বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর উপর ইটবৃষ্টি, পুলিশের গাড়ি ভাঙচুর; উত্তপ্ত খয়রাশোল

ভোটের শেষ লগ্নে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের খয়রাশোল। দুবরাজপুর বিধানসভার অন্তর্গত বুধপুর গ্রামের ৬৫ নম্বর বুথকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে তীব্র অশান্তি, যা কার্যত খণ্ডযুদ্ধের চেহারা নেয়। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশকে অস্ত্র উঁচিয়ে এগোতে হয়।

Advertisement
বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর উপর ইটবৃষ্টি, পুলিশের গাড়ি ভাঙচুর; উত্তপ্ত খয়রাশোলফাইল ছবি
হাইলাইটস
  • ভোটের শেষ লগ্নে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের খয়রাশোল।
  • দুবরাজপুর বিধানসভার অন্তর্গত বুধপুর গ্রামের ৬৫ নম্বর বুথকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে তীব্র অশান্তি, যা কার্যত খণ্ডযুদ্ধের চেহারা নেয়।

ভোটের শেষ লগ্নে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের খয়রাশোল। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশকে অস্ত্র উঁচিয়ে এগোতে হয়। স্থানীয় ভোটারদের অভিযোগ, ইভিএমে নির্দিষ্ট বোতামে চাপ দিলেও ভোট অন্য প্রার্থীর ঝুলিতে চলে যাচ্ছে। 

তাঁদের দাবি, তৃণমূল প্রার্থীর বোতাম টিপলে ভোট পড়ছে বিজেপি প্রার্থীর পক্ষে। প্রায় ২০০টি ভোট পড়ার পর বিষয়টি ধরা পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা ভোট বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।দুবরাজপুর বিধানসভার অন্তর্গত বুধপুর গ্রামের ৬৫ নম্বর বুথকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে তীব্র অশান্তি, যা কার্যত খণ্ডযুদ্ধের চেহারা নেয়।

ঘটনার খবর পেয়ে প্রশাসনকে জানানো হয় এবং ইঞ্জিনিয়ারদের ডাকা হয়। এর মধ্যেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের তর্কাতর্কি শুরু হয়, যা দ্রুতই সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ, জওয়ানদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় এবং মারধর করা হয়। এতে কয়েকজন জওয়ান ও এক গাড়িচালক আহত হন। একাধিক গাড়িতেও ভাঙচুর চালানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ আগ্নেয়াস্ত্র উঁচিয়ে এগোয়। উত্তেজনা ছড়ানো এই ঘটনার পর গোটা এলাকায় চাপা আতঙ্ক তৈরি হয়েছে।

এর আগে নির্বাচন কমিশন আশঙ্কা প্রকাশ করেছিল, বিকেল চারটার পর বীরভূম ও মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে অশান্তি বাড়তে পারে। খয়রাশোলের এই ঘটনা সেই আশঙ্কাকেই বাস্তব রূপ দিল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

POST A COMMENT
Advertisement