Advertisement

Budget 2026 Live: আয়কর নিয়ে কী কী ঘোষণা? বিস্তারিত জানালেন নির্মলা

Aajtak Bangla | দিল্লি | 01 Feb 2026, 2:03 PM IST

Budget 2026: চলতি বছরে দেশের একাধিক রাজ্যে রয়েছে নির্বাচন। ফলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপর প্রত্যাশা যেন বেশি। ফলে বাজেটকে জনমুখী করে তুলতে পারে কেন্দ্র সরকার।

বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় ২০২৬–২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করছেন। টানা নবম বাজেট এবং বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সরকারের তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট। এর আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৬–২৭ অর্থবর্ষের বাজেট নথির অনুমোদন দেয়। এই বাজেট এমন এক সময়ে পেশ করা হচ্ছে, যখন বিশ্ব অর্থনীতি নানা অনিশ্চয়তার মুখে। নানা টালমাটাল পরিস্থিতি। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় রফতানির ওপর ট্যারিফ আরোপের সিদ্ধান্ত বিশ্বে অস্থিরতা আরও বাড়িয়েছে। অর্থমন্ত্রী তাঁর হাতে বোনা গোলাপি রঙের কাঞ্চীপুরম সিল্ক শাড়ি দিয়ে নজর কাড়েন। এই শাড়ির মাধ্যমে তিনি তামিলনাড়ুর সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানান। এটি একটি কাট্টম কাঞ্চীপুরম শাড়ি, যেখানে হালকা সোনালি-বাদামি চেকের নকশা রয়েছে এবং কফি-বাদামি রঙের বর্ডারে সূক্ষ্ম সুতোয় কাজ করা হয়েছে। ২০১৯ সালে তাঁর প্রথম বাজেটেই তিনি বাজেট নথি বহনের জন্য প্রচলিত চামড়ার ব্রিফকেসের বদলে লাল কাপড়ে মোড়া ঐতিহ্যবাহী বহি খাতা চালু করেছিলেন। চলতি বছরেও বাজেট সম্পূর্ণ কাগজবিহীন (পেপারলেস) ভাবে পেশ করা হয়েছে।

2:03 PM(2 months ago)

এই বাজেটে 'সানরাইস' সেক্টরকে উৎসাহ দেওয়া হয়েছে: মোদী

Posted by :- Kishore

বাজেট ২০২৬-২০২৭-এর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, এই বাজেটে শিল্পখাতে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, কেন্দ্রীয় বাজেটে  'সানরাইস' সেক্টরকে উৎসাহ দেওয়া হয়েছে। সানরাইজ সেক্টরের অর্থ সেই খাতগুলি, যেগুলি ধীরে ধীরে ব্যবসার খাতে উন্নতি করছে।

2:01 PM(2 months ago)

প্রতিরক্ষা খাতের জন্য ৭.৮৫ লক্ষ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব নির্মলা সীতারামনের

Posted by :- Kishore

রবিবার বাজেটে ভারতীয় প্রতিরক্ষা খাতে বিরাট অঙ্কের অর্থ বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গতবারের তুলনায় বাজেট বাড়ল প্রতিরক্ষা খাতে। ২০২৫-২৬ সালের বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল  ৬.৮১ লক্ষ কোটি টাকা। ২০২৬-২৭ কেন্দ্রীয় বাজেটে সেই বরাদ্দ বেড়ে হল ৭.৮৫ লক্ষ কোটি টাকা। অর্থাৎ ১ লক্ষ কোটি টাকারও বেশি বেড়েছে বরাদ্দের পরিমাণ। অঙ্কের বিচারে যা কিনা ১৫ শতাংশ বৃদ্ধি।
 

2:00 PM(2 months ago)

'লাখপতি দিদিদের' ক্ষমতায়ন

Posted by :- Rupsa

বাজেটে মহিলা ক্ষমতায়নে জোর দেওয়া হল। লাখপতি দিদি স্কিমকে আরও শক্তিশালী করার কথা ঘোষণা করলেন নির্মলা সীতারামন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কমিউনিটি পরিচালিত শি-মার্ট সম্প্রসারণ করা হবে। অর্থাৎ আরও বেশি সংখ্যক মহিলাকে লাখপতি করার উদ্যোগ নিচ্ছে সরকার। আরও পড়ুন

12:38 PM(2 months ago)

কী সস্তা, কী হল দামি?

