শনিবার সোনারপুরের স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের মাঠে জনসভা করেন। Mamata on Lovely: 'একটু ভুলভ্রান্তি হতেই পারে। আমার জীবনেও ভুল হয়েছে।' লাভলির সমর্থনে এমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সোনারপুরের স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের মাঠে জনসভা করেন। সোনারপুর দক্ষিণ ও সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী যথাক্রমে Arundhati Maitra (লাভলি) এবং Firdausi Begum-এর সমর্থনে জনসভা করেন। সভা মঞ্চে দাঁড়িয়ে লাভলি মৈত্রর ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'লাভলি যেমন টেলিভিশনের কাজ করে, তেমনই এলাকার কাজও করে। নতুন যারা হয়, নতুন বাড়িতে ঢুকতে গেলে অনেক সময় একটু ভুলভ্রান্তি হতেই পারে। আমার জীবনেও ভুল হয়েছে। কাজ করতে করতে অজান্তে ভুল হতে পারে। পরে সেটা শুধরে নেওয়ার সময় দিতে হবে।'
লাভলির দলের প্রতি আনুগত্যের কথাও তুলে ধরেন মমতা। বলেন, 'ও কিন্তু পার্টির খুব অনুগত। বিধানসভায় আমি দেখেছি; লাভলি আর ফিরদৌসি, প্রত্যেকটা অ্যাসেম্বলিতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে। সিরিয়াল বাদ দিয়েও এই কাজ করে। কারণ মানুষের কাজ করাটা বড় কাজ।'
বিশ্লেষকরা বলছেন, প্রার্থী ঘোষণা আগে লাভলি মৈত্রকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল। এই বার্তার মাধ্যমে তারও জবাব দিলেন মুখ্যমন্ত্রী।
প্রার্থী ঘোষণার আগে রাজনৈতিক মহলে লাভলিকে নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছিল। অনেকে বলছিলেন, লাভলি মৈত্র নাকি টিকিট পাবেন না। এমনও খবর ছড়ায়, মুখ্যমন্ত্রী নাকি তাঁকে সোনারপুর দক্ষিণ থেকে প্রার্থী করতে চান না। কিন্তু সেই সব জল্পনা উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকেই টিকিট পান লাভলি।
বর্তমানে পুরোদমে প্রচারে নেমে পড়েছেন তিনি। কখনও বাইক মিছিল করছেন। কখনও আবার 'সবুজ সাথী'-র সাইকেল নিয়ে এলাকার মেয়েদের সঙ্গে অলিগলিতে ঘুরছেন। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগা বাড়াতেই এই কৌশল বলে মনে করা হচ্ছে।
অভিনয় জগতের ব্যস্ততা আপাতত সরিয়ে রেখেছেন লাভলি। জনপ্রিয় ধারাবাহিক 'চিরসখা'-র শ্যুটিংও এখন করছেন না। পুরো সময়টাই দিচ্ছেন নির্বাচনী প্রচারে।