এগজিট পোল ২০২৬Exit Poll Results 2026: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ। আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় ও শেষ দফার নির্বাচনের মাধ্যমে ৫ রাজ্যের বিধানসভা ভোটগ্রহণ পর্ব সমাপ্ত হল। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল, পুদুচেরিতে ভোটগ্রহণ হল। এর মধ্যে পশ্চিমবঙ্গে দু দফায় ভোটগ্রহণ হয়েছে। বাকি রাজ্যগুলিতে একদফায়। আগামী ৪ মে ৫ রাজ্যের ভোটের ফলপ্রকাশ। কিন্তু তার আগেই চলে এল এগজিট পোল। Axis My India Exit Poll 2026-এ সবচেয়ে সঠিক পূর্বাভাস মিলছে। পশ্চিমবঙ্গে কুর্সিতে কোন দল বসবে, তামিলনাড়ু, অসম সহ বাকি রাজ্যগুলিতে কী হবে? রেজাল্টের আগেই সবচেয়ে ঠিক পূর্বাভাস পেয়ে যান এগজিট পোল রেজাল্টেই। এ বছর ৫ রাজ্যেই রেকর্ড পরিমাণ ভোটদানের হার। পুদুচেরিতে এ বারে ৮৯.৮৭ শতাংশ ভোটদানের হার। ১৯৬৪ সাল এখনও পর্যন্ত কোনও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে সর্বোচ্চ ভোটদানের হার। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, সন্ধে সাড়ে ৬টার পর থেকেই এগজিট পোলের রেজাল্ট বের করা যায়। সেই মতোই Axis My India Exit Poll রেজাল্ট সামনে।
P-MARQ বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেপি ১৫০ থেকে ১৭৫টি আসন পেতে চলেছে। তৃণমূল ১১৮ থেকে ১৩৮টি আসন পেতে চলেছে। বাকিরা শূন্য। Matrize-এর বুথ ফেরত সমীক্ষা বলছে, তৃণমূল ১২৫ থেকে ১৪০টি আসন পেতে চলেছে। বিজেপি ১৪৬ থেকে ১৬১টি আসন। Chanakya Strategies বুথ ফেরত সমীক্ষা বলছে, তৃণমূল ১৩০ থেকে ১৪০টি আসন পেতে চলেছে। বিজেপি ১৫০ থেকে ১৬০টিআসন পেতে চলেছে।
Assam Exit Poll Result: অসমে এনডিএ-র ঝড়ের ইঙ্গিত দিল অ্যাক্সিস মাই ইন্ডিয়া। ১২৬ আসনের বিধানসভায় ৮৮ থেকে ১০০টি আসন পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট, এমনই পূর্বাভাস। হিসেব অনুযায়ী, স্বচ্ছন্দে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে এনডিএ। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ২৪ থেকে ৩৬টি আসন, ফলে তারা অনেকটাই পিছিয়ে থাকতে পারে বলে ইঙ্গিত।
P-MARQ-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এবার পালাবদল হবে ক্ষমতার। ১৫০ থেকে ১৭৫ আসন পেতে পারে বিজেপি। সেখানে তৃণমূলের আসন কমে হবে ১১৮ থেকে ১৩৮।
পুদুচেরির জন্য Axis My India-র এক্সিট পোল অনুযায়ী, এনডিএ প্রায় ৪০ শতাংশ ভোট শেয়ার নিয়ে এগিয়ে রয়েছে। তার পরেই কংগ্রেস-ডিএমকে জোট রয়েছে প্রায় ৩০ শতাংশ ভোট শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে। এছাড়া টিভিকে+ জোটের প্রায় ১৭ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে, আর অন্যান্যদের ঝুলিতে যেতে পারে প্রায় ১৩ শতাংশ ভোট। এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে, মোট ভোট শেয়ারের নিরিখে শাসক জোটই স্পষ্টভাবে এগিয়ে রয়েছে।
Post 4 of 9 - Puducherry - Exit Poll - Geography-wise - Vote Share (%)#Puducherryelections2026#ExitPoll#AxisMyIndia
— Pradeep Gupta (@PradeepGuptaAMI) April 29, 2026
@pradeepgupta_ami pic.twitter.com/xTgJnpSXRE
অ্যাক্সিস মাই ইন্ডিয়ার অসম এক্সিট পোল অনুযায়ী, ৪৮ শতাংশ ভোট পেয়ে এনডিএ ক্ষমতায় আসতে পারে বলে অনুমান। কংগ্রেস নেতৃত্বাধীন জোটের (৩৮ শতাংশ) চেয়ে বেশ এগিয়ে। অন্যদিকে, অন্যরা পেতে পারে ১৪ শতাংশ ভোট। এই পরিসংখ্যান রাজ্যে শাসক জোটের সুস্পষ্ট অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।
Peoples Pulse-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বাংলায় ফের ক্ষমতায় আসতে পারে তৃণমূল। ১১৭ থেকে ১৮৭টি আসন পেতে পারে মমতা বন্দ্য়োপাধ্যায়ের দল। বিজেপি পেতে পারে ৯৫ থেকে ১০০ আসন।
