Liquor Shop Close: সন্ধ্যা ৬টা বাজলেই মদের দোকান বন্ধ, ভোট-বাংলায় কতদিন ড্রাই ডে? দিনক্ষণ জানাল কমিশন

মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকেই বন্ধ হয়ে যাবে মদের দোকান। প্রথম ও দ্বিতীয় দফা ভোটের আগে ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে মদের দোকান। আর কোন কোন দিন ড্রাই ডে বাংলায়? দিনক্ষণ জেনে নিন। আগেভাগে স্টক তুলে না রাখলে কিন্তু সুরাপ্রেমীরা বিপাকে পড়বেন।

Advertisement
সন্ধ্যা ৬টা বাজলেই মদের দোকান বন্ধ, ভোট-বাংলায় কতদিন ড্রাই ডে? দিনক্ষণ জানাল কমিশনমদের দোকান বন্ধ কবে কবে?
হাইলাইটস
  • মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকেই বন্ধ মদের দোকান
  • ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে মদের দোকান
  • আর কোন কোন দিন ড্রাই ডে বাংলায়?

রাজ্যে আর ৩ দিন পরই বিধানসভা ভোট। বৃহস্পতিবার রয়েছে প্রথম দফা ভোট। ফলে প্রোটোকল ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। ২৩ এপ্রিল, বৃহস্পতিবার যে সমস্ত জেলায় ভোট, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকেই সেখানে বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত মদের দোকান। আগেভাগে স্টক তুলে না রাখলে কিন্তু সুরাপ্রেমীরা বিপাকে পড়বেন। 

২৩ এপ্রিল ১৭টি জেলার ১৫২টি আসনে রয়েছে প্রথম দফার ভোট। যে সমস্ত আসনে ভোট রয়েছে, সেখানে টানা ৪৮ ঘণ্টা ঝাঁপ বন্ধ থাকবে মদের দোকানগুলির। অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মদ কেনাবেচা নিষিদ্ধ থাকবে। ভোটগ্রহণ চলাকালীন কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত কমিশনের। প্রত্যেকটি কেন্দ্রে ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে মদের দোকান বন্ধ করে দেওয়া নির্বাচন চলাকালীন বাধ্যতামূলক। কেবল FL Off Shop নয়, সমস্ত হোটেল, রেস্তোরাঁতেও মদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। 

প্রথম দফার মতো, দ্বিতীয় দফা অর্থাৎ ২৯ এপ্রিলের ৪৮ ঘণ্টা আগেও মদের দোকানের ঝাঁপ বন্ধ হবে। অর্থাৎ ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার পর থেকে মদ কেনাবেচায় নিষেধাজ্ঞা আরোপ হবে। দুই দফার ক্ষেত্রেই এই দেড় দিন ড্রাই ডে হিসেবে উল্লেখ করেছে কমিশন। একইসঙ্গে আগামী ৪ মে, ভোটের রেজাল্ট। ওই দিন পূর্ণ দিবস বন্ধ থাকবে মদের দোকান। অর্থাৎ গোটা দিনটাই ড্রাই ডে। এবং এই নিষেধাজ্ঞা জারি থাকবে একইসঙ্গে গোটা রাজ্যে। নিয়ম ভাঙলে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এক বিবৃতি মারফত কমিশন জানিয়েছে,  ১৯৫১ সালের Representation of the People Act-১৩৫সি ধারার অধীনে ভোটগ্রহণ শেষ হওয়ার নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টা আগে কোনও ধরনের মদ বা মাদকজাতীয় দ্রব্য বিক্রি, বা সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা হোটেল, রেস্তোরাঁ, মদের দোকান, ক্লাব বা অন্য কোনও সরকারি বা বেসরকারি জায়গাতেই প্রযোজ্য। প্রয়োজনে পুনর্নির্বাচনের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। নির্বাচন কমিশন আরও স্পষ্ট করেছে, নন-প্রোপ্রাইটারি ক্লাব, স্টার হোটেল, রেস্তোরাঁ কিংবা বিভিন্ন লাইসেন্সপ্রাপ্ত হোটেলগুলিতেও এই দিনগুলিতে মদ পরিবেশন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

Advertisement


 

POST A COMMENT
Advertisement