'ঝালমুড়ি SPG-কে দিয়ে তৈরি করিয়েছে, ক্যামেরা বসানো কেন?' মোদীর 'নাটক' বলে নিশানা মমতার

মমতার কথায়, 'কালকে এসপিজিকে দিয়ে ঝালমুড়ি তৈরি করেছে। সবটাই সাজানো। ওঁর পকেটে কখনও ১০ টাকাও থাকে নাকি! কত নাটক! নির্বাচনের সময় গুহায় গিয়ে বসে থাকে। কখনও চায়েওয়ালা। ঝালমুড়িও আগে থেকেই তৈরি করে রাখা, না হলে দোকানে আগে থেকেই ক্যামেরা বসানো থাকবে কেন? সব নাটক। মানুষ বোঝে না। যেখানে মিটিং করে রেলে করে লোক নিয়ে আসে।'

Advertisement
'ঝালমুড়ি SPG-কে দিয়ে তৈরি করিয়েছে, ক্যামেরা বসানো কেন?' মোদীর 'নাটক' বলে নিশানা মমতারফাইল ছবি
হাইলাইটস
  • বীরভূমের মুরারইয়ের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • তাঁর ঝালমুড়ি খাওয়া নিয়েও কটাক্ষ শোনা গেল।

বীরভূমের মুরারইয়ের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঝালমুড়ি খাওয়া নিয়েও কটাক্ষ শোনা গেল। মমতা অভিযোগ, পুরো ঘটনাটাই নাকি সাজানো চিত্রনাট্য। এসপিজিকে দিয়ে আগে থেকেই ঝালমুড়ি বানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

মমতার কথায়, 'কালকে এসপিজিকে দিয়ে ঝালমুড়ি তৈরি করেছে। সবটাই সাজানো। ওঁর পকেটে কখনও ১০ টাকাও থাকে নাকি! কত নাটক! নির্বাচনের সময় গুহায় গিয়ে বসে থাকে। কখনও চায়েওয়ালা। ঝালমুড়িও আগে থেকেই তৈরি করে রাখা, না হলে দোকানে আগে থেকেই ক্যামেরা বসানো থাকবে কেন? সব নাটক। মানুষ বোঝে না। যেখানে মিটিং করে রেলে করে লোক নিয়ে আসে।'

এছাড়াও মমতা জানান, ইতিমধ্যেই সেই সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক রিপোর্টও তৈরি। প্রায় ৫৬ কোটি টাকার এই প্রকল্পের কাজ ভোটের কারণে শুরু করা যায়নি। তবে ভোট মিটলেই কাজ শুরু হবে। পুরাতনগ্রাম থেকে সেকেন্ডা পর্যন্ত এই সেতু তৈরি হলে সাধারণ মানুষের যাতায়াতে সুবিধা হবে এবং স্থানীয় ব্যবসাও চাঙা হবে বলে দাবি।

মমতার, বক্তব্যে শোনা যায়, তাঁদের একটি মাত্র এজেন্সি থাকলেও বিরোধীদের রয়েছে একাধিক। এমনকি অভিযোগ করা হয়, অন্য এজেন্সিগুলিকেও নাকি বাংলা ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এই পরিস্থিতিকে লজ্জাজনক হিসেবে মন্তব্য করেন মমতা।

বিজেপির হয়ে কাজ করা ব্যক্তিদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে মমতা বলেন, 'ভবিষ্যতে তাঁরা যেখানেই থাকুন না কেন, তাঁদের খুঁজে বের করে ‘নারকেলের নাড়ু’ খাওয়ানো হবে।' এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

সেইসঙ্গে মমতার অভিযোগ, অনেককে গ্রেফতার করার পরিকল্পনা করা হয়েছে এবং সেই সংক্রান্ত একটি তালিকাও হাতে এসেছে। লড়াই হবে ‘ইঞ্চিতে ইঞ্চিতে’। শুধু তৃণমূলকেই নিশানা করা হচ্ছে। বীরভূমের এক বিজেপি নেতার বিরুদ্ধে কয়লা থেকে বিপুল অর্থ উপার্জন করছেন।

 

POST A COMMENT
Advertisement