Mamata Banerjee: BJP কেন মনে করছে, বাংলায় হারছেন মমতা? যে ডেটা দিয়ে বোঝানোর চেষ্টা করলেন অমিত

বিগত ভোটগুলির তুলনায় এ বার দ্বিতীয় দফা নির্বাচনের কেন্দ্রগুলিতে প্রায় ১১.৯ শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে। এমনটাই জানাচ্ছেন অমিত মালব্য। BJP কেন মনে করছে, বাংলায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত? সে ব্যাখ্যাও দিলেন BJP সাংসদ।

Advertisement
BJP কেন মনে করছে, বাংলায় হারছেন মমতা? যে ডেটা দিয়ে বোঝানোর চেষ্টা করলেন অমিতমমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • কেন বাংলায় তৃণমূল হারবে মনে করছে BJP?
  • ব্যাখ্যা দিলেন বললেন অমিত মালব্য
  • দ্বিতীয় দফা নির্বাচনই গ্রাউন্ট স্পষ্ট করে বলে দাবি

পশ্চিমবঙ্গ নির্বাচনের দ্বিতীয় দফার বেশ কিছু তথ্য তুলে ধরলেন BJP নেতা অমিত মালব্য। বিগত ভোটগুলির তুলনায় এ বার দ্বিতীয় দফা নির্বাচনের কেন্দ্রগুলিতে প্রায় ১১.৯ শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে। এমনটাই জানাচ্ছেন সাংসদ। ২০২৬ সালে এই কেন্দ্রগুলিতে মোট ৯ লক্ষ ৪৩ হাজার ভোটার বেড়েছে বলেও দাবি অমিত মালব্যর। 

কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হেরে যাবেন বলে মনে করছেন অমিত মালব্য? এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি এক্স হ্যান্ডল পোস্টে লেখেন, 'বছরের পর বছর তৃণমূলের জয়ের নেপথ্যে রয়েছে প্রচুর সংখ্যক মুসলিম ভোট। তবে এবার ভোটারের সংখ্যা বৃদ্ধিতে স্পষ্ট হচ্ছে, বিপুল সংখ্যক হিন্দু ভোটার মমতার বিরুদ্ধে ভোট দিয়েছেন।'

অমিত মালব্যর মতে, SIR প্রক্রিয়ার ফলে ভুয়ো, স্থানান্তরিত এবং মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ফলে স্বচ্ছ জনমত প্রকাশ পেয়েছে। মালদা, মুর্শিদাবাদের মতো জেলায় সাম্প্রদায়িক অশান্তি, হিন্দুদের উপর অত্যাচার, সন্দেশখালি, আরজি করের মতো ভয়াবহ ঘটনা এবারের ভোটে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছিল বলেই মনে করছেন এই BJP নেতা। তবে তাঁর মতে, এগুলো কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ধরনের ঘটনায় যত সময় বেড়েছে, পাবলিক সেন্টিমেন্টকে প্রভাবিত করেছে।

অমিত মালব্য বলেন, 'এ বারের ভোট ছিল জবাব দেওয়ার ভোট, প্রতিক্রিয়ার ভোট। নির্ভয়ে বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। নিরাপত্তা ও মর্যাদার দাবিতে ভোট হয়েছে এবার। গণনার দিন যত এগিয়ে আসছে গ্রাউন্ড ততই স্পষ্ট হচ্ছে। বোঝা যাচ্ছে ভোটাররা এবার পরিবর্তন চেয়েছেন। স্থায়ী সরকার চেয়েছেন এবং সর্বোপরি ভরসার সরকার চেয়েছেন।'

 

POST A COMMENT
Advertisement