Mamata Banerjee: 'মোদীকে হারিয়েছি', সংশোধনী বিল আটকে বড় দাবি মমতার

পর্যাপ্ত সাংসদ হাতে না থাকায় আটকে গিয়েছে ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ বিল। লোকসভায় NDA সরকার পাশ করাতে পারেনি বিল। এই নিয়ে প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা BJP-কে পরাস্ত করেছি। পতনের শুরু হয়ে গিয়েছে।'

Advertisement
'মোদীকে হারিয়েছি', সংশোধনী বিল আটকে বড় দাবি মমতারমমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • লোকসভায় NDA সরকার পাশ করাতে পারেনি ডিলিমিটেশন বিল
  • মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা BJP-কে পরাস্ত করেছি'
  • বাংলাতেও 'মুখে ঝামা ঘষে' দেওয়ার আর্জি ভোটারদের

১৫ বছরের মধ্যে এই প্রথমবার লোকসভায় কোনও বিল পাশ করাতে পারল না NDA সরকার। পর্যাপ্ত সাংসদ হাতে না থাকায় আটকে গিয়েছে ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ বিল। শনিবার ভোটের প্রচারে পাঁচলা থেকে এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, BJP পরাস্ত হয়েছে, পতনের শুরু হয়ে গিয়েছে। 

মমতা এদিন বলেন, 'BJP ভাগাভাগির রাজনীতির করে। ওটা মেয়েদের জন্য কোনও বিল নয়। মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করার বিষয়ই নয়। দেশটাকে ভাগ করতে চেয়েছিল। বঙ্গভঙ্গ করতে চেয়েছিল। আমার এখানে নির্বাচন থাকা সত্ত্বেও ক্যাম্পেন ছেড়ে দিয়ে ২১ জনকে পাঠিয়েছিলাম। আমরা মোদীকে পরাস্ত করেছি। মোদীর পতন শুরু হয়েছে।' তিনি আরও বলেন, 'আগামীদিনে BJP-কে হটিয়ে দেব। বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লিকে নিশানা করি। বাংলা জয় করে দিল্লি জয় করব, কবে থেকে বলছি। পতন শুরু হয়ে গিয়েছে।' মমতার কথায়, 'বলেছিলাম পতন হবে, শুরু হয়ে গিয়েছে। মুখে ঝামা ঘষে দিয়েছি। নিজেদের সাপোর্ট নেই। সিঙ্গল মেজরিটি নেই। অন্যদের সাপোর্ট নিয়ে লোকসভায় বসে আসে। এবার আপনারা বাংলাতেও ওদের মুখে ঝামা ঘষে দিন।' 

শুক্রবার ভারতের সংসদ দেখেছে বিরোধীদের ঐক্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শেষ মুহূর্তের ‘বিবেক অনুযায়ী ভোট দিন’ আবেদন এবং নারী সংরক্ষণ বিলে ৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব অন্তর্ভুক্ত করার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রস্তাব, সব প্রত্যাখ্যান করেছে INDIA জোট। যার নির্যাস, সংসদে এনডিএ পরাজিত হয়েছে ভোটাভুটিতে। বিরোধী দল সরকারকে ১২ বছরের মধ্যে প্রথম আইনগত পরাজয়ের মুখোমুখি হতেও বাধ্য করেছে, কারণ প্রস্তাবিত আইনটি সংসদে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়।

 

POST A COMMENT
Advertisement