WB Higher Secondary Exam 2023: উচ্চ মাধ্যমিকে কোনও সমস্যা? কন্ট্রোল রুম নম্বর ০৩৩ ২৩৩৭০৭৯২
এ বছর উচ্চ মাধ্যমিকে বসছে ৮ লক্ষ ৫২ হাজার পড়ুয়া। যা গতবারে তুলনায় ১ লক্ষ ৭ হাজার বেশি। এ বছর মোট ছাত্র পরীক্ষার্থী ৩ লক্ষ ৬২ হাজার ৫৭১ জন, ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ ৮৯ হাজার ১৩৫ জন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা- কলকাতা,
- 14 Mar 2023,
- (Updated 14 Mar 2023, 1:09 PM IST)
হাইলাইটস
- সরাসরি ০৩৩ ২৩৩৭০৭৯২ নম্বরে ফোন করা যাবে
- যে কোনও সহযোগিতা পাবেন ছাত্র-ছাত্রীরা
আজ থেকে শুরু হয়েছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WB Higher Secondary Exam 2023)। উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে পরিচালনা করতে কন্ট্রোল রুম (Control Room) চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। সকাল দশটা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত হবে পরীক্ষা। পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রীদের কোনও অভিযোগ বা প্রশ্ন থাকলে সরাসরি ০৩৩ ২৩৩৭০৭৯২ নম্বরে ফোন করা যাবে। এই কন্ট্রোল রুম থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Uccha Madhyamik Pariksha 2023) সংক্রান্ত যে কোনও সহযোগিতা পাবেন ছাত্র-ছাত্রীরা।
এ বছর উচ্চ মাধ্যমিকে বসছে ৮ লক্ষ ৫২ হাজার পড়ুয়া। যা গতবারে তুলনায় ১ লক্ষ ৭ হাজার বেশি। এ বছর মোট ছাত্র পরীক্ষার্থী ৩ লক্ষ ৬২ হাজার ৫৭১ জন, ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ ৮৯ হাজার ১৩৫ জন। মোট ২৩৪৯টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।
আরও পড়ুন: HS Exam 2023 Biology Suggestion: উচ্চমাধ্যমিকে জীববিদ্যায় ৯০% নম্বর কীভাবে? টিপস বিশিষ্ট শিক্ষক
১৪০০ জন প্রধান পরীক্ষক এবং ৫৫ হাজার পরীক্ষক নিয়োগ করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। পরীক্ষা কেন্দ্রে গিয়ে যাতে কোনও রকম অসুবিধার সম্মুখীন না হয় ছাত্র-ছাত্রীরা, তার জন্য আগেই একগুচ্ছ নিয়মের নির্দেশিকা জারি করেছে সংসদ। প্রত্যেক পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে আজ অর্থাত্ প্রথম দিন। এরপর থেকে আধ ঘণ্টা আগে প্রবেশ করলেও হবে। প্রত্যেক পরীক্ষার দিন অ্যাটেনডেন্স কাম সিগনেচার রোল-এ সই করতে হবে পরীক্ষার্থীদের। পেন, পেনসিল, রবার অন্য পরীক্ষার্থীদের থেকে নেওয়া যাবে না।