SBIব্যাঙ্কে চাকরি (Bank Job) সুবর্ণ সুযোগ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ক্ল্যারিকাল ক্যাডারে জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা sbi.co.in বা ibpsonline.ibps.in-এ গিয়ে আবেদন করতে পারেন। আজ ৭ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া।
এই নিয়োগ প্রক্রিয়ায় দেশের বিভিন্ন রাজ্য থেকে মোট ৫০০৮ জনকে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। তবে আবেদনের আগে প্রার্থীদের সমস্ত বিবরণ মনোযোগ গিয়ে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
কারা করতে পারবেন আবেদন?
আবেদনকারীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমতুল ডিগ্রি থাকতে হবে। আবেদনের জন্য বয়সসীমা হতে হবে ২০ থেকে ২৮ বছর। আরও বিস্তারিত তথ্যের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ুন। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে অনলাইন পরীক্ষা এবং নির্দিষ্ট নির্বাচিত স্থানীয় ভাষার পরীক্ষা। SBI ক্লার্ক প্রিলিমিনারি পরীক্ষা মোট ১০০ নম্বরের হবে। থাকবে অবজেকটিভ টাইপ প্রশ্ন। মনে রাখবেন প্রিলিম পরীক্ষায় নেগেটিভ মার্কিং হিসাবে ১/৪ তম নম্বর কাটা হবে।
আবেদন শুল্ক
এই পদে আবেদনর জন্য সাধারণ, ওবিসি বা EWS বিভাগের প্রার্থীদের দিতে হবে ৭৫০ টাকা ফি। তবে SC, ST, PWBD বা DESM বিভাগের প্রার্থীদের জন্য আবেদন ফি-তে ছাড় দেওয়া হয়েছে।
আরও পড়ুন - ছবিটিতে ভুল কোথায়? পারলেই আপনি জিনিয়াস