Mamata Banerjee: ভোটে ৩ আশঙ্কা মমতার, কী কী? TMC নেতা-কর্মীদের সতর্ক করলেন

বাংলায় প্রথম দফা নির্বাচনের আর বাকি মোটে ৬ দিন। তার আগে ৩টি বিষয় নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের জনসভা থেকে তিনি দলীয় নেতা-কর্মীদের ৩টি বিষয় নিয়ে অ্যালার্ট করলেন। কী কী আশঙ্কা তাঁর?

Advertisement
ভোটে ৩ আশঙ্কা মমতার, কী কী? TMC নেতা-কর্মীদের সতর্ক করলেনমমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • ৩টি বিষয় নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন মমতা
  • তিনি দলীয় নেতা-কর্মীদের অ্যালার্ট করলেন
  • বললেন, 'আমি ভয় না পেলে, আপনারা কেন পাবেন?'

বাংলায় প্রথম দফা নির্বাচনের আর বাকি মোটে ৬ দিন। দলের নেতা-কর্মীদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের জনসভা থেকে শুক্রবার তিনি ৩টি বিষয় নিয়ে অ্যালার্ট করলেন। কী কী বিষয় নিয়ে আশঙ্কা করছেন নেত্রী? 

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, 'ওরা যে অবস্থায় পৌঁছে গিয়েছে, মরণকামড় দিতে ওরা পার্টি অফিসও চেক করতে পারে। ওই বিষদাঁত ভেঙে দিতে হবে। নির্বাচনের আগে ED-CBI করে কিন্তু তারপর কিছু ধরতে পারে না। আমি যদি ভয় না পাই, তাহলে আপনারা কেন পাবেন!' এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় EVM, VVPAT ভাল করে চেক করে নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, 'ভোটের দিন আমাদের শক্ত ঘাঁটিগুলিতে পুনর্নির্বাচনের চেষ্টা করতে পারে। ভাল করে প্রস্তুত থাকবেন। স্লো কাউন্টিংও করাতে পারে। যদি কোনও মেশিন খারাপ হয়ে যায় তাহলে সেখানে আর ভোট করতে দেবে না। তাহলে চিপ ঢুকিয়ে দেবে মেশিনে। যাতে ভোটটা BJP-তে পড়ে। মানুষকে অপেক্ষা করার আর্জি জানাবেন নতুন মেশিন আসা পর্যন্ত।'

BJP টাকা দিয়ে প্রলোভন দেখানোর চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন মমতা। তাঁর কথায়, 'যাঁরা কাউন্টিংয়ে বসবেন তাঁদের টাকা দিয়ে প্রলোভন দেখাতে পারে BJP। ৫ লক্ষ, ১০ লক্ষ করে টাকা দিচ্ছে ওরা।'

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সোশ্যাল মিডিয়া, গোদি মিডিয়ায় যদি কোনও পরিসংখ্য়ান দেখায়, ডোন্ট কেয়ার। আমি একমাস ধরে বাংলায় ঘুরছি, মানুষের চোখ চিনি আমি।'

শুক্রবার ভোরের আলো ফুটতেই কলকাতার মনোহরপুকুর রোডে তৃণমূল নেতা দেবাশিস কুমারের বাড়িতে পৌঁছে যান আয়কর দফতরের আধিকারিকেরা। শুরু হয় দীর্ঘ তল্লাশি অভিযান। শুধু তাঁর বাসভবনই নয়, একইসঙ্গে নজরে রাখা হয় তাঁর নির্বাচনী কার্যালয়ও। দু’টি জায়গাতেই একযোগে তল্লাশি চালানো হয়। এছাড়াও তাঁর আরও একটি কার্যালয়, যেখান থেকে বর্তমানে শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্বাচনের কাজকর্ম পরিচালিত হচ্ছে, সেখানেও রেইড হচ্ছে। এমনকী, দেবাশিস কুমারের শাশুড়ির বাড়িতেও তল্লাশি চালায় IT। 

Advertisement

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপও চড়েছে। কোচবিহারের রাসমেলা ময়দান থেকে তীব্র ভাষায় আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, 'পার্টি অফিসে রেইড করছে, প্রার্থীর বাড়িতে রেইড করছে, নির্লজ্জ, বেহায়া একটা রাজনৈতিক দল।'

 

POST A COMMENT
Advertisement