দ্বিতীয় দফায় ৩২১ প্রার্থী কোটিপতি, আয়ে শীর্ষে ফিরহাদ, সবথেকে ধনী BJP-র পলাশ

আয়ের নিরিখে শীর্ষস্থানীয়দের মধ্যে রয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর ‘কলকাতা পোর্ট’ কেন্দ্র-সহ কলকাতার মোট ১১টি আসন এই দফার অন্তর্ভুক্ত। অন্যদিকে, সম্পত্তির হিসেবে সবচেয়ে ধনী প্রার্থী বিজেপির পলাশ রানা, যার মোট সম্পত্তির পরিমাণ ১০৪ কোটি টাকার বেশি।

Advertisement
দ্বিতীয় দফায় ৩২১ প্রার্থী কোটিপতি, আয়ে শীর্ষে ফিরহাদ, সবথেকে ধনী BJP-র পলাশ ফাইল ছবি
হাইলাইটস
  • বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ঘিরে সামনে এল প্রার্থীদের আয় ও সম্পত্তির চিত্র।
  • ২৯ এপ্রিল রাজ্যের ১৪৪টি আসনে ভোটগ্রহণের আগে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ।

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ঘিরে সামনে এল প্রার্থীদের আয় ও সম্পত্তির চিত্র। ২৯ এপ্রিল রাজ্যের ১৪৪টি আসনে ভোটগ্রহণের আগে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ।

এই তালিকায় আয়ের নিরিখে শীর্ষস্থানীয়দের মধ্যে রয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর ‘কলকাতা পোর্ট’ কেন্দ্র-সহ কলকাতার মোট ১১টি আসন এই দফার অন্তর্ভুক্ত। অন্যদিকে, সম্পত্তির হিসেবে সবচেয়ে ধনী প্রার্থী বিজেপির পলাশ রানা, যার মোট সম্পত্তির পরিমাণ ১০৪ কোটি টাকার বেশি।

এই দফায় মোট ১৪৪৮ জন প্রার্থীর মধ্যে ১৪৪৫ জনের হলফনামা বিশ্লেষণ করা হয়েছে। তার মধ্যে ৩২১ জন প্রার্থী নিজেদের কোটিপতি বলে ঘোষণা করেছেন। তৃণমূল কংগ্রেসের ১৪২ জন প্রার্থীর মধ্যে প্রায় ৭৩ শতাংশই কোটিপতি, যা সংখ্যায় ১০৩ জন। বিজেপির ক্ষেত্রেও চিত্র প্রায় একই, ১৪১ জন প্রার্থীর মধ্যে ৭৩ জন কোটিপতি। পাশাপাশি কংগ্রেসের ৩৬ জন এবং সিপিএম-এর ৩৩ জন প্রার্থীর সম্পত্তিও ১ কোটির বেশি।

প্রার্থীদের মধ্যে সম্পদের বৈষম্যও স্পষ্ট। মোট ৩১ জন প্রার্থীর সম্পত্তি ১০ কোটির বেশি, ৩৮ জনের সম্পত্তি ৫ থেকে ১০ কোটির মধ্যে এবং ২৫২ জনের সম্পত্তি ১ থেকে ৫ কোটির মধ্যে।

এদিকে ফৌজদারি মামলার ক্ষেত্রেও উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। মোট ৩৩৮ জন প্রার্থীর বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে, যার মধ্যে ২৯৫ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বিজেপির প্রায় ৭২ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে, যা সর্বোচ্চ। এরপর সিপিএম, তৃণমূল ও কংগ্রেসের প্রার্থীরাও এই তালিকায় রয়েছে।

 

POST A COMMENT
Advertisement