Trump Congratulates PM Modi: বাংলায় বিজেপির জয়ে মোদীকে শুভেচ্ছা ট্রাম্পের, চর্চা আন্তর্জাতিক মহলে

Trump Congratulates PM Modi: বাংলায় নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জয়কে 'ঐতিহাসিক' বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement
বাংলায় বিজেপির জয়ে মোদীকে শুভেচ্ছা ট্রাম্পের, চর্চা আন্তর্জাতিক মহলেজয়কে 'ঐতিহাসিক' বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
হাইলাইটস
  • বিজেপির ঐতিহাসিক জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট।
  • এই জয়কে 'ঐতিহাসিক' বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
  • হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই সংবাদমাধ্যম IANS-কে ট্রাম্পের মেসেজ জানান।

Trump Congratulates PM Modi: বাংলায় নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জয়কে 'ঐতিহাসিক' বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর থেকে একটি বিষয় স্পষ্ট। বাংলায় বিজেপির প্রথমবার সরকার গঠন নিয়ে আন্তর্জাতিক মহলেও চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ফল শুধু রাজ্য রাজনীতিতেই নয়, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও আলোড়ন ফেলে দিয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই সংবাদমাধ্যম IANS-কে ট্রাম্পের মেসেজ জানান। বলেন, 'গত মাসেই ফোনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর কথা হয়েছিল। তখনও প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করছিলেন। তিনি বলেছিলেন, ভারত লাকি যে মোদীর মতো একজন নেতা পেয়েছে। আর এদিন সাম্প্রতিক নির্বাচনে ঐতিহাসিক এবং নির্ণায়ক জয়ের জন্যও প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন।'

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টানা ১৫ বছর ক্ষমতায় ছিল তৃণমূল। সেই দুর্গ ভেঙেই এবার বাংলায় প্রথমবারের জন্য ফুটল পদ্মফুল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিও এই খবর কভার করেছে। এই রেজাল্টকে ভারতের রাজনীতিতে ‘বড় পরিবর্তন’ হিসাবেও উল্লেখ করা হচ্ছে।

দ্য ওয়াশিংটন পোস্টেও বঙ্গজয়ের খবর
আমেরিকার লিডিং সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এও এই জয় নিয়ে প্রতিবেদন বেরিয়েছে। বলা হয়েছে, এই জয় প্রধানমন্ত্রী মোদীর রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলার মতো গুরুত্বপূর্ণ রাজ্যে জয়। এটি বিজেপির বড় সাফল্য। একই সঙ্গে এই ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক আধিপত্যের অবসান ঘটল বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

BBC-র প্রতিবেদনেও উল্লেখ
আন্তর্জাতিক সংবাদমাধ্যম BBC তাদের প্রতিবেদনে লিখেছে, পশ্চিমবঙ্গই বিজেপির সবচেয়ে কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জ ছিল। সেই রাজ্যেই জয় ছিনিয়ে এনে বড় সাফল্য পেল বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে সংগঠন বিস্তার, বুথস্তরে কাজ এবং হিন্দু ভোটকে একত্রিত করা, এই তিনটি বিষয় বিজেপির পক্ষে গিয়েছে।

দ্য গার্ডিয়ানে বিশ্লেষক যা বলছেন
সেন্টার ফর পলিসি রিসার্চের বিশ্লেষক রাহুল ভার্মাকে উদ্ধৃত করে ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, 'এটি বিজেপির সাত বছরের পরিকল্পনার ফল।' তাঁর মতে, বাংলায় বিজেপির সাংগঠনিক শক্তি অনেকটাই বেড়েছিল। পাশাপাশি নরেন্দ্র মোদীর ব্যক্তিগত জনপ্রিয়তাও ভোটে বড় ভূমিকা নিয়েছে।

Advertisement

নিউ ইয়র্ক টাইমস-এও প্রতিবেদন
‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনেও বলা হয়েছে, পশ্চিমবঙ্গ দীর্ঘকাল ধরে আঞ্চলিক এবং বামপন্থী রাজনীতির ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল। সেখানে বিজেপির এই উত্থান ভারতের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত।

রাজনৈতিক মহলের মতে, বাংলার এই ফল শুধু একটি রাজ্যের সরকার বদল নয়। বরং তা ২০২৯ লোকসভা নির্বাচনের আগে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। আমেরিকার প্রেসিডেন্টের অভিনন্দন বার্তাতেই এই জয়ের গুরুত্ব স্পষ্ট। 

POST A COMMENT
Advertisement