Kunal Ghosh: 'বাড়িতে বলে আসবেন, ফিরতে দেরি হবে,' ভিনরাজ্যের 'ভুয়ো' ভোটারদের হুঁশিয়ারি কুণালের

রাজ্যে 'TMC-র গুণ্ডারাজ' চলছে। ভোট প্রচারে বাংলায় এসে একাধিকবার এই অভিযোগ তুলেছেন অমিত শাহ। এমনকি ২৯ এপ্রিলের আগে 'গুণ্ডাদের' আত্মসমর্পণেরও হুঙ্কার দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার সেই নিয়ে পাল্টা জবাব দিলেন কুণাল ঘোষ।

Advertisement
'বাড়িতে বলে আসবেন, ফিরতে দেরি হবে,' ভিনরাজ্যের 'ভুয়ো' ভোটারদের হুঁশিয়ারি কুণালেরপাল্টা হুশিয়ারি কুণালের।
হাইলাইটস
  • রাজ্যে 'TMC-র গুণ্ডারাজ' চলছে। ভোট প্রচারে বাংলায় এসে একাধিকবার এই অভিযোগ তুলেছেন অমিত শাহ।
  • ২৯ এপ্রিলের আগে 'গুণ্ডাদের' আত্মসমর্পণেরও হুঙ্কার দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
  • এদিন সাংবাদিক বৈঠকে রীতিমতো রণং দেহি ভূমিকায় ছিলেন কুনাল।

রাজ্যে 'TMC-র গুণ্ডারাজ' চলছে। ভোট প্রচারে বাংলায় এসে একাধিকবার এই অভিযোগ তুলেছেন অমিত শাহ। এমনকি ২৯ এপ্রিলের আগে 'গুণ্ডাদের' আত্মসমর্পণেরও হুঙ্কার দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার সেই নিয়ে পাল্টা জবাব দিলেন কুণাল ঘোষ। টিএমসি প্রার্থীর কথায়, 'অমিত শাহের লোকেরাই তো গুণ্ডামি করে বেরাচ্ছে। গুণ্ডামির ভাষা, বহিরাগত ঢোকানো এগুলো তো অমিত শাহ-ই করছেন।'

এদিন সাংবাদিক বৈঠকে রীতিমতো রণং দেহি ভূমিকায় ছিলেন কুণাল। অমিত শাহের গুণ্ডা মন্তব্যের প্রসঙ্গ তুলতেই কুণাল বলেন, 'ভিন রাজ্য থেকে লোক এনে ভুয়ো নথি বানিয়ে ভোট দেওয়ানোর চেষ্টা করছে।' এরপরই রীতিমতো পাল্টা হুঙ্কার দিয়ে বলেন, 'অন্য রাজ্যের ভোটার যদি এখানে বুথে ধরা পড়েন... তাঁরা বলে আসবেন, বাড়িতে ফিরতে দেরি হবে। জনসাধারণই সমস্ত অন্যায়ের জবাব দেবে।'

আরও পড়ুন: Amit Shah: 'হুমায়ুন দিদির এজেন্ট,' VIRAL VIDEO নিয়ে দাবি শাহের, আরও কী কী বলছেন?

বাংলায় নির্বাচনী প্রচারে এসে অমিত শাহ বলেন, তৃণমূলের গুন্ডারা ভোটের দিন যেন বাড়ি থেকে না বের হয়। তিনি বলেন; বিজেপি সরকার ক্ষমতায় এলে (৫ মে-র পর) এই গুন্ডাদের 'উল্টো ঝুলিয়ে সোজা' করা হবে। কোচবিহার ও বীরভূমের সভা থেকে তিনি ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন যে কেন্দ্রীয় বাহিনী কোনো গুন্ডাকে কেশাগ্র ছুঁতেও দেবে না।

এই নিয়ে এর আগে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সম্প্রতি এক সভাস্থল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'অমিত শাহ বলেছিলেন, তৃণমূলের লোকেরা ২৩ তারিখ বাড়ি থেকে বেরবেন না। কত বড় গুন্ডা আপনি, কত আপনার ক্ষমতা ৪ তারিখ দেখা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, অভিষেক বন্দ্যোপাধ্যায় উদার নয়।'

POST A COMMENT
Advertisement