Humayun Kabir : বাংলায় সরকার গঠনের জন্য BJP-কে সাহায্য করতে প্রস্তুত: হুমায়ুন

বাবরি মসজিদকে সামনে রেখে ভোটের রাজনীতি করছেন হুমায়ুন। এই অভিযোগ করেছে বিজেপি। তাদের তরফে হুমায়ুনের প্রকাশ্যে বিরোধিতা করা হয়েছে। তবে হুমায়ুন সেই সব নিয়ে মাথা ঘামাতে নারাজ।

Advertisement
বাংলায় সরকার গঠনের জন্য BJP-কে সাহায্য করতে প্রস্তুত: হুমায়ুন  Humayun Kabir
হাইলাইটস
  • সরকার গঠনের জন্য বিজেপি-কে সাহায্য করতে প্রস্তুত
  • জানিয়ে দিলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির

সরকার গঠনের জন্য বিজেপি-কে সাহায্য করতে প্রস্তুত। জানিয়ে দিলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তাঁর দাবি, এবারের ভোটের পর তিনিই কিং মেকার। সরকার কোন দল গঠন করবে, তা তিনিই ঠিক করে দেবেন। 

বাবরি মসজিদকে সামনে রেখে ভোটের রাজনীতি করছেন হুমায়ুন। এই অভিযোগ করেছে বিজেপি। তাদের তরফে হুমায়ুনের প্রকাশ্যে বিরোধিতা করা হয়েছে। তবে হুমায়ুন সেই সব নিয়ে মাথা ঘামাতে নারাজ। তিনি সাফ জানালেন, তৃণমূলকে সরাতে তিনি বিজেপিকে সমর্থন করবেন। সেক্ষেত্রে তাঁর কোনও সমস্যা নেই।

হুমায়ুনের দাবি, এবারের ভোটে সবথেকে বেশি মুসমিল ভোট পাবে তাঁর দল। এতে সব থেকে বেশি ক্ষতি হবে তৃণমূল কংগ্রেসের। বিজেপি দ্বিতীয়  ও বর্তমান শাসকদল তৃতীয় স্থানে চলে যাবে। ১০০ মতো আসন তিনি পাবেন। সেক্ষেত্রে সরকার কারা গড়বে সেটা তিনিই ঠিক করে দেবেন। 

হুমায়ুনের কথায়, 'জনতা উন্নয়ন পার্টি যদি মুসলিম ভোট পায় তাহলে ভোট কাটা যাবে তৃণমূলের। তাদেরই লোকসান হবে। ওরা তৃতীয় স্থানে পৌঁছবে। দ্বিতীয় স্থানে উঠে আসবে বিজেপি। আমরা প্রথম স্থানে থাকব। বিজেপি আগের বার ৭৭ আসন পেয়েছিল। এবার ১০০ আসন পেতে পারে। তবে বিজেপি এবারও ক্ষমতায় আসবে না। সেই জায়গায় ওরা নেই। আমার মতে, এবার কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ত্রিশঙ্কু বোর্ড হবে। তারপর সরকার গড়তে হবে। আমিই হব কিং মেকার। সরকার তো আমিই গড়ব। এটা দিনে আলোর মতো স্পষ্ট। সরকার গঠন করতেই হবে। গণতন্ত্রে সেটাই নিয়ম।' 

এরপরই হুমায়ুন জানান, তিনি সরকার গড়ার জন্য বিজেপির সঙ্গে ঘর করতেও প্রস্তুত। তবে সরাসরি সমর্থন করবেন না। বাইরে থেকে করবেন। তাঁর কথায়, 'বিজেপিকে চিঠি পাঠিয়ে সরকার বানানোর জন্য আমন্ত্রণ জানাব না। তবে মমতাকে সরাতে বিজেপিকে বাইরে থেকে সমর্থন করব। আমি তৃণমূলের সঙ্গেও জুড়ব না। তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো আমার প্রথম লক্ষ্য।' 

Advertisement

আসন্ন বিধানসভা নির্বাচনে জনতা উন্নয়ন পার্টি ২৯৪ আসনেই প্রার্থী দিতে পারে। দল প্রতিষ্ঠার সময় জানিয়েছিলেন হুমায়ুন কবির। যদিও তাঁর সঙ্গে জোট নিয়ে কথাবার্তা শুরু হয়েছে একাধিক দলের। মনে করা হচ্ছে, জোট করেই ভোটে লড়তে পারে হুমায়ুনের দল। 

রাজনৈতিক মহলের একাংশের দাবি, মুখে ২৯৪ আসনে লড়ার কথা বললেও হুমায়ুনের চোখ মালদা ও মুর্শিদাবাদ জেলার ৩৪ আসনে। মুসলিম অধ্যুষিত এই জেলাগুলোতে ভালো ভোট কাটতে পারে জনতা উন্নয়ন পার্টি।  

POST A COMMENT
Advertisement