কালীঘাট থানার ওসির রাইফেল হাতে বিতর্কিত পোস্ট, কমিশনের হস্তক্ষেপ চাইল তৃণমূল

তৃণমূলের অভিযোগ, কালীঘাট থানার বর্তমান ওসি গৌতম দাস নিজের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ স্টেটাসে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁকে পুলিশের উর্দিতে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল আগ্নেয়াস্ত্র হাতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত।’

Advertisement
কালীঘাট থানার ওসির রাইফেল হাতে বিতর্কিত পোস্ট, কমিশনের হস্তক্ষেপ চাইল তৃণমূলসংগৃহীত ছবি
হাইলাইটস
  • কালীঘাট থানার ওসিকে ঘিরে নতুন বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি।
  • তাঁর হোয়াটসঅ্যাপ স্টেটাসে পোস্ট করা একটি ছবিকে ‘আপত্তিকর’ বলে দাবি তুলে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইল তৃণমূল কংগ্রেস।

কালীঘাট থানার ওসিকে ঘিরে নতুন বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি। তাঁর হোয়াটসঅ্যাপ স্টেটাসে পোস্ট করা একটি ছবিকে ‘আপত্তিকর’ বলে দাবি তুলে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইল তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই অভিযোগ সামনে আনেন। তিনি জানান, বিষয়টি নিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে চিঠি দিয়ে জানান হয়েছে।

তৃণমূলের অভিযোগ, কালীঘাট থানার বর্তমান ওসি গৌতম দাস নিজের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ স্টেটাসে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁকে পুলিশের উর্দিতে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল আগ্নেয়াস্ত্র হাতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত।’ যদিও ছবিটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

জয়প্রকাশ মজুমদারের দাবি, এই ধরনের পোস্ট শুধু অস্বস্তিকর নয়, আইনের চোখেও প্রশ্ন তুলতে বাধ্য। তাঁর মতে, কর্তব্যরত অবস্থায় কোনও পুলিশ আধিকারিকের এভাবে অস্ত্র হাতে ছবি পোস্ট করা নিয়মবিরুদ্ধ। পাশাপাশি, অস্ত্র-সহ হুমকিমূলক বার্তা সমাজমাধ্যমে প্রচার করাও কেন্দ্রীয় নির্দেশিকার পরিপন্থী।

তিনি আরও প্রশ্ন তোলেন, ওসির হাতে থাকা ওই আগ্নেয়াস্ত্র তাঁর ব্যবহারের জন্য বরাদ্দ ছিল কি না, কিংবা তিনি সেই অস্ত্র ব্যবহারে প্রশিক্ষিত কি না। তৃণমূল নেতার অভিযোগ, এই ধরনের পোস্ট সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে পারে।
তাই গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল। নির্বাচন কমিশনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন জয়প্রকাশ মজুমদার।

উল্লেখযোগ্যভাবে, নির্বাচনের আগে কালীঘাট থানার ওসি পদে একাধিকবার বদল করা হয়েছে। সর্বশেষ, স্পেশ্যাল ব্রাঞ্চে কর্মরত গৌতম দাসকে ওই পদে আনা হয়। এই পরিস্থিতিতে নতুন এই বিতর্ক ঘিরে প্রশাসনিক মহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

POST A COMMENT
Advertisement