গণেশ পুজোয় লাভ। গণেশের পুজো করলে মেলে কাঙ্খিত ফল। চৈত্র মাসের শুক্লপক্ষে বিনায়ক চতুর্থীতে এবার তৈরি হয়েছে বিশেষ যোগ। শুভ মুহূর্তে গণপতির পুজো করলে চার গুণ বেশি ফল পাওয়া যাবে। জ্যোতিষীরা বলছেন, ৫ এপ্রিল মঙ্গলবার অর্থাৎ আজ বিনায়ক চতুর্থীতে প্রীতি-আয়ুষ্মান যোগ, সর্বার্থসিদ্ধি যোগ, রবি যোগ এবং বিশিষ্ট যোগ তৈরি হচ্ছে।
বিনায়ক চতুর্থীতে ৪টি যোগের লাভ
সকাল ৭.৫৭টা পর্যন্ত বিনায়ক চতুর্থীতে প্রীতি যোগ ছিল। তার পর আয়ুষ্মান যোগ শুরু হয়েছে। এছাড়াও সর্বার্থসিদ্ধি যোগ বিকাল ৪:১৫ পর্যন্ত থাকবে। একই সময়ে রবি যোগও চলবে। যা সোমবার দুপুর ২.৩০ মিনিটে শুরু হয়েছিল। চলবে মঙ্গলবার বিকেল ৪.৫১ মিনিট পর্যন্ত।
বিনায়ক চতুর্থীতে চারটি সুনির্দিষ্ট যোগ জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করবে। এই যোগগুলির মধ্যে, ভগবান গণেশ এবং চাঁদের পুজো খুব ফলদায়ক হবে। এই সময়ে গণপতির ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ হবে। তাঁরা সিদ্ধি, জ্ঞান ও সমৃদ্ধির বর পাবেন।
ভগবান গণেশের পুজা কীভাবে করবেন?
ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে লাল রঙের বস্ত্র পরিধান করে তামার পাত্র দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। গণেশের মন্দিরে প্রসাদ হিসাবে একটি নারকেল এবং মোদক দিন। গোলাপ ফুল ও দুর্বা অর্পণ করুন। 'ওঁ গণপতয়ে নমঃ' মন্ত্রটি ২৭ বার জপ করুন। ধূপ ও প্রদীপ দেখান গণপতিকে। দুপুরের পুজোর সময় আপনার সামর্থ্য অনুযায়ী পিতল, তামা, মাটি বা সোনা বা রূপার তৈরি গণেশ মূর্তি স্থাপন করুন। সংকল্প করার পর গণেশের আরতি করুন। পরে মোদক শিশুদের বিতরণ করুন।
অর্থ উপার্জনের উপায়
সকালে স্নানের পর পরিষ্কার কাপড় পরিধান করে পুজো করুন। দুর্বার মালা তৈরি করে গণেশকে পরান। খাঁটি ঘি এবং গুড় নিবেদন করুন। তার পর ৫৪ বার 'বক্রতুন্ডায় হুঁ' মন্ত্রটি জপ করুন। অর্থ লাভের জন্য প্রার্থনা করুন। কিছুক্ষণ পর গরুকে ঘি ও গুড় খাওয়ান। গরিবকে দান করুন। দূর হবে অর্থের সমস্যা।
আরও পড়ুন- বাস্তুদোষ কাটানো থেকে ধনপ্রাপ্তি, কীভাবে, কোন সময়ে 'ওঁ' জপে লাভ?