Small Saving Schemes Interest Rate: NSC-সহ স্বল্প সঞ্চয়ে বাড়ল সুদের হার, পিএফে কত সুদ?

একাধিক স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়াল কেন্দ্রীয় সরকার। ১ জানুয়ারি থেকে কার্যকর হবে নতুন সুদের হার। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (NSC) ১ জানুয়ারি থেকে ৭ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। বর্তমানে মেলে ৬.৮ শতাংশ। 

Advertisement
NSC-সহ স্বল্প সঞ্চয়ে বাড়ল সুদের হার, পিএফে কত সুদ?  ক্ষুদ্র সঞ্চয়ে বাড়ল সুদের হার।
হাইলাইটস
  • বাড়ল স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার।
  • তবে পিপিএফের সুদের হার বাড়েনি।

দেশবাসীকে নতুন বছরের উপহার দিল কেন্দ্রীয় সরকার। এনএসসি, পোস্ট অফিস টার্ম ডিপোজিট এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার বৃদ্ধি করা হল। যদিও পিএফের সুদের হারে কোনও পরিবর্তন হয়নি। নতুন সুদের হার ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

কেন্দ্রীয় সরকার পোস্ট অফিসের এক থেকে পাঁচ বছরের মেয়াদী আমানতের সুদের হার বাড়িয়েছে৷ এর পাশাপাশি সিনিয়র সিটিজেন স্কিম, মাসিক ইনকাম স্কিম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের জন্যও সুদের হার বেড়েছে।

সুদের হার কত বেড়েছে? 

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (NSC) ১ জানুয়ারি থেকে ৭ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। বর্তমানে মেলে ৬.৮ শতাংশ। 
১ জানুয়ারি থেকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগে ৮ শতাংশ হারে সুদ দেওয়া হবে। বর্তমানে তা ৭.৬ শতাংশ। মাসিক আয় প্রকল্পের সুদের হারও ৬.৭ শতাংশ থেকে বেড়ে ৭.১ শতাংশ করা হয়েছে। ১ থেকে ৫ বছরের পোস্ট অফিসের মেয়াদি আমানতের স্কিমগুলিতে সুদের হার ১.১ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। 

অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, সঞ্চয় প্রকল্পে সুদের হার জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ত্রৈমাসিকের জন্য ০.২০ থেকে ১.১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। কিষাণ বিকাশ পত্রের সুদের হার বাড়িয়েছে সরকার। কিষাণ বিকাশপত্রে ১২৩ মাসের জন্য ডিসেম্বর ত্রৈমাসিকে ৭% সুদের হার মিলছিল এখন ১২৩ মাস সময়ের জন্য ৭.২% শতাংশ হারে সুদ পাওয়া যাবে।

সুদের হার
সুদের হার

তবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমের সুদের হারে কোনও পরিবর্তন হয়নি। ডিসেম্বর ত্রৈমাসিকের মতো জানুয়ারি থেকে মার্চেও সুদের হার রয়েছে ৭.১ শতাংশে। সরকার পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার (SSY) মতো স্বল্প সঞ্চয় প্রকল্পে জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে সুদের হার বাড়ানো বা কমানো হয়নি। কন্যাসন্তানদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার ৭.৬ শতাংশ।

আরও পড়ুন- অম্বানি পরিবারে বিয়ের সানাই, বাগদান সারলেন অনন্ত-রাধিকা, PHOTOS

Advertisement

POST A COMMENT
Advertisement