Dream Meaning: খারাপ স্বপ্ন! ঘুমিয়ে এই ১০ জিনিস দেখা আদতে সৌভাগ্য ও অর্থপ্রাপ্তির আভাস

স্বপ্ন শাস্ত্র অনুসারে,স্বপ্নে আসা ঘটনাগুলি ব্যক্তির ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয়। খারাপ বা ভালো সময়ের আভাস দেয় স্বপ্ন। এমন স্বপ্ন রয়েছে যা দেখা শুভ বলে বিশ্বাস করা হয়। 

Advertisement
খারাপ স্বপ্ন! এই ১০ জিনিস দেখা আদতে সৌভাগ্য ও অর্থপ্রাপ্তির আভাস      জানুন স্বপ্নের অর্থ।
হাইলাইটস
  • স্বপ্ন শাস্ত্র অনুসারে,স্বপ্নে আসা ঘটনাগুলি ব্যক্তির ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয়।
  • খারাপ বা ভালো সময়ের আভাস দেয় স্বপ্ন।
  • এমন স্বপ্ন রয়েছে যা দেখা শুভ বলে বিশ্বাস করা হয়। 

স্বপ্নে নানা রকম ঘটনা বা বস্তু ভেসে ওঠে চোখের সামনে। স্বপ্ন শাস্ত্র অনুসারে,স্বপ্নে আসা ঘটনাগুলি ব্যক্তির ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয়। খারাপ বা ভালো সময়ের আভাস দেয় স্বপ্ন। এমন স্বপ্ন রয়েছে যা দেখা শুভ বলে বিশ্বাস করা হয়। 

ঘোড়া- স্বপ্নে ঘোড়া দেখলে শুভ বলে মনে করা হয়। ঘোড়া দৌড়চ্ছে দেখলে বুঝে যাবেন আপনার সমস্ত সমস্যার সমাধান শীঘ্রই করে ফেলবেন। 

শিশু- ছোট শিশুকে স্বপ্নে দেখলে পেলে বুঝে যাবেন আরও শক্তিশালী হতে চলেছেন।       

পোশাক- স্বপ্ন শাস্ত্র অনুসারে স্বপ্নে নতুন কাপড় পরে নিজেকে দেখলে তা উজ্জ্বল ভবিষ্যতের সঙ্কেত। কাপড় শুকোতে দেখা মানে জীবনে পরিবর্তনের ইঙ্গিত।    

নিজেকে জলে পড়তে দেখা- স্বপ্নে নিজেকে জলে পড়তে দেখলে ভয় পাবেন না। এটা শুভ সঙ্কেত। এর অর্থ, আপনার ব্যবসায় মোটা লাভের সম্ভাবনা।

জলাশয় থেকে জল ভরা- স্বপ্নে কুয়ো বা জলাশয় থেকে জল তুলতে দেখাও শুভ সংকেত। এর অর্থ,আপনার কাছে যত টাকাই থাকুক না কেন,তা সৎভাবে উপার্জন করেছেন। 

জলপান- জল খেতে দেখলে বুঝবেন, ধার দেওয়া টাকা ফেরত আসছে। নিজেকে জলের উপর হাঁটতে দেখার অর্থ জীবনে আসছে বড় সাফল্য।    

গাছ- স্বপ্ন শাস্ত্র অনুসারে,গাছ দেখাও শুভ বলে মনে করা হয়। এটা সুখ-সমৃদ্ধি ও আর্থিক লাভের ইঙ্গিতবাহী। স্বপ্নে সবুজ গাছ দেখলে বা নিজেকে গাছ থেকে ফল পারতে দেখার অর্থ পৈতৃক সম্পত্তি পেতে চলেছেন।

মৃত শরীর- স্বপ্নে মৃত শরীর দেখলে আঁতকে উঠবেন না। এটা আসলে ধনলাভের সংকেত।

পোকামাকড়- স্বপ্নে পোকামাকড় আসার ইঙ্গিত, শীঘ্রই অর্থ আসতে চলেছে আপনার কাছে। 

চিকিৎসক- স্বপ্নে ডাক্তার দেখলে ঘাবড়ে যাবেন না। এটার অর্থ রোগভোগ থেকে মুক্তি পেতে চলেছেন। 

আরও পড়ুন- এই তারিখে জন্মানো ব্যক্তিরা পান শনির কৃপা, পরিশ্রম করলেই আসে সাফল্য

Advertisement

POST A COMMENT
Advertisement