Election Result 2026: প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বিজেপির কোন কোন প্রার্থী?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে উত্তেজনা চরমে। সোমবার সকাল ৮টা থেকে পোস্টাল ব্যালটের গণনা শুরু হতেই বিভিন্ন কেন্দ্রে প্রাথমিক চিত্র সামনে আসতে শুরু করেছে। সেই গণনার শুরুতেই রাজ্যের একাধিক কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপির বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী।

Advertisement
প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বিজেপির কোন কোন প্রার্থী?ফাইল ছবি
হাইলাইটস
  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে উত্তেজনা চরমে।
  • সোমবার সকাল ৮টা থেকে পোস্টাল ব্যালটের গণনা শুরু হতেই বিভিন্ন কেন্দ্রে প্রাথমিক চিত্র সামনে আসতে শুরু করেছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে উত্তেজনা চরমে। সোমবার সকাল ৮টা থেকে পোস্টাল ব্যালটের গণনা শুরু হতেই বিভিন্ন কেন্দ্রে প্রাথমিক চিত্র সামনে আসতে শুরু করেছে। সেই গণনার শুরুতেই রাজ্যের একাধিক কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপির বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী।

নির্বাচনের শুরু থেকেই রাজ্যে রাজনৈতিক লড়াই ছিল টানটান। একদিকে এসআইআর নিয়ে বিতর্ক, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সরাসরি সংঘর্ষ, সব মিলিয়ে এবারের নির্বাচন ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে। ভবানীপুর থেকে নন্দীগ্রাম, প্রতিটি কেন্দ্রেই হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই।

পোস্টাল ব্যালটের প্রাথমিক গণনায় যাঁরা এগিয়ে রয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য-
সিউড়ি কেন্দ্রে জগন্নাথ চট্টোপাধ্যায়,
সোনারপুর দক্ষিণে রূপা গঙ্গোপাধ্যায়,
শিবপুরে রুদ্রনীল ঘোষ,
বরানগরে সজল ঘোষ,
রাসবিহারীতে স্বপন দাশগুপ্ত,
শ্যামপুরে হিরণ চট্টোপাধ্যায়,
শ্যামপুকুরে পূর্ণিমা চক্রবর্তী,
পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র তিওয়ারি,
আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল,
ময়নায় অশোক দিন্দা এবং নোয়াপাড়ায় অর্জুন সিং।

তবে এটি কেবল পোস্টাল ব্যালটের প্রাথমিক প্রবণতা। ইভিএম গণনা শুরু হলে চিত্রে বড় পরিবর্তন আসতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ফলে শেষ পর্যন্ত ফলাফল কী দাঁড়ায়, সেদিকেই এখন নজর গোটা রাজ্যের।

 

POST A COMMENT
Advertisement