NEET UG 2022 Re-Exam Date: ফের নিট ইউজি পরীক্ষা, জেনে নিন তারিখ ও সময়

ইতিমধ্যে NTA NEET পরীক্ষার উত্তর এবং ফলাফলের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। স্নাতক মেডিকেল ভর্তির জন্য NEET UG পরীক্ষার উত্তরপত্র ৩০ অগাস্ট প্রকাশিত হতে পারে। অফিসিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার ফলাফল ৭ সেপ্টেম্বর প্রকাশ করা হতে পারে।

Advertisement
ফের নিট ইউজি পরীক্ষা, জেনে নিন তারিখ ও সময়নিট পরীক্ষা।
হাইলাইটস
  • NTA NEET পরীক্ষার উত্তর এবং ফলাফলের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে।
  • স্নাতক মেডিকেল ভর্তির জন্য NEET UG পরীক্ষার উত্তরপত্র ৩০ অগাস্ট প্রকাশিত হতে পারে।
  • পরীক্ষার ফলাফল ৭ সেপ্টেম্বর প্রকাশ করা হতে পারে।

NEET UG 2022 Re-Exam Date: ৬টি কেন্দ্রে ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। ১৭ জুলাই NEET পরীক্ষা কেন্দ্রে অনুসন্ধানের নামে মেয়েদের অন্তর্বাস খুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। ওই কেন্দ্রগুলিতে ফের পরীক্ষা নেওয়া সিদ্ধান্ত নিয়েছে এনটিএ। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশিত হয়েছে পরীক্ষার নতুন তারিখ। 

১৭ জুলাই অনুষ্ঠিত কোল্লামের আয়ুরের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে মেয়ে ছাত্রীদের তল্লাশি করা হয়েছিল। ধাতব হুকের কারণে বেশ কয়েকজন ছাত্রীকে অন্তর্বাস খুলতে বাধ্য করেছিল কর্তৃপক্ষ। এনিয়ে NTA-তে অভিযোগ করেছিলেন অভিভাবকরা। শুরু হয় তদন্ত। 

ফের ৪ সেপ্টেম্বর দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত হতে চলেছে NEET UG পরীক্ষা। যে পড়ুয়ারা পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি পেয়েছেন তাঁদের রেজিস্টার্ড ই-মেইলে তথ্য পাঠানো হয়েছে। কোল্লাম ছাড়াও রাজস্থানের ২টি, মধ্যপ্রদেশের ২টি এবং উত্তর প্রদেশের ১টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে।

ইতিমধ্যে NTA NEET পরীক্ষার উত্তর এবং ফলাফলের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। স্নাতক মেডিকেল ভর্তির জন্য NEET UG পরীক্ষার উত্তরপত্র ৩০ অগাস্ট প্রকাশিত হতে পারে। অফিসিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার ফলাফল ৭ সেপ্টেম্বর প্রকাশ করা হতে পারে। যে কোনও আপডেটের জন্য প্রার্থীরা নজর রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে। 

আরও পড়ুন- পোস্ট অফিসে ১০০ টাকার স্কিম, রিটার্ন ১৬ লাখ পর্যন্ত

POST A COMMENT
Advertisement