Matrize-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, অসমে ৮৫ থেকে ৯৫ আসন পেতে পারে BJP। কংগ্রেস পেতে পারে ২৫ থেকে ৩২টি আসন। অন্যান্যরা পেতে পারে ৬ থেকে ১২টি আসন।
৫ রাজ্যের ভোটগ্রহণ শেষ। তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরির এগজিট পোল রেজাল্ট আসছে একটু পরেই। পুরো রেজাল্ট দেখতে ক্লিক করুন: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 এর এক্সিট পোল
ভোটাররা ভোটকেন্দ্র থেকে বেরিয়ে আসার পর তাঁদের মত জানতে চাওয়া হয়। এটাই হল এগজিটের পোল বা বুথফেরত সমীক্ষা। উদ্দেশ্য, ভোটারদের পছন্দ এবং তাঁদের মনের কথা বোঝার চেষ্টা করা। বিভিন্ন এলাকা এবং জনবিন্যাসের ওপর ভিত্তি করে তৈরি এই বিশ্লেষণগুলো নির্বাচনের সম্ভাব্য ফল সম্পর্কে একটা আভাস দেয়।
সিআরপিএফ-এর ৫০০ কোম্পানি আপাতত বাংলাতেই থাকবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিল কমিশন। ভোটের দ্বিতীয় তথা শেষ দফায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ভোটপরবর্তী হিংসা রুখতেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে।
India Today ও Aaj Tak টিভিতে এগজিট পোল লাইভ দেখতে পাবেন। এছাড়াও Aaj Tak Bangla ওয়েবসাইটেও লাইভ ব্লগে পাবেন এগজিট পোল রেজাল্ট। দ্বিতীয় দফার পোলিং শেষ হলেই রাজ্যওয়াড়ি এগজিট পোল রেজাল্ট চলে আসবে। বিস্তারিত জানতে ক্লিক করুন: পশ্চিমবঙ্গের কুর্সিতে কোন দল? অসম, কেরল, পুদুচেরিতে কী হবে? সবচেয়ে সঠিক এগজিট পোল আসছে
সংখ্যালঘুদের ভোটের দিকে নজর থাকবে রাজনৈতিক দলগুলির। বিরোধীরা অভিযোগ করে থাকেন, ৩০ শতাংশ মতো সংখ্যালঘুদের ভোট পেয়ে থাকে তৃণমূল কংগ্রেস। এবারও কি তার পুনরাবৃত্তি? এগজিট পোলের ফলাফলের অপেক্ষা।
ঠিক সন্ধে ৬টায় ভোটগ্রহণ শেষ হবে। তারপরেই সাড়ে ৬টা থেকে শুরু হয়ে যাবে এগজিট পোল রেজাল্ট।
বিস্তারিত জানতে ক্লিক করুন: পশ্চিমবঙ্গের কুর্সিতে কোন দল? অসম, কেরল, পুদুচেরিতে কী হবে? সবচেয়ে সঠিক এগজিট পোল আসছে
২০২৬-এর ভোটে বামেরা লড়াই করছে আইএসএফ-এর সঙ্গে জোট করে। প্রথম দফার ভোটের পর বাম নেতারা দাবি করেছিলেন, এবার একাধিক আসন পেতে পারে বামদলগুলি। সত্যিই কি শূন্যের গেরো কাটবে বামেদের?
সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে SIR নিয়ে। এই প্রক্রিয়ায় প্রায় ৯০ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, যা মোট ভোটারের প্রায় ১২ শতাংশ। এর মধ্যে ৬০ লক্ষের বেশি ভোটারকে মৃত বা অনুপস্থিত বলা হয়েছে। আরও প্রায় ২৭ লক্ষ ভোটারের স্ট্যাটাস এখনও ট্রাইবুনালের কাছে ঝুলে রয়েছে।
এবারের নির্বাচনে মূল ইস্যু; ভোটার তালিকা, নাগরিকত্ব, সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ, মহিলা নিরাপত্তা, কর্মসংস্থান ও উন্নয়ন।
বর্তমান বিধানসভার মেয়াদ ৭ মে শেষ হওয়ার কথা। ২০২১ সালের নির্বাচনে ২১৫টি আসন জিতে ফের ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায় হয়েছে। এর আগে ২৩ এপ্রিল প্রথম দফার ভোট হয়। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। মোট ২৯৪টি আসনে ভোটগ্রহণ। ফল ঘোষণা হবে ৪ মে।
বাবরি মসজির প্রতিষ্ঠা করবেন- এই প্রতিশ্রুতি দিয়ে নিজের রাজনৈতিক দল গড়েছেন বিদায়ী বিধায়ক হুমায়ুন কবির। তিনি নিজেই ২ আসন থেকে লড়েছেন। রাজনৈতিক মহলের একাংশের দাবি. এবারের ভোটে হুমায়ুনের দল ২-৩ শতাংশ মুসলিম ভোট কাটতে পারে। সত্যিই কি তাই হবে? কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে এগজিট পোলে।
এবারের ভোটের সব থেকে বড় লড়াই হচ্ছে ভবানীপুর আসনে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন। সেই আসনে কে জিতবে? তার ইঙ্গিতও পাওয়া যাবে এগজিট পোলে।