Posted by :- Madhurma Dev

জামা-কাপড়, চামড়ার জিনিসপত্র, সিন্থেটিক ফুটওয়্যার, চামড়ার পণ্য, ক্যান্সার এবং ডায়াবেটিসের ১৭টি ওষুধ শুল্কমুক্ত, লিথিয়াম-আয়ন সেল, মোবাইল ব্যাটারি, সৌর গ্লাস,
মিশ্র গ্যাস (সিএনজি), ইভি, মাইক্রোওয়েভ ওভেন, বিদেশ ভ্রমণ হবে সস্তা। 

কী দামি হবে?
এছাড়াও, যেসব ক্ষেত্রে কাস্টম শুল্ক বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ সেই জিনিসপত্রের দাম আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার মধ্যে রয়েছে মদ, স্ক্র্যাপ এবং খনিজ পদার্থ।

Advertisement
12:20 PM(2 months ago)

আয়ের ওপর কোনও কর ধার্য করা হবে না: বিদেশিদের জন্য বড় ঘোষণা

Posted by :- Arindam

কেন্দ্রীয় বাজেটে বিদেশি নাগরিক, NRI ও প্রযুক্তি সংস্থাগুলির জন্য একাধিক গুরুত্বপূর্ণ কর সংক্রান্ত প্রস্তাবের কথা জানানো হল। এর মধ্যে উল্লেখযোগ্য, ভারতে টানা পাঁচ বছর পর্যন্ত বসবাসকারী বিদেশি নাগরিকদের ক্ষেত্রে ভারতের বাইরে অর্জিত আয়ের ওপর কোনও কর ধার্য করা হবে না। এছাড়া, প্রিভেন্টিভ ভিত্তিতে কর পরিশোধকারী NRI-দের জন্য ন্যূনতম বিকল্প কর (MAT) থেকে ছাড় দেওয়ার প্রস্তাব বিবেচনাধীন রয়েছে, যা তাঁদের জন্য বড় স্বস্তি আনতে পারে। উৎপাদন খাতকে উৎসাহ দিতে সরকার টোল নির্মাণ বা অবকাঠামো প্রকল্পে ব্যবহৃত ক্যাপিটাল গুডস সরবরাহকারীদের কর ছাড় দেওয়ার প্রস্তাব করেছে। ইলেকট্রনিক্স উৎপাদন খাতে স্থিতিশীলতা ও কর সংক্রান্ত নিশ্চয়তা দিতে ইলেকট্রনিক নির্মাতাদের জন্য ২ শতাংশ মুনাফার হারে ‘সেফ হারবার’ সুবিধা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। ভারতীয় সংস্থার সঙ্গে যুক্ত ডেটা সেন্টার সংক্রান্ত কোম্পানিগুলির জন্য ১৫ শতাংশ সেফ হারবার হার প্রস্তাব করা হয়েছে।

12:18 PM(2 months ago)

৩ নয়া আয়ুর্বেদ ইনস্টিটিউট

Posted by :- Rupsa

বাজেট ২০২৬-এ ৩টি সর্বভারতীয় আয়ুর্বেদ ইনস্টিটিউট স্থাপন করার ঘোষণা করলেন নির্মলা সীতারামন। পাশাপাশি আয়ুষ ফার্মেসিগুলি নিয়েও ঘোষণা রয়েছে বাজেটে। ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আরও পড়ুন

12:18 PM(2 months ago)

বাংলা সহ পূর্ব ভারতের পাঁচটি রাজ্যে পাঁচটি পর্যটন কেন্দ্র

Posted by :- Madhurma Dev

পূর্ব ভারতের পাঁচটি রাজ্যে পাঁচটি পর্যটন কেন্দ্র তৈরির ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ৪,০০০টি ইলেকট্রিক বাসের প্রস্তাব দিয়েছেন।
 

12:16 PM(2 months ago)

কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব

Posted by :- Rupsa

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে ভিডিও, পডকাস্ট এবং গ্রাফিক্সের মতো ডিজিটাল মিডিয়া কন্টেন্ট তৈরিতেও দক্ষ হয়ে ওঠে, ক্যামেরা, সফটওয়্যার-সহ নানা প্রযুক্তির সাহায্য পড়ুয়ারা যাতে সৃজনশীল কাজ করতে পারে, তার প্রাথমিক পাঠ দিতেই স্কুলে কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব চালু করার পরিকল্পনা সরকারের। বাজেটে বড় ঘোষণা করলেন নির্মলা সীতারামন। 

