Bali Assembly Chaos: হাওড়ার বালিতে EVM-এ ত্রুটি ঘিরে অশান্তি, ২ জনকে গ্রেফতার বাহিনীর, এখন কী পরিস্থিতি?

দ্বিতীয় দফার ভোটের শুরুতেই ইভিএম বিকল হওয়া নিয়ে হাওড়ার বালিতে উত্তেজনা। অবস্থা নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করে কেন্দ্রীয় বাহিনী। তখনই তারা গোলমালের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে বলে খবর।

Advertisement
হাওড়ার বালিতে EVM-এ ত্রুটি ঘিরে অশান্তি, ২ জনকে গ্রেফতার বাহিনীর, এখন কী পরিস্থিতি?বালিতে ইভিএম-এর সমস্যা
হাইলাইটস
  • দ্বিতীয় দফার ভোটের শুরুতেই ইভিএম বিকল হওয়া নিয়ে হাওড়ার বালিতে উত্তেজনা
  • অবস্থা নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করে কেন্দ্রীয় বাহিনী
  • তখনই তারা গোলমালের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে বলে খবর

দ্বিতীয় দফার ভোটের শুরুতেই ইভিএম বিকল হওয়া নিয়ে হাওড়ার বালিতে উত্তেজনা। অবস্থা নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করে কেন্দ্রীয় বাহিনী। তখনই তারা গোলমালের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে বলে খবর।

আসলে আজ, বুধবার পশ্চিমবঙ্গের ১৪২টি কেন্দ্রে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। আর এ দিন সকালেই ডন বস্কো লিলুয়া সহনলাল স্কুলের একটি বুথে ইভিএম মেশিনে ত্রুটি ধরা পড়ে। তাতে ভোটগ্রহণ প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়। আর তাতেই ক্ষুব্ধ হয়ে যান ভোটাররা। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা যাচ্ছে। 

আর সূত্রের খবর, এই উত্তেজনা থামাতে উদ্যোগী হয়ে ওঠে সেখানে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা নয়। সেই সময়ই এই অশান্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। যদিও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনার খবর পাওয়ার পরই হাওড়া পুলিশ কমিশনারেটের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

যদিও শুধু ৪২ নম্বর বুথ নয়, এর পাশাপাশি ১৫২, ১৫৩ এবং ১৫৪ নম্বর বুথেও ইভিএম বিকল হয়েছে। সেখানেও বিক্ষোভের হচ্ছে বলে মিলছে খবর।

এই পরিস্থিতি ইতিমধ্যেই নিয়ন্ত্রণে এসেছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। তাদের আরও দাবি, বর্তমানে পরিস্থিতি একবারেই কন্ট্রোলে। ভোটগ্রহণ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

চাপড়ায় মারধরের অভিযোগ
ও দিকে আজ ভোরবেলা নদিয়ার চাপড়ায় বিজেপির এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। 

জখম BJP এজেন্ট মোশারফ মীরের দাবি, এদিন ভোর ৫টা ৪০ নাগাদ কয়েকজন তৃণমূল কর্মী লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেছে। তাঁর পাশাপাশি আরও ৫ জন জখম হয়েছেন বলেও দাবি করেন মোশারফ। 

ও দিকে কলকাতার শ্যামপুকুরে একটি বুথের বাইরে ১০০ মিটারের মধ্যে জমায়েত ছিল বলে খবর। সেই সময় জমায়েতের দিকে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। ভোট শুরুর কিছুক্ষণ আগেই এই ঘটনা ঘটে। পাশাপাশি এই বিধানসভার ৪০ নম্বর বুথে প্রায় ৩০ মিনিট পর ভোট শুরু হয় বলে অভিযোগ।
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement