Bulldozer Power: কীভাবে এত ওজন তোলে? মাইলেজ কত? জানুন বুলডোজারের ইতিহাস-বর্তমান

বাহুবলে শক্তির কথা উঠলেই মহাভারতের ভীমের উদাহরণ দেন অনেকে। কথিত আছে যে তাঁর ১০ হাজার হাতির সমান শক্তি ছিল। এই শক্তির কারণে ভীম একসময় নর্মদা নদীর গতিপথও রুদ্ধ করে দেন।

Advertisement
কীভাবে এত ওজন তোলে? মাইলেজ কত? জানুন বুলডোজারের ইতিহাস-বর্তমানবুলডোজারের ক্ষমতা।
হাইলাইটস
  • মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম তৈরি হয় বুলডোজার।
  • শুরুতে কৃষিকাজে ব্যবহার করা হত।
  • বুলডোজারের এত ক্ষমতা কীভাবে?

উত্তরপ্রদেশে ভোটের প্রচারের সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল 'বুলডোজার'। তুঙ্গে উঠেছিল রাজনৈতিক তরজা। পরে তো যোগী আদিত্যনাথের সঙ্গে জুড়ে গিয়েছে 'বুলডোজার' শব্দ। তিনি এখন 'বুলডোজার বাবা' নামে খ্যাত। যোগীর দাবি, সমাজবিরোধীদের উপর চলে এই বুলডোজার। মধ্যপ্রদেশে বুলডোজার দিয়ে কিছু লোকের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া নিয়ে চলছে রাজনৈতিক বিবাদ। বাড়ি-ঘর ভেঙে দেওয়ার মতো কতটা ক্ষমতা রয়েছে বুলডোজারের? কতটা ওজন তুলতে পারে? বুলডোজার রাখার খরচ কি হাতি রাখার মতো? 

বাহুবলে শক্তির কথা উঠলেই মহাভারতের ভীমের উদাহরণ দেন অনেকে। কথিত আছে যে তাঁর ১০ হাজার হাতির সমান শক্তি ছিল। এই শক্তির কারণে ভীম একসময় নর্মদা নদীর গতিপথও রুদ্ধ করে দেন। আরও একটি উদাহরণ আছে। একটি পিঁপড়ে নিজের থেকে ৫০ গুণ বেশি ওজন তুলতে সক্ষম। আর বুলডোজার সর্বোচ্চ কত ওজন তুলতে পারে? বলাইবাহুল্য়, ভারতে সবচেয়ে বেশি বুলডোজার বিক্রি করে JCB। তাদের উৎপাদনও বেশি। JCB ভারতে প্রতিদিন ১৩০টি বুলডোজার তৈরি করে। 

বুলডোজার কীভাবে কাজ করে? (How to Work Bulldozer) 

জেসিবি একটি আর্থমুভিং মেশিন। এর মূল কাজ ভূমিকে সমান করা এবং বড় নির্মাণকে গুঁড়িয়ে দেওয়া। একটি বুলডোজার খানিকটা শক্তিশালী ট্র্যাক্টরেক মতো। যা ভারী বস্তুগুলিকে সরাতে বা ব্লেড বা রিপার প্রয়োগ করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সক্ষম। ভারতে অনেক ধরনের বুলডোজার পাওয়া যায়। সবচেয়ে ছোট বুলডোজার JCB 1CX (Backhoe)। যার ওজন প্রায় ১৫৩০ কেজি। এখন চাহিদা দ্রুত বৃদ্ধি পাওয়ায় হাই-টেক বুলডোজারও তৈরি করছে সংস্থাগুলি। JCB 3DX ECO Excellence এবং JCB 3DX ECO Xpert বুলডোজারের বিক্রি সর্বাধিক। এই বুলডোজারের ওজন ৭৪৬০ কেজি। বুলডোজার প্রধানত দুই প্রকার- লোডার ও বুকেট।

একটি বুলডোজার কত ওজন তুলতে পারে? 

নির্মাণ ভাঙতে এবং ধ্বংসাবশেষ তোলার জন্য ব্যবহার করা হয় বুলডোজার। ভারতের জেসিবি সর্বোচ্চ ১০০ কুইন্টাল পর্যন্ত ওজন তুলতে সক্ষম। একটি ছোট বুলডোজার দিয়ে ২০ কুইন্টাল পর্যন্ত ওজন তোলা যায়। ধরা যাক, JCB 3DX ECO Excellence Bulldozer-এর শক্তি ৯২ HP। এবং বুলডোজারটির ওজন প্রায় ৭৪৬০ কেজি। ৮০১০ কেজি পর্যন্ত ওজন তুলতে পারে। অর্থাৎ এটি নিজের চেয়ে বেশি ওজন তুলতে সক্ষম। যত বেশি অশ্বক্ষমতার বুলডোজার, তত বেশি ওজন তুলতে সক্ষম হবে। বিশ্বে ৬০০ থেকে ৮৫০ অশ্বশক্তির বুলডোজার পাওয়া যায়।

Advertisement

কীভাবে এত ওজন তুলতে পারে? 

বুলডোজার দিয়ে ওজন উত্তোলন প্রযুক্তির কারসাজি। হাইড্রোলিক চাপ দ্বারা এটি চালিত হয়। একটি লিভারের মাধ্যমে অপারেট করেন চালক। এটি চালানোর জন্য রীতিমতো প্রশিক্ষণ দেওয়া হয়। ওজন উত্তোলনের সময় ইন্ডিকেটর বলে দেয় ভারবহনে সক্ষম কিনা। বেশি ওজন তুললে হর্সপাইপ নষ্ট হয়ে যেতে পারে। তা সারাতে অনেক টাকা খরচ হয়। 

দাম কত? 

ভারতে ১০ লক্ষ টাকায় বুলডোজার পাওয়া যায়। প্রসঙ্গত, ১৫ থেকে ৩০ লক্ষ টাকার বুলডোজার সবচেয়ে বেশি বিক্রি হয়। JCB 3DX ECO Excellence-এর অন রোড মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা৷ এর চেয়ে বেশি দামের বুলডোজারও পাওয়া যায়। 

বুলডোজারের মাইলেজ?

হাতি পোষার মতো খরচ বুলডোজারের। JCB 3DX ECO Excellence ১ ঘণ্টায় ৪ লিটার ডিজেল খরচ করে। 

বুলডোজারের ইতিহাস

১৯২৩ সালের ১৮ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার দুই কৃষক জেমস কামিংস এবং জে আর্ল ম্যাকলিওড প্রথম বুলডোজার তৈরি করেছিলেন। শুরুতে বুলডোজার শুধুমাত্র কৃষিকাজে ব্যবহার করা হত। পরবর্তীকালে ভবন, ভাঙা, রাস্তা তৈরি, মাটি সমতল করা, খনন এবং ভরাটের মতো কাজ করতে থাকে। ১৯৪০ সাল নাগাদ খননের কাজে ব্যবহার হতে শুরু করে বুলডোজার।

আরও পড়ুন- হাত থেকে ফস্কাল Big Bazaar! হতাশ Reliance জানাল, 'আর সম্ভব নয়'

POST A COMMENT
Advertisement