Bank of India Recruitment 2022 ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় নিয়োগ। Bank of India Recruitment 2022- স্থায়ী এবং চুক্তিভিত্তিক লোক নিচ্ছে ব্যাঙ্ক অব ইন্ডিয়া। বিভিন্ন পদে স্কেল IV পর্যন্ত নিয়োগ করছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। নিয়োগ সংক্রান্ত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬৯৬টি শূন্যপদের জন্য অফিসিয়াল ওয়েবসাইট - bankofindia.co.in-এ আবেদন করতে পারেন প্রার্থীরা। আবেদনের শেষ তারিখ ১০ মে।
BANK OF INDIA RECRUITMENT 2022: মোট শূন্যপদ - ৬৯৬
অর্থনীতিবিদ:২
পরিসংখ্যানবিদ: ২
রিস্ক ম্যানেজার: ২
ক্রেডিট অ্যানালিস্ট: ৫৩
ক্রেডিট অফিসার: ৪৮৪
টেক অ্যাপ্রাইজাল: ৯
আইটি অফিসার - ডেটা সেন্টার: ৪২
ম্যানেজার আইটি: ২১
সিনিয়র ম্যানেজার আইটি: ২৩
ম্যানেজার আইটি (ডেটা সেন্টার): ৬
সিনিয়র ম্যানেজার আইটি (ডেটা সেন্টার): ৬
সিনিয়র ম্যানেজার (নেটওয়ার্ক সিকিউরিটি): ৫
সিনিয়র ম্যানেজার (নেটওয়ার্ক রাউটিং এবং সুইচিং বিশেষজ্ঞ): ১০
ম্যানেজার (এন্ড পয়েন্ট সিকিউরিটি): ৩
ম্যানেজার (ডেটা সেন্টার) - সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সোলারিস/ইউনিক্স: ৬
ম্যানেজার (ডেটা সেন্টার) - সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর উইন্ডোজ: ৩
ম্যানেজার (ডেটা সেন্টার) - ক্লাউড ভার্চুয়ালাইজেশন: ৩
ম্যানেজার (ডেটা সেন্টার) - স্টোরেজ এবং ব্যাকআপ টেকনোলজিস: ৩
ম্যানেজার (ডেটা সেন্টার - SDN-Cisco ACI-এ নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন): ৪
ম্যানেজার (ডেটাবেস এক্সপার্ট): ৫
ম্যানেজার (টেকনোলজি আর্কিটেক্ট): ২
ম্যানেজার (অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট): ২
নিয়োগ পদ্ধতি (SELECTION PROCEDURE)
আবেদনকারী/যোগ্য প্রার্থীদের সংখ্যার উপর নির্ভর করে একটি অনলাইন পরীক্ষা এবং/অথবা জিডি এবং/অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে।
কীভাবে আবেদন করবেন (HOW TO APPLY FOR BANK OF INDIA RECRUITMENT 202)
BOI এর অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন- bankofindia.co.in। হোমপেজে 'CAREER'-এ ক্লিক করুন। তার পর 'Recruitment of Officers in various streams upto Scale IV- Project No. 2021-22/3 Notice dated 01.12.2021'- লিঙ্কে ক্লিক করুন। এটি একটি নতুন উইন্ডো খুলবে। এই উইন্ডোতে 'APPLY ONLINE'-এ ক্লিক করুন।
আবেদনের জন্য 'Click here for New Registration'- যান। নাম, যোগাযোগের বিবরণ এবং ইমেল আইডি লিখুন। একটি অস্থায়ী রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড পাবেন আবেদনকারী। সেটা নোট করে রাখুন।
যদি কোনও প্রার্থী একবারে আবেদনপত্রটি পূরণ করতে না পারেন, তবে তিনি SAVE AND NEXT ক্লিক করে রাখুন। যতখানি পূরণ করেছেন সেটা থেকে যাবে।
Validate your details ক্লিক করে 'Save & Next'-এ যান। নিজের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে পারবেন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার আগে পুরো আবেদনের প্রিভিউ দেখার সুযোগও রয়েছে। কোথাও ভুল থাকলে শুধরে নিন। 'Payment'-এ ক্লিক করে আবেদনমূল্য চোকান।
ক্লিক করুন এখানে-
Direct link to apply for BOI Recruitment 2022
Direct link for BOI Recruitment 2022 Notification
অনলাইনে ২৬ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।
আরও পড়ুন- তাপপ্রবাহ থেকে বাঁচার কী উপায়? জানাল রাজ্য, বুধে বৈঠকে মুখ্যমন্ত্রী