Main Door Chaukhat Vastu Tips: বাড়ির সদর দরজার চৌকাঠে এই ৬ ভুল একদম নয়, লক্ষ্মী ঘরে আসেন না

Vastu Ideas For The Main Door: কথিত আছে, যে ঘরে দরজার চৌকাঠ ঠিক থাকে না সেখানে মা লক্ষ্মী প্রবেশ করেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী, দরজার চৌকাঠ ঠিক না থাকলে প্রবেশ করে নেতিবাচক শক্তি। আজকাল আর চৌকাঠ থাকে না। বেশিরভাগ বাড়িতেই এক দরজা। নীচে কোনও চৌকাঠ নেই।

Advertisement
বাড়ির সদর দরজার চৌকাঠে এই ৬ ভুল একদম নয়, লক্ষ্মী ঘরে আসেন নাVastu Tips
হাইলাইটস
  • যে ঘরে দরজার চৌকাঠ ঠিক থাকে না সেখানে মা লক্ষ্মী প্রবেশ করেন না।
  • বাস্তুশাস্ত্র অনুযায়ী, দরজার চৌকাঠ ঠিক না থাকলে প্রবেশ করে নেতিবাচক শক্তি।

কোনও বাড়িতে বাস্ত দোষ থাকলে উন্নতি হয় না। উন্নতির পথে অন্তরায় হয়ে দাঁড়ায় বাস্তু দোষ। বাস্তুশাস্ত্রে বাড়ির দিক, দেওয়ালের রং, আসবাবপত্র ইত্যাদি নিয়ে রয়েছে বিবিধ নিয়ম রয়েছে। এই বাস্তু নিয়মগুলি অনুসরণ করলে জীবনে আসে অর্থ, যশ ও সমৃদ্ধি। বাস্তুশাস্ত্রে ঘরের দরজার ফ্রেম সংক্রান্ত একটি নিয়ম আছে। তেমনই রয়েছে চৌকাঠ নিয়ে বাস্তু উপায়। বাড়ির প্রধান ফটকের নীচের কাঠকে চৌকাঠ বোঝায়। বাড়ির দরজার চৌকাঠের সঙ্গে যোগ রয়েছে দেবী লক্ষ্মীর। 

কথিত আছে, যে ঘরে দরজার চৌকাঠ ঠিক থাকে না সেখানে মা লক্ষ্মী প্রবেশ করেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী, দরজার চৌকাঠ ঠিক না থাকলে প্রবেশ করে নেতিবাচক শক্তি। আজকাল আর চৌকাঠ থাকে না। বেশিরভাগ বাড়িতেই এক দরজা। নীচে কোনও চৌকাঠ নেই। চৌকাঠবিহীন বাড়িতে বাস্তু দোষ হয়। দরজা সম্পর্কিত এমন কিছু বাস্তু পরামর্শ রয়েছে যা মেনে চললে ঘরে থাকে শান্তি,সুখ এবং সমৃদ্ধি। 

ভাঙা চৌকাঠ- বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঘরের দরজার ফ্রেম চৌকাঠ কখনও ভাঙা রাখা উচিত নয়। যে ঘরের চৌকাঠ ভেঙে যায়, সেই বাড়িতে সব সময় ঝামেলা লেগেই থাকে। ঘরের দরজার ফ্রেম মজবুত হলে ঘরে শান্তি,সুখ ও সমৃদ্ধি থাকে। চৌকাঠ ভেঙে গেলে দ্রুত সারিয়ে নিন। 

চৌকাঠের রং- ঘরের দরজার চৌখাঠ সাদা, হলুদ বা মেরুন রঙের হতে পারে। এর ফলে ঘরে ইতিবাচক শক্তি বাস করে। অর্থ ও খাদ্যের অভাব হয় না।

চৌকাঠের দিশা- বাস্তু বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ দিকে দরজার চৌকাঠ থাকলে তা কাঠের তৈরি করা উচিত। পশ্চিমে দিকে হলে কোনও ধাতুর। লোহারও হতে পারে। এটি উত্তর এবং পূর্বে হলে ধাতু এবং কাঠের সংমিশ্রণে হতে হবে।

আরও পড়ুন- হাতে টাকা আসছে না? টানা ৪৫ দিন এই উপায় করলে ফিরবে ভাগ্য

Advertisement

রান্নাঘরে চৌকাঠ- বাস্তু বিশেষজ্ঞদের মতে, প্রধান দরজায় চৌকাঠ না রাখলে চাইলে রান্নাঘরে দরজায় লাগান। প্রধান দরজায় চৌকাঠ থাকলে অন্য কোনও দরজায় না রাখলেও চলে। 

চৌকাঠে যা করতে নেই- ঘরের দরজার চৌকাঠে কখনও নখ কাটা উচিত নয়। কথিত আছে, এতে ঘরে দারিদ্র্য আসে।বাস্তু দোষ হতে শুরু করে। বাড়ির মানুষের স্বাস্থ্য ও অর্থনৈতিক অবস্থার অবনতি হয়।

আরও পড়ুন- শুকনো তুলসী পাতা দিয়ে ফেরান ভাগ্য, লক্ষ্মীলাভ-বাস্তুদোষ কাটানোর ৫ টিপস

চৌকাঠে পা না রাখা- বাস্তু বিশেষজ্ঞদের মতে,দরজার চৌকাঠে পা রেখে ভিতরে প্রবেশ করা শুভ বলে মনে করা হয় না। যখনই বাড়ির ভিতরে প্রবেশ করবেন, দোরগোড়ায় মাথা নত করে সামনের দিকে এগিয়ে যাবেন।
 

POST A COMMENT
Advertisement