বিষ্ণুর অবতার এবং তিনি এই পৃথিবীতে সমস্ত জীবের প্রতি অহিংসা ও করুণার বার্তা শেখাতেই এসেছিলেন।

হিন্দু বর্ষপঞ্জী অনুসারে, বৈশাখ মাসের পূর্ণিমায় বৌদ্ধ জয়ন্তী (Buddha Jayanti) পালিত হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, এটি এপ্রিল বা মে মাসেই পালিত হয় সাধারণত। বুদ্ধ পূর্ণিমা ভেসক বা বুদ্ধ জয়ন্তী নামেও পরিচিত। বিশ্বজুড়ে এই বিশেষ দিন অত্যন্ত আনন্দের সঙ্গে পালিত হয়।

বুদ্ধ পূর্ণিমার তারিখ (Buddha Purnima 2021: Date)

এই বছর গৌতম বুদ্ধের (Gautam Buddha) ২৫৮৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হবে। এই বিশেষ দিনটি উদযাপন হবে ২৬ মে। তবে গৌতম বুদ্ধের জন্ম ও মৃত্যুর সময় অনিশ্চিত। ইতিহাসবীদদের মতে যুবরাজ সিদ্ধার্থ গৌতম বর্তমান নেপালের লুম্বিনিতে ৫৬৩ সাল নাগাদ জন্মেছিলেন।

Buddha Purnima 2021বুদ্ধ পূর্ণিমা

আরও পড়ুন: এক নজরে ভারতের সেরা বুদ্ধ মন্দিরগুলির Photos 

গৌতম বুদ্ধের সেরা কয়েকটি বাণী যা সব সময়ে প্রাসঙ্গিক (Quotes of Gautam Buddha)

* প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায় | প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখি

* জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এই নয় এটিই সবচেয়ে বড় ভুল। এর থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাও।

* শান্তি মনের ভীতর থেকে আসে, তাই সেটা ছাড়া শান্তির অনুসন্ধান করোনা।

Buddha Purnima 2021বুদ্ধ পূর্ণিমা

* সন্দেহের অভ্যাস সবচেয়ে ক্ষতিকারক, এটা মানুষকে দূষিত করে | সন্দেহ একটা ভালো বন্ধুত্ব ও ভালো সম্পর্কে ধ্বংস করে দেয়।

* সবকিছুর জন্য মনই আসল। সবার আগে মনকে উপযুক্ত করো, চিন্তাশীল হও। আগে ভাবো তুমি কী হতে চাও।

* অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে। মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলোও তোমার দাসত্ব মেনে নেবে।

Advertisement

* যে ব্যক্তি মানুষকে ভালোবাসে, সে দুঃখের দ্বারা ঘিরে থাকে এবং যে কাউকে ভালোবাসেনা, তার কোনো সংকট নেই। 

Buddha Purnima 2021বুদ্ধ পূর্ণিমা

* জীবনে ব্যাথা থাকবেই, কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখো।

* লক্ষ্য বা গন্তব্যে পৌঁছানোর থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই যাত্রাকে ভালোভাবে পূরণ করা হয়ে থাকে। 

* অতীত নিয়ে বিভ্রান্ত হয়োনা, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেওনা, বর্তমানের দিকে মনোযোগ দেও | এটাই সুখী হওয়ার একমাত্র উপায় 

Buddha Purnima 2021বুদ্ধ পূর্ণিমা

আরও পড়ুন: বুদ্ধ পূর্ণিমার আগে এক নজরে গৌতম বুদ্ধের পঞ্চশীল নীতি ও অষ্টাঙ্গিক মার্গ 

এই বিশেষ দিনে, ভক্তেরা  বুদ্ধমন্দিরগুলিতে যান এবং ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করেন। সেই সঙ্গে এদিন দরিদ্রদের দান করার রীতিও রয়েছে। অনেক ভক্ত আবার এইদিন উপবাস পালন করেন, ধ্যান করেন এবং পবিত্র শাস্ত্র পাঠ করেন। বুদ্ধ গয়াতে মহাবোধি গাছের নীচে বুদ্ধ নির্বাণ (মোক্ষ) অর্জনের সময়টিকে স্মরণেও শুভ দিনটি পালিত হয়।

POST A COMMENT
Advertisement