ইউপিএসসিইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission) কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট-এর (Assistant Commandant) জন্য আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া শেষ করতে চলেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট- upsc.gov.in-এর মাধ্যমে UPSC CAPF নিয়োগ 2023 পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন করার শেষ তারিখ মে আগামিকাল ১৬ মে ২০২৩। কমিশন (UPSC) এই নিয়োগ অভিযানের মাধ্যমে মোট ৩২২টি শূন্যপদ পূরণ করবে।
UPSC CAPF Recruitment 2023 : গুরুত্বপূর্ণ তারিখ
১. অনলাইনে আবেদন শুরুর তারিখ : ২৬ এপ্রিল ২০২৩
২. অনলাইনে আবেদন গ্রহণের শেষ তারিখ : ১৬ মে ২০২৩
৩. সংশোধন উইন্ডো খোলার তারিখ : ১৭ মে থেকে ২৩ মে ২০২৩
৪. লিখিত পরীক্ষা পরিচালনার তারিখ : ৬ অগাস্ট ২০২৩
UPSC CAPF Recruitment 2023 Vacancy Detail : পোস্ট অনুযায়ী শূন্যপদের বিস্তারিত বিবরণ
১. BSF: ৮৬ টি পদ
২. CRPF:৫৫ টি পদ
৩. CISF: ৯১ টি পদ
৪. ITBP: ৬০ টি পদ
৫. SSB: ৩০ টি পদ
UPSC CAPF Recruitment 2023 Eligibility Criteria : শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতক স্তরের ডিগ্রি থাকতে হবে। পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২০ বছর বা তার বেশি হতে হবে। আবার ১ অগাস্ট ২০২৩-এর মধ্যে প্রার্থীর বয়স ২৫ বছর হওয়া উচিত নয়।
UPSC CAPF Recruitment 2023 Application Fees : আবেদন ফি
এই পদে আবেদনের ক্ষেত্রে SC/ST/মহিলা প্রার্থীদের ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি প্রার্থীদের ২০০ টাকা আবেদন ফি দিতে হবে। প্রার্থীদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনও শাখায় নগদে বা কোনও ভিসা/ মাস্টার/ রুপে ক্রেডিট/ ডেবিট কার্ড/ ইউপিআই পেমেন্ট বা কোনও ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং ব্যবহার করে আবেদনের ফি দিতে হবে।
আরও পড়ুন - রঙিন প্রজাপতির মেলা, লুকিয়ে রয়েছে একটি শুঁয়োপোকাও; ১৫ সেকেন্ডে খুঁজে পাবেন?