Mamata Banerjee: হারের পরই মমতার মুখে 'সনিয়াজি, রাহুল', ইন্ডি জোটের শরণে নেত্রী

'আমরা হারিনি। জোর করে দখল করেছ', দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দেন, তিনি দমবেন না। নিজেকে 'মুক্ত বিহঙ্গ' বলে দাবি করেন। তাঁকে কোনওভাবে দমানো যাবে না। এও বলেন, দল INDIA সদস্যদের সঙ্গে থাকবে। তাঁরা প্রত্যাশা তিনি ফের সাফল্যের পথে ফিরে আসবেন। লড়াই থামাবেন না। 

Advertisement
হারের পরই মমতার মুখে 'সনিয়াজি, রাহুল', ইন্ডি জোটের শরণে নেত্রীতৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

'আমরা হারিনি। জোর করে দখল করেছ', দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দেন, তিনি দমবেন না। নিজেকে 'মুক্ত বিহঙ্গ' বলে দাবি করেন। তাঁকে কোনওভাবে দমানো যাবে না। এও বলেন, দল INDIA সদস্যদের সঙ্গে থাকবে। তাঁরা প্রত্যাশা তিনি ফের সাফল্যের পথে ফিরে আসবেন। লড়াই থামাবেন না। 

ছাব্বিশের নির্বাচনের ফল ঘোষণায় তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের পতন হয়। ২০৭টি আসন নিয়ে জেতে বিজেপি। ৮০টি আসনে থমকে যায় তৃণমূল। হারের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, ডেরেক ও ব্রায়েনদের সঙ্গে নিয়ে কালীঘাটে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখান থেকে তিনি জানান, "আমি এখন মুক্ত বিহঙ্গ। নির্বাচন কমিশনের সঙ্গে মিলে খেলা খেলেছে বিজেপি। ১০০ আসন লুট করা হয়েছে। কাউন্টিংয়ে খেলা হয়েছে। IAS, IPS-দের সব বদলে দিয়েছে। ছাত্র জীবন থেকে রাজনৈতিক জীবন এমন নির্বাচন দেখিনি। সব সন্ত্রাসকে ছাপিয়ে গেল। ইন্ডিয়া জোটকে শক্ত করব। সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেন থেকে শুরু করে INDIA জোটের লোকজনের সঙ্গে কথা হয়েছে। আগামিকাল অখিলেশ যাদব আসছেন।"

তিনি অভিযোগ করেন, 'আমরা হারিনি। জোর করে আমাদের হারানো হয়েছে। ১০০ আসন লুট করা হয়েছে।' এমনকী, মমতা এ কথাও বলেন, 'আমরা তো BJP-র বিরুদ্ধে লড়িনি। আমাদের লড়তে হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। ওরাই এই নির্বাচনের ভিলেন।'

তাঁর বক্তব্য, জোর করে ভোট দখল করা হয়েছে। তাই পদ থেকে ইস্তফাও দেবেন না মমতা। 

POST A COMMENT
Advertisement