12:13 PM(2 months ago)

আয়কর কাঠামোয় নতুন বদল ঘোষণা নেই

Posted by :- Arindam

আয়করের স্তরে কোনও রকম বদল এই বাজেটে ঘোষণা করা হল না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, নতুন আয়কর আইন ২০২৬ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে। তবে তিনি স্পষ্ট করে দিলেন, বর্তমানে আয়কর হারে কোনও পরিবর্তন করা হয়নি। নতুন আইনের সঙ্গে সংশ্লিষ্ট নিয়মাবলি ও আয়কর রিটার্ন (ITR) ফর্ম খুব শিগগিরই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। অর্থমন্ত্রী আরও ঘোষণা, পথদুর্ঘটনায় ক্ষতিপূরণ ট্রাইবুনাল (Motor Accident Claims Tribunal) কর্তৃক প্রদত্ত যে কোনও সুদের অর্থ আয়কর ও টিডিএস,উভয় থেকেই সম্পূর্ণ অব্যাহতি পাবে। এই সিদ্ধান্তে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাঁদের পরিবার আর্থিক স্বস্তি পাবেন। 

Advertisement
12:09 PM(2 months ago)

আয়কর আইনের আওতায় একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার

Posted by :- Arindam

কেন্দ্রীয় সরকার আয়কর আইনের আওতায় একাধিক গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব করল বাজেটে। এর মধ্যে অন্যতম হল,Books of Accounts পেশ করতে ব্যর্থ হলে সেই অপরাধকে ফৌজদারি অপরাধের তালিকা থেকে বাদ দেওয়া, অর্থাৎ এ বিষয়ে অপরাধমুক্ত করার প্রস্তাব। একই সঙ্গে আয়কর আইনের অধীনে মামলার কাঠামোকে যুক্তিসংগত ও সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে অপ্রয়োজনীয় আইনি জটিলতা কমে এবং করদাতারা স্বস্তি পান। করদাতাদের জন্য আরও বড় স্বস্তি হিসেবে মোট কর দাবির ক্ষেত্রে ন্যূনতম পরিশোধের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। অ্যাসেসমেন্ট ও পেনাল্টি সংক্রান্ত কার্যক্রমকে একত্রিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে পুরো কর নির্ধারণ প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হয়।

12:03 PM(2 months ago)

আয়কর নিয়ে কী কী ঘোষণা?

Posted by :- Arindam

কেন্দ্রীয় বাজেটে আয়কর ব্যবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ সংস্কারের ঘোষণা করা হল। নতুন আয়কর আইন (New Income Tax Act) ২০২৬ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে। এই আইনের অধীনে প্রয়োজনীয় নতুন আয়কর ফর্ম খুব শিগগিরই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ছোট করদাতাদের সুবিধার জন্য সরকার বিশেষ একটি প্রকল্প (স্কিম) চালুর প্রস্তাব দিয়েছে, যার লক্ষ্য কর পরিশোধ প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করা। এছাড়া, মানবসম্পদ পরিষেবা (Manpower services)-কে টিডিএস (Tax Deducted at Source)-এর আওতায় আনার প্রস্তাব করা হয়েছে, যাতে কর সংগ্রহ আরও কার্যকর হয়। বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে বড় স্বস্তির খবর, লিবারালাইজড রেমিট্যান্স স্কিম (LRS)-এর আওতায় শিক্ষা ও চিকিৎসা সংক্রান্ত খরচের জন্য টিসিএস (TCS) হার কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

12:02 PM(2 months ago)

আয়কর রিটার্নের সময়সীমা বেড়ে হল ৩১ জুলাই

Posted by :- Madhurma Dev

ITR-1, ITR-2-র অধীনে আয়কর রিটার্ন করতে পারবেন। আয়কর রিটার্নের সময়সীমা বেড়ে হল ৩১ জুলাই। নতুন আয়কর আইন (New Income Tax Act) ২০২৬ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে। 

11:59 AM(2 months ago)

