Mamata Banerjee: ‘আমাকে খুনের চেষ্টা?’ তাঁর নিরাপত্তা আধিকারিকের বাড়িতে ইডি হানায় বিস্ফোরক মমতা

'আমাকে খুনের পরিকল্পনা করছে নাকি?' রবিবার (১৯ এপ্রিল) তারকেশ্বরের সভামঞ্চ থেকে এমনই বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

Advertisement
‘আমাকে খুনের চেষ্টা?’ তাঁর নিরাপত্তা আধিকারিকের বাড়িতে ইডি হানায় বিস্ফোরক মমতা'আমাকে খুনের চেষ্টা?' নিরাপত্তা আধিকারিকের বাড়িতে ইডি তল্লাশি নিয়ে বিস্ফোরক মমতা
হাইলাইটস
  • 'আমাকে খুনের পরিকল্পনা করছে নাকি?'
  • তারকেশ্বরের সভামঞ্চ থেকে এমনই বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • কেন্দ্র ও বিজেপিকে একাধিক ইস্যুতে সরাসরি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

'আমাকে খুনের পরিকল্পনা করছে নাকি?' রবিবার (১৯ এপ্রিল) তারকেশ্বরের সভামঞ্চ থেকে এমনই বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তপ্ত নির্বাচনী আবহে এদিন তারকেশ্বরের বিবেকানন্দ সেবা কেন্দ্র স্পোর্টস কমপ্লেক্সে জনসভা করেন মমতা। সেখান থেকে কেন্দ্র ও বিজেপিকে একাধিক ইস্যুতে সরাসরি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। সেখানেই এই অভিযোগ তোলেন।

এদিন কেন্দ্রীয় সংস্থাগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী। তাঁর বক্তব্য, 'তৃণমূলের বাড়িতে রেইড হচ্ছে, কিন্তু বিজেপির বাড়িতে হচ্ছে না কেন?' তিনি দাবি করেন, তাঁর ট্যাক্স কনসালট্যান্টের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি দেবাশিস কুমারের বাড়িতেও ১৬ ঘণ্টা ধরে আয়কর দফতরের অভিযান চলে বলে অভিযোগ তোলেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও প্রশ্ন তোলেন, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে কেন ইডি-র তল্লাশি চলছে? তাঁর প্রশ্ন, 'আমাকে মারার পরিকল্পনা করছেন নাকি?' 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জাতির উদ্দেশে ভাষণ দেন। সেখানে নারী সংরক্ষণ বিল পাশ না হওয়ায় বিরোধীদের তুলোধনা করেন। এদিন তাঁর বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা। তাঁর অভিযোগ, দেশের উদ্দেশে ভাষণের নামে বিজেপির রাজনৈতিক প্রচার চালানো হয়েছে। এটি নির্বাচন চলাকালীন বেআইনি। তিনি বলেন, 'ভোটের সময় এভাবে সরকারি মেশিনারি ব্যবহার করে প্রচার করা ঠিক নয়।'

নারী সংরক্ষণ বিল নিয়েও কেন্দ্রকে নিশানা করেন। তাঁর বক্তব্য, বারবার একই বিল পাশ করানোর চেষ্টা হচ্ছে কেন? তাঁর দাবি, আসল উদ্দেশ্য ছিল ডিলিমিটেশন কার্যকর করা। তবে আগের বিল কার্যকর করা হলে তৃণমূল সমর্থন করবে বলেও জানান।

এ দিন মমতা আরও দাবি করেন, সংসদে বহু বিরোধী নেতা রাজনৈতিক ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারেননি। তবুও বিলটি পাশ হয়নি, যা কেন্দ্রের ব্যর্থতা বলেই ইঙ্গিত দেন।

নির্বাচনী প্রক্রিয়া নিয়েও গুরুতর অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বিজেপির কৌশল হচ্ছে 'স্লো ভোটিং এবং স্লো কাউন্টিং'। ভোটের দিন মানুষকে সচেতন থাকার বার্তা দেন মমতা। 

POST A COMMENT
Advertisement