Zodiac: সাবধান! এই ৩ রাশির লোকেরা খুব চালাক, ফাঁসিয়ে দিতে পারে

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, তিনটি রাশি জাতক-জাতিকারা প্রচণ্ড চালাক হন। কথার ফাঁদে সহজেই যে কাউকে বোকা বানাতে পারেন।

Advertisement
সাবধান! এই ৩ রাশির লোকেরা খুব চালাক, ফাঁসিয়ে দিতে পারে       কোন রাশির জাতক-জাতিকারা চালাক হন?
হাইলাইটস
  • কোন রাশির জাতক-জাতিকারা চালাক হন?
  • কোন রাশির থেকে সাবধানে থাকবেন?
  • কী বলছে জ্যোতিষশাস্ত্র?

মানুষ চেনা খুব কঠিন। বহু মানুষ আছেন প্রচণ্ড সরল, সাদাসিধে। আবার জটিল ভাবনার চরিত্ররাও আছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, তিনটি রাশি জাতক-জাতিকারা প্রচণ্ড চালাক হন। কথার ফাঁদে সহজেই যে কাউকে বোকা বানাতে পারেন। এই তিন রাশির জাতক জাতিকারা শিয়ালের মতো ধুর্ত বললেও অত্যুক্তি হয় না। 

১. বৃশ্চিক রাশি- বুদ্ধিমত্তার কথা বললে প্রথমেই চলে আসে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের নাম। কোনও কাজ তাঁরা হাতে নিলে শেষ করে দম ফেলেন। তাঁদের একটি অন্তর্দৃষ্টিও রয়েছে। যা অত্যন্ত শক্তিশালী। প্রত্যুৎপন্নমতিত্ব হন। কোনও কিছুই তাঁদের নজর এড়িয়ে যায় না। তাদের কথা বলার ভঙ্গি আকর্ষণীয়। কথায় এত আত্মবিশ্বাস থাকে যে সামনের মানুষ প্রভাবিত হয়ে পড়েন। মানুষকে কথার জালে ফাঁসাতে এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত দক্ষ। 

২. মিথুন- এই রাশির জাতক-জাতিকাদের শিল্পী বলা হয়। মানুষের অঙ্গিভঙ্গি থেকে তাঁর উদ্দেশ্য বুঝে ফেলেন। সত্যি-মিথ্যা তাঁদের চোখে ধরা পড়ে যায়। কোনওভাবে মিথুন রাশির মানুষকদের বিভ্রান্ত করা যায় না। তাঁরা খোলামেলা স্বভাবের। মন খুলে কথা বলতে ভালবাসেন। কিন্তু তাঁদের মাথায় ঠিক কী চলছে সেটা সামনের মানুষ বুঝতে পারেন না। মিথুন রাশির জাতক-জাতিকারা প্রচণ্ড চালাক হন। নির্ভুল সিদ্ধান্তও নিতে পারেন। 

৩. কন্যা রাশি- এই রাশির জাতক-জাতিকাদের চারপাশের সবকিছুর প্রতি মনোযোগ দেন। এই রাশির মানুষরা স্মার্ট এবং চতুর হন। মানুষের মাথায় হাত বুলিয়ে নিজের কাজ বাগিয়ে নিতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। কঠিন পরিস্থিতিতেও পরাজয় স্বীকার করেন না। বুদ্ধি খাটিয়ে সব ধরনের সমস্যার মোকাবিলা করেন।   

আরও পড়ুন- রাশি অনুযায়ী কোন দেবতাকে পুজো করলে ভাগ্যোন্নতি? জানুন

POST A COMMENT
Advertisement