Suvendu Adhikari Reactionon on Chandranath Rath:'আমি ভবানীপুরে না জিতলে হয়তো টার্গেট করা হত না', চন্দ্রনাথকে নিয়ে আক্ষেপ শুভেন্দুর

বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই রাজনৈতিক হিংসার চরম রূপ দেখল পশ্চিমবঙ্গ। বুধবার রাতে রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের ছায়াসঙ্গী তথা আপ্ত সহায়ক (PA) চন্দ্রনাথ রথকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। এই ঘটনায় এখন উত্তাল বঙ্গ রাজনীতি। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটেছিলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারও বারাসত মেডিক্যালে যান বিজেপি নেতা। সেখানে শ্রদ্ধা জানান দীর্ঘদিনের ছায়াসঙ্গী চন্দ্রনাথকে। শুভেন্দু স্পষ্ট বলেন, 'আমি ভবানীপুরে না জিতলে ওঁকে হয়তো টার্গেট করা হত না।'

Advertisement
'আমি ভবানীপুরে না জিতলে হয়তো টার্গেট করা হত না', চন্দ্রনাথকে নিয়ে আক্ষেপ শুভেন্দুর'আমার আপ্তসহায়ক না হলে এই ক্ষতি হত না', বলছেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই রাজনৈতিক হিংসার চরম রূপ দেখল পশ্চিমবঙ্গ। বুধবার রাতে রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের ছায়াসঙ্গী তথা আপ্ত সহায়ক (PA) চন্দ্রনাথ রথকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। এই ঘটনায় এখন উত্তাল বঙ্গ রাজনীতি। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটেছিলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারও বারাসত মেডিক্যালে যান বিজেপি নেতা। সেখানে শ্রদ্ধা জানান দীর্ঘদিনের ছায়াসঙ্গী  চন্দ্রনাথকে। শুভেন্দু স্পষ্ট বলেন, 'আমি ভবানীপুরে না জিতলে ওঁকে হয়তো টার্গেট করা হত না।'

এদিন প্রায় দু'ঘণ্টা বারাসত হাসপাতালে ছিলেন শুভেন্দু অধিকারী।  বারাসত মেডিক্যালে চন্দ্রনাথের ময়নাতদন্ত হয়। এরপর দেহ রওনা দেয় পূর্ব মেদিনীপুরে তাঁর বাড়ি চন্ডীপুরে। শুভেন্দু বলেন, 'ঠান্ডা মাথায় সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে। আমার আপ্তসহায়ক না হলে এই ক্ষতি হত না। চন্দ্রনাথের দোষ আমার পিএ ছিলেন। আমার ব্যক্তিগত ক্ষতি। আমি ভবানীপুরে না জিতলে হয়তো টার্গেট করা হত না। ৫টি গুলি করা হয়েছে।' শুভেন্দু আরও বলেন, 'তদন্ত অনেক দূর এগিয়েছে, মোটর সাইকেলটা ৪ কিলোমাটর দূর থেকে উদ্ধার করা হয়েছে।'চন্দ্রনাথের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন শুভেন্দু অধিকারী। 

শুভেন্দু  দাবি করছেন, ঠান্ডা মাথায় পরিকল্পনা করে, সুপারি কিলার এনে খুন করা হয়েছে চন্দ্রনাথকে। বিদায়ী বিরোধী দলনেতা বলেন, 'বিরোধী দলনেতার সরকারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে গুলি চালানো হয়েছে। ১০ বছর তিনি এয়ারফোর্সে কাজ করেছেন। এখন আমার মনে হচ্ছে, বাড়ির লোক হয়ত ভাবতেই পারেন, আমা সহায়ক না হতেন, আমি যদি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে না হারাতাম, তাহলে ৩৮ বছরের যুবককে এভাবে চলে যেতে হত না। তাঁর অপরাধ ছিল, তিনি শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক।'

 শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের গাড়ি ঘিরে ১০ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে খবর। অত্যাধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয় বলে খবর পুলিশ সূত্রে। মাত্র ৫০ সেকেন্ডের মধ্যেই নিখুঁত অপারেশন করা হয়। বুধবার রাত ১০টা নাগাদ রুপোলি রঙের একটি গাড়ি এসে দাঁড়ায় ঘটনাস্থলে। ১০টা ৮ মিনিট ৫০ সেকেন্ড নাগাদ গাড়ি নিয়ে আসেন চন্দ্রনাথ। ওই রুপোলি রঙের গাড়ি চন্দ্রনাথের গাড়ি থামায়। এরপরই শুরু হয় অপারেশন। ততক্ষণে পিছন থেকে বাইকে করে এসে যায় বাকি আততায়ীরা। সকলের সামনেই গুলি চালিয়ে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে। এদিকে  শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে হত্যার ঘটনায় ব্যবহৃত বাইক উদ্ধার করেছে পুলিশ। খুনের ঘটনায় ব্যবহৃত চারচাকার গাড়িটি বুধবার রাতেই বাজেয়াপ্ত করা হয়েছে। এ বার একটি বাইকও উদ্ধার করল পুলিশ।
 
Advertisement

POST A COMMENT
Advertisement