Advertisement

Bhabanipur Nandigram Election Results 2026 LIVE: ভবানীপুরে প্রায় ৯ হাজার ভোটে এগিয়ে গেলেন মমতা, নন্দীগ্রামে ব্যাপক লিডের পথে শুভেন্দু

Aajtak Bangla | কলকাতা | 04 May 2026, 12:16 PM IST

Bhabanipur Nandigram Assembly Election Results 2026 Live Updates: এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে সবচেয়ে হাইপ্রোফাইল কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হল ভবানীপুর ও  নন্দীগ্রাম। ২০২১ সালে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম। এবারে ভবানীপুর এগিয়ে। কারণ ভবানীপুরে মুখোমুখি লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। অন্যদিকে নন্দীগ্রামেও দাঁড়িয়েছেন শুভেন্দু। সেখানে শুভেন্দুর লড়াই তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর।

Mamata Banerjee,Suvendu AdhikariMamata Banerjee,Suvendu Adhikari

এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে সবচেয়ে হাইপ্রোফাইল কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হল ভবানীপুর ও  নন্দীগ্রাম। ২০২১ সালে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম। এবারে ভবানীপুর এগিয়ে। কারণ ভবানীপুরে মুখোমুখি লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। অন্যদিকে নন্দীগ্রামেও দাঁড়িয়েছেন শুভেন্দু। সেখানে শুভেন্দুর লড়াই তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর। ভবানীপুর নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। ভবানীপুর কেন্দ্রের গণনা হবে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। ব্যাপক নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সাখাওয়াত মেমোরিয়া। ভোটের পরেও গণনাকেন্দ্র নিয়ে উত্তেজনা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন, লোডশেডিং হয়ে যেতে পারে। শনিবার বিকেলে দলের কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে দলের সমস্ত প্রার্থী এবং গুরুত্বপূর্ণ নেতারাও যোগ দিয়েছিলেন। তৃণমূল সূত্রে জানা যায়, ভোটগণনা নিয়ে কাউন্টিং এজেন্টদের একগুচ্ছ নির্দেশ দেন মমতা-অভিষেক। গণনাকেন্দ্রের প্রতিটি মুহূর্তের খবর দলের শীর্ষ নেতৃত্বকে জানাতে বলা হয়। গণনাকেন্দ্রের নিরাপত্তায় কোনও রকম ঢিলেমি সহ্য করা হবে না। ফলঘোষণার আগের দিন এ ভাবেই জেলা নির্বাচনী আধিকারিকদের সতর্কবার্তা দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ার। রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কাউন্টিং এজেন্টরা ভোট গণনাকেন্দ্র ছাড়তে পারবেন না বলেও জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

12:10 PM(37 minutes ago)

Bhabanipur Nandigram Election Results 2026 Live: ভবানীপুরে এগিয়ে মমতা

Posted by :- Soumen Karmakar

ভবানীপুরে প্রায় ৯ হাজার ভোটে এগিয়ে গেলেন মমতা, নন্দীগ্রামে ব্যাপক লিডের পথে শুভেন্দু। 

11:13 AM(2 hours ago)

Bhabanipur Nandigram Election Results 2026 Live: আমরা জিতব : শুভেন্দু

Posted by :- Soumen Karmakar

বাংলায় বিজেপির সরকার তৈরি হবে। জানালেন শুভেন্দু অধিকারী।তিনি  জানান, ১৭০-এরও বেশি আসন পাবে বিজেপি। তিনিও জিতবেন ভবানীপুর ও নন্দীগ্রাম আসন থেকে। 

11:02 AM(2 hours ago)

Bhabanipur Nandigram Election Results 2026 Live: ভবানীপুরে এগিয়ে গেলেন মমতা বন্দ্যোাপধ্যায়

