
Optical Illusionsসোশ্যাল মিডিয়াতে (Social Media), আমরা প্রায়শই নানা ধরণের ধাঁধার উত্তর খোঁজার চেষ্টা করি। যার মধ্যে কখনও কখনও আমাদের কোনও লুকানো বস্তু খুঁজতে হয়, আবার কখনও কখনও দুটি ছবির মধ্যে পার্থক্য খুঁজে বের করতে হয়। এই ধরনের ধাঁধার সমাধান করাও বেশ মজার। এই প্রতিবেদনে আমরা এমন একটি ছবি নিয়ে এসেছি, যেখানে একটি লুকানো নম্বর আপনাদের খুঁজে বের করতে হবে। এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ করার জন্য আপনার কাছে সময় আছে মাত্র ১০ সেকেন্ড।
ছবিতে কী আছে?
প্রতিবেদনে আপনার সামনের যে ছবিটি রয়েছে সেখানে নিশ্চয় একটি মাছ দেখতে পাচ্ছেন। মাছের চারপাশে গাণিতিক সংখ্যা লেখা দেখতে পাবেন। এই সংখ্যাগুলির মধ্যে একটি '1' বা '১' নম্বরও রয়েছে। তবে সেটি সহজে চোখে পড়ছে না। সেই '1' সংখ্যাটিই খুঁজে বের করতে হবে আপনাকে (Find The Number From The Picture)। সময় হাতে মাত্র ১০ সেকেন্ড। এই সময়ের মধ্যে কি চ্যালেঞ্জটা সম্পূর্ণ করতে সক্ষম হবেন?
ছবিতে কি '1' সংখ্যাটা দেখতে পাচ্ছেন? যদি ইতিমধ্যেই পেয়ে গিয়ে থাকেন, তাহলে সত্যিই আপনার দৃষ্টিশক্তি তীক্ষ্ণ। আর যদি এখনও খুঁজে না পেয়ে থাকেন, তাহলেও দুশ্চিন্তা করার দরকার নেই, কারণ সেটি খুঁজে বের করতে আমরা আপনাকে সাহায্য করব। এবার চলুন জেনে নেওয়া যাক কোথায় রয়েছে ওই সংখ্যাটি।

জেনে নিন উত্তর
ছবিতে '1' সংখ্যাটি আপনার চোখের সামনেই রয়েছে, কিন্তু সেটি এত চতুরভাবে লুকিয়ে রাখা হয়েছে যে অনেক অভিজ্ঞ মানুষও সেটি খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন। আপনি যদি ছবিটি ভালভাবে লক্ষ্য করেন তাহলে ওপরের দিকের পাখনায় দেখতে পাবেন যে '1' সংখ্যাটি খুব কৌশল করে লেখা রয়েছে। এবার নিশ্চয় আপনি সেটি দেখতে পেয়েছেন। এই ধরনের আরও মজার প্রতিবেদনের জন্য নিয়মিত লগ-ইন করুন Bangla.Aajtak.In।
আরও পড়ুন - ছবিতে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর জিনিস, কোনও মৌমাছি চোখে পড়ছে?