Parae Sikkhalaya: পাড়ায় শিক্ষালয়! শিক্ষার মুক্তাঙ্গন তৈরিতে সামিল বেসরকারি স্কুলগুলিও

ইতিমধ্যেই বেশ কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ‘পাড়ায় শিক্ষালয়’-এর ধাঁচে নিজেদের স্কুল-প্রাঙ্গণে ক্লাস করানোর প্রস্তুতি সেরে ফেলেছে। স্কুলের মাঠে, পার্কে খোলা আকাশের নীচে পড়াশুনাটা পড়ুয়াদের কাছে একটা বাড়তি আকর্ষণ তৈরি করছে।

Advertisement
পাড়ায় শিক্ষালয়! শিক্ষার মুক্তাঙ্গন তৈরিতে সামিল বেসরকারি স্কুলগুলিওস্কুলের মাঠে, পার্কে খোলা আকাশের নীচে পড়াশুনাটা পড়ুয়াদের কাছে একটা বাড়তি আকর্ষণ তৈরি করছে।
হাইলাইটস
  • ইতিমধ্যেই বেশ কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ‘পাড়ায় শিক্ষালয়’-এর ধাঁচে নিজেদের স্কুল-প্রাঙ্গণে ক্লাস করানোর প্রস্তুতি সেরে ফেলেছে।
  • স্কুলের মাঠে, পার্কে খোলা আকাশের নীচে পড়াশুনাটা পড়ুয়াদের কাছে একটা বাড়তি আকর্ষণ তৈরি করছে।

আগামী ৭ তারিখ থেকে রাজ্যে চালু হচ্ছে পাড়ায় পাড়ায় শিক্ষালয়। এর মূল বিষয়বস্তু হল পাড়ায় খোলা আকাশের নীচে উন্মুক্ত পরিবেশে পড়ুয়াদের পঠনপাঠন চালাবেন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা।

আরও পড়ুন: স্কুলে কী কী নিয়মের ঘেরাটোপে ক্লাস চলবে?

এই কর্মসূচির জন্য রাজ্যের ১ লক্ষ ৮৪ হাজার শিক্ষক-শিক্ষিকা, প্রায় ২১ হাজার পার্শ্বশিক্ষক আর প্রায় ৩৮ হাজার শিক্ষা সহায়ক যুক্ত হচ্ছেন। সব মিলিয়ে প্রায় আড়াই লক্ষ শিক্ষক-শিক্ষিকা-শিক্ষা সহায়ক নিয়ে চালু হচ্ছে এই উন্মুক্ত শিক্ষা প্রকল্প। স্কুলের সময়েই চলবে এই পাড়ায় শিক্ষালয়।

Parae Sikkhalaya

ইতিমধ্যেই বেশ কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ‘পাড়ায় শিক্ষালয়’-এর ধাঁচে নিজেদের স্কুল-প্রাঙ্গণে ক্লাস করানোর প্রস্তুতি সেরে ফেলেছে। স্কুলের মাঠে, পার্কে খোলা আকাশের নীচে পড়াশুনাটা পড়ুয়াদের কাছে একটা বাড়তি আকর্ষণ তৈরি করছে।

Parae Sikkhalaya

রামমোহন মিশন স্কুল, ফিউচার ফাউন্ডেশনের মতো একাধিক নামী বেসরকারি স্কুল ‘পাড়ায় শিক্ষালয়’-এর ধাঁচে পড়ুয়াদের উন্মুক্ত পরিবেশে পঠনপাঠনের নতুন অভিজ্ঞতা দিতে ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছে। এতদিন এইভাবে খোলা আকাশের নিচে, গাছের তলায় বসে পঠনপাঠনের দৃশ্য শুধু শান্তিনিকেতনেই চোখে পড়ত। এখন এই মুগ্ধতার সাক্ষী হতে চলেছে বাংলার প্রায় সকল জেলার শহুরে, মফস্বলের সরকারি-বেসরকারি স্কুলের হাজার হাজার পড়ুয়া।
 

POST A COMMENT
Advertisement