Posted by :- Soumen Karmakar

ভবানীপুরে এগিয়ে গেলেন মমতা বন্দ্যোাপধ্যায়। তৃতীয় রাউন্ডের গণনা শেষ। ৯ হাজার ৩০০ মতো ভোট পেয়েছেন তিনি। সেখানে ৮ হাজার ৪০০-র বেশি ভোট পেয়েছেন শুভেন্দু। 

10:53 AM(2 hours ago)

Bhabanipur Nandigram Election Results 2026 Live: প্রায় ৮ হাজার ভোটে এগিয়ে শুভেন্দু

Posted by :- Soumen Karmakar

নন্দীগ্রামে তৃতীয় রাউন্ড শেষে প্রায় ৮ হাজার ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে লড়াই তৃণমূলের পবিত্র করের। ওই আসন থেকে প্রচুর ভোটে জিততে পারেন তিনি।

Advertisement
10:40 AM(2 hours ago)

Bhabanipur Nandigram Election Results 2026 Live: নন্দীগ্রামে ৩ হাজারেরও বেশি ভোটে এগিয়ে বিজেপি

Posted by :- Soumen Karmakar

নন্দীগ্রামে ৩ হাজারেরও বেশি ভোটে এগিয়ে বিজেপি। সেখানকার গেরুয়া প্রার্থী রয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি এগিয়ে রয়েছেন ভবানীপুরে। 

10:34 AM(2 hours ago)

Bhabanipur Nandigram Election Results 2026 Live: ভবানীপুরে ফের এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারী

Posted by :- Soumen Karmakar

ভবানীপুরে ফের এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। প্রায় দেড় হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি। প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে তাঁকে পিছিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সর্বশেষ খবর অনুযায়ী, ফের এগিয়ে শুভেন্দু। তিনি প্রায় দেড় হাজার  ভোটে এগিয়ে গিয়েছেন। 

10:00 AM(3 hours ago)

Bhabanipur Nandigram Election Results 2026 Live: ভবানীপুরে এগিয়ে গেলেন মমতা

Posted by :- Soumen Karmakar

ভবানীপুরে এগিয়ে গেলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। পিছনে শুভেন্দু অধিকারী। সেখানে নন্দীগ্রামে অনেকটাই এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী পবিত্র কর। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ২ হাজার ভোটে মমতা বন্দ্য়োপাধ্যায় এগিয়ে রয়েছেন। 

9:27 AM(3 hours ago)

Bhabanipur Nandigram Election Results 2026 Live: হিন্দু EVM বিজেপির : শুভেন্দু

Posted by :- Soumen Karmakar

গণনার সকালে আশাবাদী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, হিন্দু EVM বিজেপির। নন্দীগ্রাম ও ভবানীপুর এই দুই আসনেই তিনি জিতবেন। ভবানীপুরে প্রাথমিকভাবে মমতা এগিয়ে থাকবেন। তবে ১৭ রাউন্ডের পর ফলাফল তাঁর পক্ষে যাবে। 

9:24 AM(3 hours ago)

Bhabanipur Nandigram Election Results 2026 Live: ভবানীপুর ও নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু

Posted by :- Soumen Karmakar

ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানে নন্দীগ্রামেও তিনি এগিয়ে। প্রথম রাউন্ডের গণনায় ওই আসন থেকে ৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। 

Advertisement
9:13 AM(4 hours ago)

গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সরকার গঠনের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে: শমীক

Posted by :- Madhurma Dev

বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলেন, "বিজেপির স্বপ্ন সত্যি হতে চলেছে। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সরকার গঠনের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে।"

8:39 AM(4 hours ago)

Bhabanipur Nandigram Election Results 2026 Live: ভবানীপুরে এগিয়ে শুভেন্দু অধিকারী

Posted by :- Arindam

ভবানীপুরে প্রাথমিক গণনায় এখনও পর্যন্ত এগিয়ে শুভেন্দু অধিকারী। পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এটি একেবারেই প্রাথমিক ট্রেন্ড। 

8:23 AM(4 hours ago)

