Election Result 2026: যেখানে ঝালমুড়ি খেয়েছিলেন মোদী, সেই ঝাড়গ্রামে বিজেপির লিড

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা ঘিরে সকাল থেকেই চরম উত্তেজনা। বিভিন্ন কেন্দ্রের মতোই এবার নজরে এসেছে জঙ্গলমহলের গুরুত্বপূর্ণ আসন ঝাড়গ্রাম। বিশেষ তাৎপর্য এই কারণে যে, নির্বাচনী প্রচারের সময় এখানেই এসে সাধারণ মানুষের সঙ্গে মিশে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা তখন বেশ চর্চার বিষয় হয়ে উঠেছিল।

Advertisement
যেখানে ঝালমুড়ি খেয়েছিলেন মোদী, সেই ঝাড়গ্রামে বিজেপির লিডপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।-ফাইল ছবি
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা ঘিরে সকাল থেকেই চরম উত্তেজনা।
  • বিভিন্ন কেন্দ্রের মতোই এবার নজরে এসেছে জঙ্গলমহলের গুরুত্বপূর্ণ আসন ঝাড়গ্রাম।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা ঘিরে সকাল থেকেই চরম উত্তেজনা। বিভিন্ন কেন্দ্রের মতোই এবার নজরে এসেছে জঙ্গলমহলের গুরুত্বপূর্ণ আসন ঝাড়গ্রাম। বিশেষ তাৎপর্য এই কারণে যে, নির্বাচনী প্রচারের সময় এখানেই এসে সাধারণ মানুষের সঙ্গে মিশে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা তখন বেশ চর্চার বিষয় হয়ে উঠেছিল।

সেই ঝাড়গ্রাম কেন্দ্রেই এখন প্রাথমিক গণনার ট্রেন্ডে এগিয়ে রয়েছে বিজেপি। ফলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে, প্রচারের সেই প্রতীকী মুহূর্ত কি ভোটের ফলেও প্রভাব ফেলেছে? 

উল্লেখ্য, প্রচারপর্বে ঝাড়গ্রামে পৌঁছে এক ছোট দোকানের সামনে গাড়ি থামিয়ে নেমে পড়েন প্রধানমন্ত্রী। স্থানীয়দের সঙ্গে কথা বলেন, আর সেখানেই ঝালমুড়ি খান। সেই ছবি ও ভিডিও তিনি নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। পোস্টে লিখেছিলেন, ব্যস্ত প্রচারের ফাঁকেই বাংলার জনপ্রিয় এই খাবারের স্বাদ নিয়েছেন তিনি।

এখন গণনার দিনে সেই ঝাড়গ্রামই ফের খবরের শিরোনামে। যদিও এটি কেবল প্রাথমিক ট্রেন্ড, শেষ ফলাফল কী দাঁড়ায়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সবাই। 

POST A COMMENT
Advertisement