প্রত্যক্ষ করে সরলীকরণ করা হয়েছে: নির্মলা

Posted by :- Arindam

প্রত্যক্ষ করের ক্ষেত্রে, নতুন আয়কর অধিনিয়মে ঘোষণা করেছিলাম, ১৯৬১ সালের আইনে আমরা সংশোধন করেছি। প্রত্যক্ষ করে যে সরলীকরণ করা হয়েছে, তা আমরা খুব শীঘ্রই ঘোষণা করব। যাতে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারেন।

11:59 AM(2 months ago)

দুর্গাপুরে শিল্প করিডর গড়ে তোলার প্রস্তাব

Posted by :- Madhurma Dev

বাজেটে বাংলার জন্য আরও এক বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দুর্গাপুরে শিল্প করিডর গড়ে তোলার প্রস্তাবের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Advertisement
11:56 AM(2 months ago)

শিক্ষা থেকে কর্মসংস্থানে স্থায়ী কমিটি গঠন

Posted by :- Moumita Bhattacharyya

নির্মলা জানালেন, শিক্ষা থেকে কর্মসংস্থানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন স্থায়ী কমিটি গঠনের পরিকল্পনা করছে সরকার। এই কমিটি পরিষেবা ক্ষেত্রের বৃদ্ধির সম্ভাবনাকে সর্বোত্তম করার জন্য ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দেবে এবং পরিষেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তির প্রভাব পর্যালোচনা করবে।

11:54 AM(2 months ago)

শেয়ার নিয়ে ঘোষণা

Posted by :- Soumen Karmakar

ভারতের বাইরে বসবাসকারী ব্যক্তিদের পোর্টফোলিয়ো বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে ইকুইটিতে বিনিয়োগ করার অনুমতি দেওয়া হবে। ব্যক্তিগত সীমা ৫% থেকে বাড়িয়ে ১০% করার প্রস্তাব করা হয়েছে, যেখানে এই ধরনের সমস্ত বিনিয়োগকারীদের জন্য সম্মিলিত সীমা ১০% থেকে বাড়িয়ে ২৪% করার প্রস্তাব করা হয়েছে। জানালেন নির্মলা। 

11:51 AM(2 months ago)

মানসিক স্বাস্থ্যের ইনস্টিটিউট

Posted by :- Rupsa

রাঁচি এবং তেজপুরে তৈরি হবে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা ইনস্টিটিউট। বাজেটে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 

11:46 AM(2 months ago)

'পশুপালনে আরও গুরুত্ব দেওয়া হবে'

Posted by :- Soumen Karmakar

গ্রামের দিকে পশুপালনে আরও গুরুত্ব দেওয়া হবে। সেজন্য সরকার ভর্তুকি দেবে। যাতে পশুপালন ও পোল্ট্রি  থেকে বেশি উৎপাদন  হয়, সেজন্য বিশেষ সেক্টরল তৈরি করা হবে- জানালেন নির্মলা 

11:45 AM(2 months ago)

প্রতিটি জেলায় মেয়েদের হস্টেল: নির্মলা সীতারামন

Posted by :- Arindam

প্রতিটি জেলায় একটি করে মেয়েদের হস্টেল গড়ে তোলার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভেটেরিনারি কলেজগুলির জন্য ঋণ-সংযুক্ত মূলধনী ভর্তুকি (Loan-linked capital subsidy) প্রকল্প চালু করা হবে। আগামী পাঁচ বছরে ১০টি ভিন্ন ক্ষেত্রে ১ লক্ষ অ্যালাইড হেলথ প্রফেশনাল (AHP) তৈরি করা হবে। এর মধ্যে অপটোমেট্রি, রেডিওলজি, অ্যানাস্থেশিয়া প্রভৃতি শাখা অন্তর্ভুক্ত। বয়স্কদের (Geriatric care) জন্য এবং NSQF-সামঞ্জস্যপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ১.৫ লক্ষ কেয়ার গিভার তৈরি করা হবে। দেশের সমস্ত আধ্যাত্মিক ও ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ স্থান ডকুমেন্টেশন করার প্রস্তাব দেওয়া হয়েছে।


 

Advertisement
11:40 AM(2 months ago)

প্রতি জেলায় মহিলাদের হস্টেল: অর্থমন্ত্রী

Posted by :- Moumita Bhattacharyya

নির্মলা জানালেন, তিনটে ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ’ তৈরি হবে দেশে। সারা দেশে ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল তৈরি হবে। প্রতি জেলায় একটি করে মহিলাদের হস্টেল তৈরি করা হবে।

Load More
Advertisement