কেরলে হাতের উত্থান, তামিলনাড়ুতে এগিয়ে DMK, সকালের ট্রেন্ডে কোন রাজ্যে কারা এগিয়ে?

বাংলার পাশাপাশি আজ ভোটগণনা চলছে আরও ৩ রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলেও। অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতেও চলছে ভোটগণনা। প্রায় সবকটি রাজ্যেই প্রাথমিক ট্রেন্ড স্পষ্ট হয়ে উঠেছে, ব্যতিক্রম শুধু বাংলা। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। প্রথম ১ ঘণ্টা গণনার পর কোন রাজ্যে পরিস্থিতি কী দাঁড়াল?

Advertisement
কেরলে হাতের উত্থান, তামিলনাড়ুতে এগিয়ে DMK, সকালের ট্রেন্ডে কোন রাজ্যে কারা এগিয়ে?অসমে গেরুয়া ঝড়, কেরলে হাতের উত্থান, তামিলনাড়ুতে এগিয়ে DMK
হাইলাইটস
  • আজ ভোটগণনা চলছে আরও ৩ রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলেও।
  • অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতেও চলছে ভোটগণনা।
  • প্রায় সবকটি রাজ্যেই প্রাথমিক ট্রেন্ড স্পষ্ট হয়ে উঠেছে।

বাংলার পাশাপাশি আজ ভোটগণনা চলছে আরও ৩ রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলেও।  অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতেও চলছে ভোটগণনা। প্রায় সবকটি রাজ্যেই প্রাথমিক ট্রেন্ড স্পষ্ট হয়ে উঠেছে, ব্যতিক্রম শুধু বাংলা। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। প্রথম ১ ঘণ্টা গণনার পর কোন রাজ্যে পরিস্থিতি কী দাঁড়াল? বুঝে নেওয়া যাক।

অসম: সকাল ৯টা পর্যন্ত অসমে বিজেপি এগিয়ে রয়েছে ৬১টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ১৪টি আসনে। অর্থাৎ ক্রমেই এগিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। পাওয়া যাচ্ছে গেরুয়া ঝড়ের পূর্বাভাস। কারণ অসমে সংখ্যাগরিষ্ঠতার মার্জিন রয়েছে ৬৪। কিছুক্ষণের মধ্যেই সেই মার্জিন হিমন্ত বিশ্ব শর্মার দল পেরিয়ে যাবে বলে মনে হচ্ছে।

কেরল: বামেদের দখলে থাকা কেরলে পিছিয়ে রয়েছে LDF। সকাল ৯টা পর্যন্ত ১৩টি আসনে এগিয়ে রয়েছে LDF। অন্যদিকে, UDF এগিয়ে রয়েছে ৪৮টি আসনে। আর বিজেপি এগিয়ে রয়েছে ১০টি আসনে। সারা দেশে মাত্র এই একটি রাজ্যেই বর্তমানে বামেরা ক্ষমতায় রয়েছে, যদি এই রাজ্য থেকেও লালেরা সরে যায়, তবে সারা দেশে বামেরা ক্ষমতায় থাকা রাজ্যের ভিত্তিতে ০- তে পৌঁছে যাবে।

তামিলনাড়ু: তামিলনাড়ুতে কিংমেকার হওয়ার দিকে এগোচ্ছে 'থালাপতি' বিজয়ের TVK। এই রাজ্যে DMK এগিয়ে রয়েছে ৭২টি আসনে, AIADMK এগিয়ে রয়েছে ৩৩টি আসনে ও TVK এগিয়ে রয়েছে ৫৩টি আসনে। এরাজ্যে সংখ্যাগরিষ্ঠতার মার্জিন রয়েছে ১১৮টি। 

পুদুচেরি: পুদুচেরিতে বিজেপি এগিয়ে রয়েছে ৩টি আসনে। অন্যদিকে, কংগ্রেস এগিয়ে রয়েছে ১টি আসনে। এই রাজ্যে গণনা হচ্ছে মোট ৩০টি আসনে।

 

POST A COMMENT
Advertisement