Haraprasad Bag: আরামবাগে নির্দল প্রার্থী হরপ্রসাদ বাগের ওপর হামলার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি

হরপ্রসাদের অভিযোগ, 'আমি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ পরাজয়ের আশঙ্কায় ভুগছেন। তাঁর নির্দেশেই আমার ওপর হামলা চালানো হয়েছে।'

Advertisement
আরামবাগে নির্দল প্রার্থী হরপ্রসাদ বাগের ওপর হামলার অভিযোগ, কাঠগড়ায় বিজেপিফাইল ছবি
হাইলাইটস
  • নিজের কাজের সূত্রে বৃহস্পতিবার আরামবাগে হামলার শিকার হলেন বিজেপি ছেড়ে হুগলির পুরশুড়া থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করা হরপ্রসাদ বাগ।
  • অভিযোগ, আরামবাগের দৌলতপুরে বিজেপির জেলা কার্যালয়ে ফোন করে ডেকে নিয়ে তাঁকে মারধর করা হয়।

নিজের কাজের সূত্রে বৃহস্পতিবার আরামবাগে হামলার শিকার হলেন বিজেপি ছেড়ে হুগলির পুরশুড়া থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করা হরপ্রসাদ বাগ। অভিযোগ, আরামবাগের দৌলতপুরে বিজেপির জেলা কার্যালয়ে ফোন করে ডেকে নিয়ে তাঁকে মারধর করা হয়। ঘটনায় তাঁর মাথা ফেটে যায়। বর্তমানে তিনি আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হরপ্রসাদের অভিযোগ, 'আমি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ পরাজয়ের আশঙ্কায় ভুগছেন। তাঁর নির্দেশেই আমার ওপর হামলা চালানো হয়েছে।'

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিমান ঘোষ। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরেও তিনি কেন আমাদের দলীয় কার্যালয়ে গিয়েছিলেন?' একইসঙ্গে তাঁর দাবি, 'তৃণমূলের মদতেই এই ধরনের ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগ তোলা হচ্ছে।'

 

POST A COMMENT
Advertisement