Mamata on Saokat Molla: 'আমার সিকিউরিটি ওকে দিয়ে দাও', ভাঙড়ে শওকতই শেষ কথা, বার্তা মমতার

'আমার সিকিউরিটি তুলে নিয়ে শওকতকে দিয়ে দিন। আমার সিকিউরিটির দরকার নেই'। এভাবেই ভাঙরের তৃণমূল প্রার্থীর প্রতি নিজের অগাধ ভরসা স্পষ্ট করে দিলেন মমতা।

Advertisement
'আমার সিকিউরিটি ওকে দিয়ে দাও', ভাঙড়ে শওকতই শেষ কথা, বার্তা মমতারভাঙড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও শওকত মোল্লা।
হাইলাইটস
  • 'আমার সিকিউরিটি তুলে নিয়ে শওকতকে দিয়ে দিন। আমার সিকিউরিটির দরকার নেই'।
  • এভাবেই ভাঙরের তৃণমূল প্রার্থীর প্রতি নিজের অগাধ ভরসা স্পষ্ট করে দিলেন মমতা।
  • সভা মঞ্চে দাঁড়িয়ে মমতা শওকত মোল্লাকে নিজের 'ডান হাত' বলেও উল্লেখ করেন।

'আমার সিকিউরিটি তুলে নিয়ে শওকতকে দিয়ে দিন। আমার সিকিউরিটির দরকার নেই'। ভাঙরের তৃণমূল প্রার্থীর প্রতি নিজের অগাধ ভরসা স্পষ্ট করে দিলেন মমতা। শনিবার ভাঙড়ের ভোজেরহাটে জনসভা থেকে শওকত মোল্লাকে (Saokat Molla) পূর্ণ সমর্থনের আর্জি জানালেন মুখ্যমন্ত্রী। সভা মঞ্চে দাঁড়িয়ে মমতা শওকত মোল্লাকে নিজের 'ডান হাত' বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল(মঙ্গলবার) ভাঙড়ের বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েনের বাড়িতে হঠাৎ হাজির হন তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Saokat Molla)। বিজেপি প্রার্থীর মা শওকতের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। সেই সৌজন্য সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপরেই BJP-TMC সেটিংয়ের অভিযোগ তোলে ISF ও CPM। সমস্ত অভিযোগ অস্বীকার করে শওকত জানান, পুরোটাই সৌজন্য থেকে করা। এদিন শওকতের উপর নিজের পূর্ণ সমর্থনের কথা স্পষ্ট করে দিলেন মমতাও।

মুখ্যমন্ত্রী বলেন, 'আমি এখানে আমার খুব প্রিয় প্রার্থী শওকত মোল্লাকে দাঁড় করিয়েছি। ভাঙড়ের জন্য অনেক কিছু করতে চাই। ভাঙড়বাসী যা চাইবেন তাই করে দেব।' একই সঙ্গে বিরোধীদের কড়া আক্রমণ করে তিনি বলেন, 'বিজেপির টাকা নিয়ে যারা গদ্দারি করে, তাদের এই মাটিতে বিনাশ করুন।'

মমতা বলেন, 'শওকতকে জেতাতে হবে। ও জিতলে আমাকে যা বলবে, আমি তাই করে দেবো।' পাশাপাশি ক্যানিং পূর্বের প্রার্থী বাহারুল ইসলামের পক্ষেও ভোট চান।

মুখ্যমন্ত্রী বলেন, 'আগে ভাঙড়ে কৃষিজমি দখল হত। এখন ১১০০ একর জমিতে লেদার হাব তৈরি হয়েছে। সেখানে প্রায় ৫ লক্ষ যুবকের কর্মসংস্থান হয়েছে। ভবিষ্যতে আরও ২ লক্ষ মানুষের চাকরির সুযোগ তৈরি হবে।'

মমতা বলেন, 'বাংলার শিল্প এখন দেশের মধ্যে সেরা জায়গায়। চেন্নাই থেকে উত্তরপ্রদেশ; সব জায়গা থেকে লোক আসছে এখানে কাজ করতে।'  

POST A COMMENT
Advertisement