প্রতিরক্ষা মন্ত্রক অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করবে (প্রতীকী ছবি)Indian Navy Recruitment 2021: প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defence) অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। সরকারি ওয়েবসাইটি গিয়ে আবেদন করা যেতে পারে। সেই সরকারি ওয়েবসাইটটি হল apprenticeship.org।
আবেদনের মাধ্যমে ভারতীয় নৌসেনা (Indian Navy)-র ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিস স্কুলে কাজের সুযোগ পাওয়া যেতে পারে। সেখানে ২৭৫টি পদে নিয়োগ করা হচ্ছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ চলতি বছরের ৫ ডিসেম্বর।
গুরুত্বপূর্ণ তারিখ
যাঁরা অ্য়াপ্রেন্টিস পদের জন্য আবেদন করবেন, তাঁদের শিক্ষার যোগ্যতার ব্যাপারে জেনে নেওয়া যাক। তাঁদের এসএসসি বা ম্যাট্রিক বা দশম শ্রেণির পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
এর পাশাপাশি তাঁদের ৬৫ শতাংশ নম্বর নিয়ে আইটিআই পাশ করতে হবে। শিক্ষার যোগ্যতা সম্পর্কে পুরো তথ্যের জন্য সরকারি বিজ্ঞপ্তি দেখতে হবে।
আরও পড়ুন: Netaji Subhas Open University তাদের পড়ুয়াদের জন্য আনল ইন্টারনেট রেডিও 'মুক্তক'
কী ভাবে নিয়োগ
জানা যাচ্ছে, দু'টি ধাপে নিয়োগ করা হবে। প্রথম ধাপটি হল লিখিত পরীক্ষা। আর তারপরের ধাপ ইন্টারভিউ। আবেদনপত্র খতিয়ে দেখে লিখিত পরীক্ষার জন্য কল লেটার পাঠানো হবে।
লিখিত পরীক্ষায় অবজেকটিভ ধরনের প্রশ্ন আসবে। এর মধ্যে ৫০টি প্রশ্ন থাকবে। যার মধ্যে অঙ্কের জন্য বরাদ্দ রয়েছে ২০, সাধারণ বিজ্ঞানের জন্য ২০ এবং সাধারণ জ্ঞানের জন্য ১০ নম্বর। প্রতিটি প্রশ্নের জন্য দেড় নম্বর করে থাকবে।
সরকারি নোটিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন।