Assam Rifles Recruitment 2022 : অসম রাইফেলসে নিয়োগ, আবেদনের শেষ দিন ১২ মার্চ

Assam Rifles Recruitment 2022: অসম রাইফেলসে চাকরির সুযোগ। সেখানে রাইফেলম্যান জিডি এবং অন্যান্য পদে নিয়োগ করা হবে। তাই আবেদন করার জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আমন্ত্রণ করা হয়েছে।

Advertisement
অসম রাইফেলসে একগুচ্ছ চাকরি, আবেদনের শেষ দিন ১২ মার্চঅসম রাইফেলসে চাকরির সুযোগ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • অসম রাইফেলসে চাকরির সুযোগ
  • সেখানে রাইফেলম্যান জিডি এবং অন্যান্য পদে নিয়োগ করা হবে
  • তাই আবেদন করার জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আমন্ত্রণ করা হয়েছে

Assam Rifles Gunman GD Recruitment 2022: অসম রাইফেলসে চাকরির সুযোগ। সেখানে রাইফেলম্যান জিডি এবং অন্যান্য পদে নিয়োগ করা হবে। তাই আবেদন করার জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আমন্ত্রণ করা হয়েছে। যোগ্য প্রার্থীরা অসম রাইফেলসের অফিসিয়াল সাইট গিয়ে এ ব্যাপারে আরও তথ্য পেতে পারে।

সেই ওয়েবসাইটটা হল assamrifles.gov.in। আগ্রহীরা এখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারেন। এই পদগুলির জন্য আবেদনের শেষ তারিখ ১২ মার্চ। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১৫২টি পদে চাকরি দেওয়া হবে।

কোন কোন পদে কতজনকে নেওয়া হবে-
রাইফেলম্যান জেনারেল ডিউটি - ৯৪টি পদ
হাবিলদার ক্লার্ক - ৪ টি পদ
ওয়ারেন্ট অফিসার রেডিও মেকানিক - ৪টি পদ
হাবিলদার অপারেটর রেডিও এবং লাইন - ৩৭টি পদ
রাইফেলম্যান আর্মারার - ২টি পদ
রাইফেলম্যান ল্যাবরেটরি সহকারী - ১টি পদ
রাইফেলম্যান নার্সিং সহকারী - ৫টি পদ
রাইফেলম্যান ওয়াশারম্যান - ৪টি পদ
রাইফেলম্যান আয়া - ১টি পদ

এই নিয়োগটি আসাম রাইফেলসের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য, যাঁরা কোনও ঘটনায় মারা গিয়েছেন। তাঁরা চাকরিরত অবস্থায় মারা গিয়েছেন বা চাকরিতে থাকার সময় নিখোঁজ হয়েছেন। অনুকম্পামূলক নিয়োগ প্রকল্পের অধীনে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হবে। 

ট্রেডসম্যান ট্রেডের জন্য দক্ষতা পরীক্ষা নেওয়া হবে। প্রার্থীদের ট্রেড টেস্টে পাশ বা ফেল হিসাবে মূল্যায়ন করা হবে। নির্বাচন প্রক্রিয়ার সম্পূর্ণ বিবরণের জন্য প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

পাঠাতে হবে যে ঠিকানায়
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া ফর্মটি পূরণ করতে হবে। এবং তাঁদের শিক্ষার শংসাপত্র, বর্ণের শংসাপত্র, ডিপ্লোমা/ কারিগরি/ আইটিআই শংসাপত্র ইত্যাদির স্ব-সত্যায়িত বা সেলফ অ্য়াটেসটেড কপি সহ পাঠিয়ে দিতে হবে- মহাপরিচালকে, অসম রাইফেলস, লোটকোর, শিলং, মেঘালয় - ৭৯৩০১০, এই ঠিকানায়। এই পদগুলোতে আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়তে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য এখানে ক্লিক করুন।  

Advertisement

আরও পড়ুন: ৩০ বছর বয়সের পর মা হতে চাইলে এই ৫ জরুরি জিনিস মাথায় রাখুন

আরও পড়ুন: পর্নে মানা, অন্য মহিলার সঙ্গে সম্পর্কেও! স্বামীকে 'বেঁধে' রাখতে আজব নিয়ম স্ত্রীর

 

POST A COMMENT
Advertisement