Bhabanipur Nandigram Election Results 2026 Live: ভবানীপুরে পুজো দিলেন শুভেন্দু

Posted by :- Arindam

ভবানীপুরে লক্ষ্মী নারায়ণ মন্দিরে পুজোদান করলেন ভবানীপুর ও নন্দীগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

পুজো দিলেন শুভেন্দু
পুজো দিলেন শুভেন্দু
7:55 AM(5 hours ago)

Bhabanipur Nandigram Assembly Election Results 2026 Live: নন্দীগ্রামে শুভেন্দু হারছেন, দাবি তৃণমূলের পবিত্র করের

Posted by :- Arindam

নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর লড়ছেন রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। ভোটগণনার আগে জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি, আমার দলীয় কর্মী ও সমর্থকরা সবাই জানি যে নন্দীগ্রামে তৃণমূলই জিতছে। এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা ১০০ শতাংশ নিশ্চিত যে আমরা জয়ী হব।” তিনি আরও জানান, সকলের আশীর্বাদ নিয়েই তাঁরা গণনার প্রক্রিয়ায় অংশ নিতে যাচ্ছেন। তাঁর এই মন্তব্যে স্পষ্ট, নন্দীগ্রাম কেন্দ্রকে ঘিরে তৃণমূল শিবিরে জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে।

7:26 AM(5 hours ago)

Bhabanipur Nandigram Election Results 2026 Live: সব প্রস্তুতি সম্পূর্ণ: মনোজ আগরওয়াল

Posted by :- Arindam

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়া জানিয়েছেন, ভোটগণনার জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। তিনি বলেন, “তিনস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। রিটার্নিং অফিসার (RO), অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (ARO), কাউন্টিং এজেন্ট ও কাউন্টিং সুপারভাইজার, সবাই প্রস্তুত এবং একাধিকবার প্রশিক্ষণ নেওয়া হয়েছে। কোথাও কোনও বিঘ্ন ঘটার সম্ভাবনা নেই, সব কিছু নিয়ম মেনেই হবে।” তিনি আরও জানান, গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

Advertisement
7:07 AM(6 hours ago)

Bhabanipur Nandigram Assembly Election Results 2026 Live: ৮টায় শুরু হবে পোস্টাল ব্যালট গণনা

Posted by :- Arindam

প্রথমেই হবে পোস্টাল ব্যালট গোনা। সকাল ৮টায় পোস্টাল ব্যালট গণনা শুরু হয়ে যাবে। গণনাপর্ব শুরুর প্রথম আধঘণ্টা শুধু পোস্টাল ব্যালটই গণনা হবে। তার পরে সাড়ে ৮টা থেকে শুরু হবে ইভিএমের কাউন্টিং। তখন থেকে পোস্টাল ব্যালট এবং ইভিএম দুই-ই একসঙ্গে গণনা চলবে। 

6:54 AM(6 hours ago)

Ajker Bhabanipur Nandigram Election Result 2026: ভবানীপুরে ১৮ রাউন্ড গণনা হবে

Posted by :- Arindam

কোথায় কত রাউন্ড গণনা হবে: ভবানীপুরে গণনা হবে ২০ রাউন্ড। নন্দীগ্রামে গণনা হবে ১৮ রাউন্ড, খড়গপুর সদরে ২০ রাউন্ড গণনা হবে, বহরমপুরে ১৬ রাউন্ড, রেজিনগরে ১৫ রাউন্ড ও চুঁচুড়ায় ২৭ রাউন্ড গণনা হবে। 

6:45 AM(6 hours ago)

Bhabanipur Nandigram Result News Live: সাখাওয়াত মেমোরিয়ালে উত্তেজনা

Posted by :- Arindam

ভবানীপুরের গণনাকেন্দ্র সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে উত্তেজনা। বিজেপি ও তৃণমূল কর্মীদের তীব্র বচসা। সামাল দিচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। 

Advertisement